-
বিশাল সামরিক মহড়া শেষ করল রাশিয়া ও চীন
আগস্ট ১৪, ২০২১ ১২:১২রাশিয়া এবং চীন তাদের পাঁচ দিনব্যাপী বিশাল যৌথ সামরিক মহড়া গতকাল (শুক্রবার) শেষ করেছে। মহড়ায় দুই দেশের ১০ হাজারের ওবেশি সেনা অংশ নেয় এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হয়।
-
ইরানের বন্দরে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া
আগস্ট ১৪, ২০২১ ১০:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের বন্দর আনজালিতে দুটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। ইন্টারন্যাশনাল আর্মি গেইমস-২০২১ এর সী কাপ কম্পিটিশনে অংশ নিতে জাহাজ দুটিকে ইরানের বন্দরে পাঠানো হয়েছে।
-
ইরানের কাছে ক্ষমা চাইলেন ব্রিটিশ ও রুশ রাষ্ট্রদূত
আগস্ট ১৩, ২০২১ ০৫:১৫ইরানের প্রতি অবমাননাকর ছবি প্রকাশের জন্য ইরানের সরকার ও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ ও রুশ রাষ্ট্রদূত। তাদেরকে গতকাল (বৃহস্পতিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করার পর তারা নিজেদের আচরণ ব্যাখ্যা করে এ ক্ষমা প্রার্থনা করেন।
-
১৬ আরোহী নিয়ে রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত
আগস্ট ১২, ২০২১ ০৯:৩২১৬ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার দূরপ্রাচ্যের কামচাটকা এলাকায় বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার জরুরি বিভাগ এবং কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে, নয়জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং সাতজন নিখোঁজ রয়েছেন।
-
অবমাননাকর ছবি প্রকাশের তীব্র নিন্দা জানালেন পররাষ্ট্রমন্ত্রী জারিফ
আগস্ট ১২, ২০২১ ০২:৪৬তেহরানে নিযুক্ত ব্রিটিশ ও রুশ রাষ্ট্রদূত ইরানের প্রতি অবমাননাকর যে ছবি প্রকাশ করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
মস্কোয় নিরাপত্তা উদ্বেগ তীব্রতর হয়েছে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
আগস্ট ১২, ২০২১ ০২:০২রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেছেন, তালেবানের হাতে আফগানিস্তানের উত্তর সীমান্তের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় তার দেশের নিরাপত্তা উদ্বেগ তীব্রতর হয়েছে। তিনি বৃহস্পতিবার রাজধানী মস্কোয় এক বক্তব্যে রাশিয়ার এ উদ্বেগের কথা জানান বলে রুশ বার্তা সংস্থা তাস খবর দিয়েছে।
-
ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও সেনা পাঠাতে আমেরিকার কাছে ইউক্রেনের আবেদন
আগস্ট ১১, ২০২১ ১০:৫১ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সেনা পাঠানোর জন্য আমেরিকার কাছে আবেদন জানিয়েছে ইউক্রেন সরকার। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী অ্যালেক্সি জেনিকভ মার্কিন সরকারের কাছে এ আবেদন জানান। গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে তিনিই এই তথ্য নিশ্চিত করেছেন।
-
এরদোগানের স্থূল পররাষ্ট্র নীতি তুরস্কের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করছে
আগস্ট ১১, ২০২১ ০৯:৩২তুরস্কের সামরিক বাহিনীর সাবেক শীর্ষ পর্যায়ের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তুর্কের এরতুর্ক বলেছেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরকার মান্ধাতা আমলের আদর্শের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং জরুরী ভিত্তিতে তুরস্কের জাতীয় স্বার্থ রক্ষার জন্য এই নীতির পরিবর্তন প্রয়োজন।
-
আফগান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে সামরিক মহড়া চালাল রাশিয়া
আগস্ট ১১, ২০২১ ০৫:২৯তাজিকিস্তান ও আফগানিস্তান সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে যৌথ সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানের অগ্রাভিযান অব্যাহত রয়েছে তখন এ মহড়া চালানো হলো।
-
কয়েক সপ্তাহের মধ্যে ভিয়েনা আলোচনা শুরু হতে পারে
আগস্ট ১০, ২০২১ ১৪:৪৯ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ আশা প্রকাশ করেছেন, ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যকার পরবর্তী দফা পরমাণু আলোচনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে পারে।