-
রাশিয়া এবং ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়ছে, হুঁশিয়ারি উচ্চারণ করলো জার্মানি
নভেম্বর ২০, ২০২২ ১১:০৮রাশিয়া এবং জার্মানির মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনা প্রতিরোধে পশ্চিমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো উচিত। গতকাল (শনিবার) একথা বলেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলয। একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্যই ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করার কথা বলেন।
-
ল্যাভরভের ভ্রমণের ওপর পোল্যান্ডের নিষেধাজ্ঞা নজিরবিহীন: রাশিয়া
নভেম্বর ২০, ২০২২ ০৮:০১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ভ্রমণের ওপর পোল্যান্ড যে নিষেধাজ্ঞা দিয়েছে তার কঠোর সমালোচনা করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ডের এই নজিরবিহীন পদক্ষেপ অগ্রহণযোগ্য এবং উস্কানিমূলক।
-
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ: আটক সেনাদের হত্যা করেছে কিয়েভ
নভেম্বর ১৯, ২০২২ ১৬:৫০রাশিয়ার একদল আটক সেনাকে ঠাণ্ডা মাথায় গুলি করে হত্যা করেছে ইউক্রেনের সেনারা। শুক্রবার ইউক্রেনের বিরুদ্ধে এই ভয়াবহ যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে রাশিয়া।
-
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে জর্জিয়াকে চাপ দিচ্ছে ইউক্রেন
নভেম্বর ১৯, ২০২২ ১১:৩৫জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গ্যারিবাশভিলি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যোগ দিতে তার দেশের ওপর চাপ সৃষ্টি করেছে ইউক্রেন। তিনি বলেন, বিরোধীদলের নেতারা যদি দেশের নিয়ন্ত্রণ নিতে পারতেন তাহলে এতদিন দেশকে শুটিং রেঞ্জে পরিণত করতেন।
-
জ্বালানি বাণিজ্যে ডলারের ব্যবহার বন্ধ করবে রাশিয়া ও চীন
নভেম্বর ১৯, ২০২২ ০৮:৫৭রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, তার দেশ ও চীন জ্বালানি বাণিজ্যের ক্ষেত্রে মার্কিন ডলার বাদ দেয়ার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে দুই দেশ বর্তমানে জ্বালানি লেনদেনের কাজ শতকরা ৬৪ ভাগ নিজস্ব মুদ্রায় সম্পন্ন করছে। ক্রমেই এই লেনদেনকে পুরোপুরি রুবেল এবং ইউয়ানে পরিণত করা হবে।
-
রুশবিরোধী ইউরোপীয় নিষেধাজ্ঞা মানে যুদ্ধের দিকে আরো এগিয়ে যাওয়া: হাঙ্গেরি
নভেম্বর ১৯, ২০২২ ০৮:৪২ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের কারণে মস্কোর ওপর ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তার তীব্র সমালোচনা করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান।
-
ক্রিমিয়ায় সেনা-অবস্থান সুসংহত করার ঘোষণা দিল রাশিয়া
নভেম্বর ১৯, ২০২২ ০৮:২০ক্রিমিয়া উপত্যকায় নিজ অবস্থান সুসংহত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। ক্রিমিয়ার প্রতিবেশী খেরসন অঞ্চল থেকে নিজের সেনা পুরোপুরি সরিয়ে আনার এক সপ্তাহ পর এ ঘোষণা দিল মস্কো।
-
চলমান পরিস্থিতির জন্য আলোচনায় বসতে কিয়েভের অস্বীকৃতিকে দায়ী করল রাশিয়া
নভেম্বর ১৮, ২০২২ ০৬:৫৪ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের ওপর রাশিয়ার ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পর অন্তত এক কোটি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তবে এই পরিস্থিতির জন্য আলোচনায় বসতে কিয়েভের অস্বীকৃতিকে দায়ী করেছে মস্কো।
-
আইএইএর নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাস: প্রত্যাখ্যান করল তেহরান
নভেম্বর ১৮, ২০২২ ০৬:০৯আমেরিকা ও তিন ইউরোপীয় দেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের মিটিংয়ে ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব পাস করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, এই প্রস্তাব উত্থাপনকারী দেশগুলো ইরানে দাঙ্গা ছড়িয়ে দিয়ে এদেশের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হওয়ার পর এ পদক্ষেপ নিয়েছে।
-
'রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর বিজয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ"
নভেম্বর ১৭, ২০২২ ১৫:৫১গতকাল বুধবার ঊর্দ্ধতন মার্কিন সামরিক কর্মকর্তারা ঘোষণা করেছেন যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বিজয়ের সম্ভাবনা কম এবং ইউক্রেনের সেনাবাহিনীর প্রতি ওয়াশিংটনের সমর্থন অব্যাহত রয়েছে।