• মোলদোভাকে ‘রাশিয়াবিরোধী মৃগীরোগে’ ধরেছে: ক্রেমলিনের মুখপাত্র

    মোলদোভাকে ‘রাশিয়াবিরোধী মৃগীরোগে’ ধরেছে: ক্রেমলিনের মুখপাত্র

    ফেব্রুয়ারি ২১, ২০২৩ ০৬:৩৩

    পূর্ব ইউরোপের দেশ মোলদোভাকে ‘রুশবিরোধী এজেন্ডা’ বাস্তবায়নের দায়ে অভিযুক্ত করেছে রাশিয়া। মোলদোভার প্রধানমন্ত্রী দোরিন রিসিয়ান তার দেশের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলকে বেসামরিকীকরণের আহ্বান জানানোর পর মস্কো ওই অভিযোগ করল।

  • দুই মাস বাংকারের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি

    দুই মাস বাংকারের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি

    ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৪:৫৪

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার কয়েকজন একান্ত সহকারী প্রায় দুই মাস একটি বাংকারের মধ্যে ছিলেন। রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর প্রাণভয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন বলে লন্ডনের টাইমস পত্রিকা খবর দিয়েছে। 

  • জেলেনস্কির আত্মসমর্পণ: আমরা 'যে-কোনো মূল্যে' বাখমুত রক্ষা করতে প্রস্তুত নই

    জেলেনস্কির আত্মসমর্পণ: আমরা 'যে-কোনো মূল্যে' বাখমুত রক্ষা করতে প্রস্তুত নই

    ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১১:৩৮

    বাখমুত শহরের উদ্দেশ্যে রুশ বাহিনীর অগ্রযাত্রার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন: কিয়েভ যে-কোনো মূল্যে বাখমুত রক্ষা করতে প্রস্তুত নয়।

  • ইউক্রেন পরমাণু হামলা চালিয়ে রাশিয়ার ওপর দোষ চাপানোর পরিকল্পনা নিয়েছে

    ইউক্রেন পরমাণু হামলা চালিয়ে রাশিয়ার ওপর দোষ চাপানোর পরিকল্পনা নিয়েছে

    ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১০:১০

    রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইউক্রেন নিজ ভূখণ্ডে পরমাণু হামলা চালিয়ে মস্কোর ওপর দোষ চাপানোর নাটক সাজাতে পারে; এ ধরনের একটি পরিকল্পনা নিয়েছে কিয়েভ।

  • রাশিয়া কীভাবে নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠছে তা খতিয়ে দেখবে পাশ্চাত্য

    রাশিয়া কীভাবে নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে উঠছে তা খতিয়ে দেখবে পাশ্চাত্য

    ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০৬:২৪

    রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এ সংক্রান্ত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা ও জ্বালানী সেক্টর, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে এবারের নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

  •  রাশিয়ায় সরকার পরিবর্তনের বিরোধিতা করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন

    রাশিয়ায় সরকার পরিবর্তনের বিরোধিতা করলেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন

    ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:৫৪

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর যে স্নায়ু যুদ্ধের অবসান হয় তাকে রাশিয়া কিংবা ইউরোপ কেউই ঠিকমতো মেনে নিতে পারেনি এবং এটিই হচ্ছে চলমান ইউক্রেন সংঘাতের মূল কারণ। একই সঙ্গে তিনি রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক পুনর্মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

  • ইউরোপের কোনো দেশ এখনো ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়নি

    ইউরোপের কোনো দেশ এখনো ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়নি

    ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:১৮

    রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়ার জন্য যেসব দেশ জার্মানির ওপর চাপ সৃষ্টি করেছিল তারা কেউই কিয়েভ সরকারকে লেপার্ড ট্যাংক দেয়নি। অথচ জার্মানি গত মাসে প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা ইউক্রেনকে ১৪টি লেপার্ড-টু মেইন ব্যাটেল ট্যাঙ্ক সরবরাহ করবে।

  • মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আরো অস্ত্রের দাবি জানালেন জেলেনস্কি

    মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আরো অস্ত্রের দাবি জানালেন জেলেনস্কি

    ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ০৬:৫৫

    জার্মানিতে অনুষ্ঠানরত ৫৯তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে পশ্চিমা দেশগুলোর কাছে আরো অস্ত্রের দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের গতি না বাড়ালে যুদ্ধ রাশিয়ার পক্ষে চলে যাবে। সে কারণে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ জোরদার করার কোনো বিকল্প নেই।

  • ইউক্রেন যুদ্ধের অজুহাতে ইউরোপের নয়া রুশ বিরোধী প্রস্তাব

    ইউক্রেন যুদ্ধের অজুহাতে ইউরোপের নয়া রুশ বিরোধী প্রস্তাব

    ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১৩:০২

    ইউরোপীয় পার্লামেন্ট রুশ-বিরোধী নয়া প্রস্তাব পাস করেছে। ইউক্রেনকে আরও বেশি অস্ত্র পাঠানোর ক্ষেত্র প্রস্তুত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু কিয়েভকে যত বেশি অস্ত্র সরবরাহ করা হবে যুদ্ধ ততই দীর্ঘ হবে।

  • আমেরিকাকে প্রমাণ করতে হবে পাইপলাইন ধ্বংসে তার হাত ছিল না: রাশিয়া

    আমেরিকাকে প্রমাণ করতে হবে পাইপলাইন ধ্বংসে তার হাত ছিল না: রাশিয়া

    ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ০৮:১২

    রাশিয়া বলেছে, আমেরিকাকে একথা প্রমাণ করতে হবে যে, নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ধ্বংসে তার কোনো ভূমিকা ছিল না। সাগরের তলদেশ দিয়ে রাশিয়ার গ্যাস ইউরোপে নেয়ার জন্য কয়েকশ’ কোটি ডলার খরচ করে রাশিয়া ওই পাইপলাইন নির্মাণ করেছিল।