-
রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের উপাদান পৌঁছল ইরানে
মে ০২, ২০২১ ১২:৫১রাশিয়ান স্পুটনিক ভ্যাকসিনের সপ্তম উপাদান ইরানে পৌঁছেছে।
-
আমেরিকাকে সম্পূর্ণ নতুন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে: প্রতিরক্ষামন্ত্রী
মে ০২, ২০২১ ০১:০৭মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তার প্রথম গুরুত্বপূর্ণ ভাষণে বলেছেন, আমেরিকা ও তার মিত্রদেরকে সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সংঘাতের জন্য প্রস্তুত হতে হবে। তিনি আফগানিস্তানে গত দুই দশকের যুদ্ধের কথা উল্লেখ করে আরো বলেছেন, বিগত যুদ্ধগুলোর তুলনায় পরবর্তী যুদ্ধগুলো হবে সম্পূর্ণ ভিন্নতর।
-
চীন ও রাশিয়ার মহাকাশ সক্ষমতা আমেরিকার জন্য উদ্বেগের কারণ: জেনারেল
মে ০২, ২০২১ ০০:২৭মার্কিন সেনাবাহিনীর স্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল জন রেমন্ড বলেছেন, চীন ও রাশিয়া এমন অস্ত্র তৈরি করেছে যেগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহগুলোকে নিষ্ক্রিয় করা বা ধ্বংস করে দেয়া সম্ভব। তিনি শনিবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
-
পরমাণু সমঝোতা পুরোপুরি পুনরুজ্জীবিত হবে বলে পুতিনের আশাবাদ
মে ০১, ২০২১ ০০:৪৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পরমাণু সমঝোতা পুরোপুরি পুনরুজ্জীবিত হবে বলে আশা প্রকাশ করেছেন। তিনি গতকাল (শুক্রবার) রুশ ফেডারেশনের স্থায়ী নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, পরমাণু সমঝোতার গঠনকাঠামোয় যা কিছু বলা হয়েছে তা আবার পুরোপুরি বাস্তবায়িত হবে বলে তিনি আশা করছেন।
-
‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকা তৈরি করছে রাশিয়া
এপ্রিল ২৯, ২০২১ ০৫:৫৫রাশিয়া বলেছে, তারা খুব শিগগিরই ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর তালিকা তৈরি করবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ধরনের অবন্ধুসুলভ দেশগুলোর পরিচয় সুস্পষ্ট করার জন্য এবং তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে একটি ডিক্রি জারি করার পর মস্কোর পক্ষ থেকে এই কথা জানানো হলো।
-
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাটানি করা ‘অবাস্তব ও ধ্বংসাত্মক’: রাশিয়া
এপ্রিল ২৯, ২০২১ ০০:৫৮রাশিয়া বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দেশটির পরমাণু সমঝোতায় অন্তর্ভুক্ত করার যে চেষ্টা পশ্চিমা দেশগুলো চালাচ্ছে তা ‘অবাস্তব ও ধ্বংসাত্মক’। বিষয়টি নিয়ে আজ (বৃহস্পতিবার) মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রতিনিধিরা সরাসরি কথা বলবেন বলেও মস্কো জানিয়েছে।
-
৪ ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতদের তলব করল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
এপ্রিল ২৯, ২০২১ ০০:৪১মস্কোয় নিযুক্ত চার ইউরোপীয় দেশ স্লোভাকিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়ার রাষ্ট্রদূতদের রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ওই মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানিয়েছে।
-
একযোগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাল ইরান, চীন ও রাশিয়া
এপ্রিল ২৮, ২০২১ ০৬:৩৬ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অবিলম্বে পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া ও ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী এই তিন দেশের প্রতিনিধিরা মঙ্গলবার এক বৈঠক থেকে এ আহ্বান জানান।
-
আমেরিকা ও ন্যাটোর উসকানি সামরিক উত্তেজনা বাড়াবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ২৮, ২০২১ ০০:৪৮রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু তার দেশের সঙ্গে ইউক্রেন সীমান্তে আমেরিকা ও ন্যাটো জোটের উসকানিমূলক তৎপরতার তীব্র সমালোচনা করে বলেছেন, এই অপতৎপরতার ফলে ইউরোপে সামরিক উত্তেজনা বাড়বে।
-
পশ্চিমাদের আগ্রাসী নীতির মোকাবেলায় রাশিয়ার প্রতি সমর্থন দিল সিরিয়া
এপ্রিল ২৭, ২০২১ ১৬:২৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট এবং পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউক্রেন অঞ্চলে যে আগ্রাসী নীতি নিয়ে এগোচ্ছে তা রুখে দিতে রাশিয়ার প্রচেষ্টার প্রতি সমর্থন দিচ্ছে দামেস্ক।