-
ইউরোপের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ নিষেধাজ্ঞার জবাব দেবে রাশিয়া
আগস্ট ০১, ২০২০ ০১:৪৫রাশিয়ার সেনা গোয়েন্দা বিভাগের একাংশের ওপর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যে ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছে।
-
রুশ জঙ্গিবিমানের তাড়া খেয়ে পালাল ২ মার্কিন বিমান
জুলাই ৩১, ২০২০ ১৪:৩০আবারও দু'টি মার্কিন গোয়েন্দা বিমানকে আকাশ সীমায় ঢোকার মুহূর্তে বাধা দিয়েছে রুশ জঙ্গিবিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে চার দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণসাগরের আকাশে বাধা দেয়া হলো।
-
শত্রুর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামানোর ক্ষমতা অর্জন করবে জাপান
জুলাই ৩১, ২০২০ ১৪:১৯শত্রুর ভূখণ্ড থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামাতে সামরিক বাহিনীর সক্ষমতা অর্জনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি।
-
ইউক্রেনের গোয়েন্দা আটক করেছে রাশিয়া
জুলাই ৩০, ২০২০ ১৪:১১রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিস বা এফএসবি জানিয়েছে, ক্রিমিয়ার সেভাস্তাোপোল শহর থেকে তারা ইউক্রেনের পক্ষে কাজ করা একজন সন্দেহভাজন গোয়েন্দাকে আটক করেছে।
-
দুই সপ্তাহ'র মধ্যে রাশিয়ার বাজারে পাওয়া যাবে করোনার টিকা
জুলাই ৩০, ২০২০ ১২:৩৯রাশিয়া আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে ছাড়তে যাচ্ছে তাদের আবিষ্কৃত করোনা ভ্যাকসিন। ১৫ আগস্ট অথবা এরও আগে রাশিয়ার বাজারে এই ভ্যাকসিন পাওয়া যেতে পারে।
-
ইরানবিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নে আমেরিকার প্রাণান্তকর প্রচেষ্টা
জুলাই ৩০, ২০২০ ০২:২৭ইরানবিরোধী ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে তেহরানের ওপর জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার আহ্বান জানিয়েছে আমেরিকা। ইরান বিরোধী এই নিষেধাজ্ঞা নবায়নের লক্ষ্যে বিশ্ব জনমতকে পক্ষে আনতে মার্কিন সরকারের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক মধ্যপ্রাচ্য থেকে লন্ডন সফরে গিয়ে এই আহ্বান জানান।
-
জি-৭ এ আর যোগ দেবে না রাশিয়া: ক্রেমলিন
জুলাই ২৯, ২০২০ ০৪:২৯শিল্পোন্নত সাত জাতির জোট জি-সেভেনে আর যোগ দেবে না রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে গতকাল (মঙ্গলবার) বলা হয়েছে, ২০ জাতির জোট জি-২০ তে যোগ দিয়ে দেশটি সন্তুষ্ট রয়েছে তাই আর জি-সেভেনে যোগ দেয়ার পরিকল্পনা করছে না।
-
আমেরিকার আরো একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়া
জুলাই ২৮, ২০২০ ০৮:৩৮কৃষ্ণ সাগরের আকাশে আমেরিকার আরো একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে তিন দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণসাগরের আকাশের বাধা দেয়া হলো।
-
ইরানের বিরুদ্ধে উসকানি দিতে আবার মধ্যপ্রাচ্যে এসেছেন হুক
জুলাই ২৭, ২০২০ ০৩:১০ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে উসকে দিতে আবার মধ্যপ্রাচ্য সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক। তিনি কাতার সফরে দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা না হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাবে।
-
রুশ নৌবাহিনী হাইপারসনিক পরমাণু অস্ত্র পাবে: পুতিন
জুলাই ২৭, ২০২০ ০২:৩৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের নৌবাহিনীকে শিগগিরই হাইপারসনিক স্ট্রাইক পরমাণু অস্ত্র সরবরাহ করা হবে। এছাড়া, রুশ নৌবাহিনীকে সমুদ্রের নিচে অভিযান পরিচালনা করতে সক্ষম ড্রোন এবং চল্লিশটি যুদ্ধজাহাজ সরবরাহ করা হবে।