-
সামান্যের জন্য বেঁচে গেল তাপ বিদ্যুৎকেন্দ্র
আগস্ট ০৫, ২০২১ ১৪:৩৭তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র দাবানলের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল (বুধবার) ওই তাপবিদ্যুৎ কেন্দ্রের আঙ্গিনায় দাবানল ছড়িয়ে পড়লে দ্রুত দমকল কর্মীরা তা নেভানোর চেষ্টা করেন।
-
বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়া থেকে চলে যেতে হবে: রায়িসি
আগস্ট ০৫, ২০২১ ১১:৪৮গত এক দশক ধরে ইহুদিবাদী ইসরাইল এবং পাশ্চাত্যের মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার বীরত্বপূর্ণ প্রতিরোধের ভূঁয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। একইসঙ্গে সিরিয়ার ভূখণ্ড থেকে অবশিষ্ট বিদেশি সেনাদের অবিলম্বে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছেন রায়িসি।
-
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তি সম্ভব নয়: রাশিয়া
আগস্ট ০৩, ২০২১ ১৩:৫১রাশিয়া বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন কোনো চুক্তি করা সম্ভব নয়। পাশাপাশি ২০১৫ সালে ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতার সই হয়েছিল তার বিকল্প কোনো কিছু বের করাও সম্ভব নয়।
-
জীবন বাঁচাতে সমুদ্র সৈকতে আশ্রয় মিলেছে গবাদিপশুর
আগস্ট ০৩, ২০২১ ০৬:০৮তুরস্কের দাবানল বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দক্ষিণ উপকূলীয় এলাকার কৃষকরা তাদের গবাদি পশুগুলোকে রক্ষার জন্য সমুদ্র উপকূলে নিয়ে গেছেন। সাধারণত এই সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় করেন।
-
রাশিয়া বলছে ইরান জড়িত নয়
আগস্ট ০৩, ২০২১ ০৫:৩৬রাশিয়া বলেছে, ওমান সাগরে ইহুদিবাদী ইসরাইলের তেল ট্যাংকারে যে হামলা হয়েছে তার সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরান জড়িত নয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক দ্বিতীয় পরিচালক জামির কাবুলভ গতকাল (সোমবার) স্পুৎনিক' বার্তা সংস্থাকে একথা বলেছেন।
-
আমেরিকা থেকে ২৪ রুশ কূটনীতিক বহিষ্কারের খবর দিলেন রাষ্ট্রদূত
আগস্ট ০৩, ২০২১ ০৪:০০মার্কিন সরকার ২৪ জন রুশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে এবং তাদেরকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকার ভূমি ত্যাগ করতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ গতকাল (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
-
মৃতের সংখ্যা বেড়ে আট, উপকূলীয় রিসোর্ট ক্ষতিগ্রস্ত
আগস্ট ০২, ২০২১ ০৮:০৫তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে আট-এ দাঁড়িয়েছে। গতকাল (রোববার) দক্ষিণাঞ্চলীয় মানাবগাত শহরে দুজনের মৃত্যু হয়। দমকলকর্মীরা আজ ষষ্ঠ দিনের মতো আগুন নেভানোর চেষ্টা করছেন। এ কাজে ইসলামী প্রজাতন্ত্র ইরান তুরস্ককে সহযোগিতা করছে।
-
মূল পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনা আলোচনা; এর কমও নয়, বেশিও নয়: রাশিয়া
জুলাই ৩১, ২০২১ ০৭:০৯রাশিয়া বলেছে, মূল পরমাণুর সমঝোতা পুনরুজ্জীবনের জন্য ভিয়েনায় ইরান ও পাঁচজাতি গোষ্ঠীর মধ্যে আলোচনা শুরু হয়েছে; এর চেয়ে কম নয়, বেশিও নয়।
-
সম্পর্ক বহুমুখীকরণ করতে মুসলিম দেশগুলোর প্রতি রাশিয়ার আহ্বান
জুলাই ৩০, ২০২১ ০৮:২৫সম্পর্ক বহুমুখীকরণ করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার রাশিয়া এবং মুসলিম দেশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় ল্যাভরভ এই আহ্বান জানান।
-
রাশিয়ার নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম: পুতিন
জুলাই ২৬, ২০২১ ০৭:৩৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যদি প্রয়োজন হয় তাহলে তার দেশের নৌবাহিনী অপ্রতিরোধ্য হামলা চালাতে সক্ষম। তিনি বলেন, রাশিয়ার জলসীমায় শত্রুর যেকোনো আনাগোনা তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম রুশ নৌবাহিনী।