• সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি রাশিয়ার আহ্বান

    সিরিয়ায় হামলা বন্ধ করতে ইসরাইলের প্রতি রাশিয়ার আহ্বান

    ফেব্রুয়ারি ১১, ২০২২ ১১:০৩

    সিরিয়ার ভূমিতে হামলা বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।এটি বলেছে, এ ধরনের হামলা চলতে থাকলে তেল আবিবকে ভূকৌশল ও নিরাপত্তাগত পরিণতির মুখোমুখি হতে হবে।

  • বেলারুশকে সাথে নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া

    বেলারুশকে সাথে নিয়ে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া

    ফেব্রুয়ারি ১০, ২০২২ ১১:০০

    রাশিয়া এবং বেলারুশ ১০ দিনের যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো যখন প্রচারণা চালাচ্ছে যে, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে পারে তখন এই যৌথ মহড়া শুরু করল দুই দেশ।

  • এখনও কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের সুযোগ রয়েছে: রাশিয়া

    এখনও কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের সুযোগ রয়েছে: রাশিয়া

    ফেব্রুয়ারি ১০, ২০২২ ০৮:০৩

    রাশিয়া বলেছে, ইউক্রেন নিয়ে সৃষ্ট সংকট এখনও কূটনৈতিক উপায়ে সমাধানের সুযোগ রয়েছে। দেশটি আরো বলেছে, ইউক্রেন যদি ন্যাটো জোটের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকা নেয় তাহলে মস্কোও ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

  • রাশিয়া ও ইউরোপ ভিয়েনা সংলাপে আরো গতি চায়: উলিয়ানোভ

    রাশিয়া ও ইউরোপ ভিয়েনা সংলাপে আরো গতি চায়: উলিয়ানোভ

    ফেব্রুয়ারি ১০, ২০২২ ০৭:৫৫

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপে আরো বেশি গতি আশা করছে রাশিয়া ও ইউরোপ। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আরো বেশি মনযোগী হওয়া জরুরি।

  • সিরিয়ায় মার্কিন নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সংকটাপন্ন পর্যায়ে

    সিরিয়ায় মার্কিন নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সংকটাপন্ন পর্যায়ে

    ফেব্রুয়ারি ০৯, ২০২২ ১১:৩০

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দখলদার মার্কিন সেনাদের তৎপরতা এবং স্বেচ্ছাচারী পদক্ষেপের ফলে সিরিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে। রুশ মন্ত্রণালয় আরো বলেছে, সিরিয়ার যে সমস্ত এলাকায় মার্কিন সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন সেসব এলাকার নিরাপত্তা ও শান্তি সংকটজনক পর্যায়ে পৌঁছেছে।

  • কৃষ্ণসাগরের পথে রাশিয়ার ৬ যুদ্ধজাহাজ

    কৃষ্ণসাগরের পথে রাশিয়ার ৬ যুদ্ধজাহাজ

    ফেব্রুয়ারি ০৯, ২০২২ ০৯:১০

    রাশিয়ার একটি নৌবহর সামরিক মহড়ার জন্য ভূমধ্যসাগর থেকে কৃষ্ণ সাগরের দিকে রওয়ানা দিয়েছে। এ বহরে রয়েছে ছয়টি যুদ্ধজাহাজ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, এটি রুশ নৌবাহিনীর পূর্ব পরিকল্পিত মহড়া।

  • জাতীয় স্বার্থ রক্ষা করে ভালো চুক্তি করতে চায় ইরান: আব্দুল্লাহিয়ান

    জাতীয় স্বার্থ রক্ষা করে ভালো চুক্তি করতে চায় ইরান: আব্দুল্লাহিয়ান

    ফেব্রুয়ারি ০৯, ২০২২ ০৭:১২

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ নিজের জাতীয় স্বার্থ ও মানবাধিকারের অবকাঠামোর আওতায় পাশ্চাত্যের সঙ্গে একটি ভালো চুক্তি করতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি মঙ্গলবার রাতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

  • একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানাল চীন এবং রাশিয়া

    একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানাল চীন এবং রাশিয়া

    ফেব্রুয়ারি ০৮, ২০২২ ১১:২৯

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে রাশিয়া এবং চীন।

  • 'উত্তেজনা কমাতে আগামী দিনগুলো হবে গুরুত্বপূর্ণ'

    'উত্তেজনা কমাতে আগামী দিনগুলো হবে গুরুত্বপূর্ণ'

    ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৮:০৮

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা কমানোর ক্ষেত্রে আগামী দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গতকাল (সোমবার) মস্কোয় পাঁচ ঘণ্টার বেশি সময় বৈঠকের পর এ কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন।

  • রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেয়ার হুমকি বাইডেনের

    রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেয়ার হুমকি বাইডেনের

    ফেব্রুয়ারি ০৮, ২০২২ ০৭:২৭

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া ইউক্রেন দখল করলে নর্ডস্ট্রিম-২ গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধ করে দেবে আমেরিকা। তিনি ওয়াশিংটন সফররত জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে সাক্ষাতে এ হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জার্মানি ও আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার অপেক্ষায় রয়েছে।