-
সিরিয়া ইস্যুতে ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করবে ইরান
জুন ১৬, ২০২০ ০৫:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়া পরিস্থিতি এবং আরব দেশটির শান্তি প্রক্রিয়া ইস্যুতে শিগগিরই তেহরান ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করবে।
-
আগেই বলেছিলাম আমেরিকার ছোবল থেকে ইউরোপও বাঁচবে না: ইরান
জুন ১৬, ২০২০ ০১:৩২ইরান বলেছে, ইউরোপ যদি আরো আগে আমেরিকার দাম্ভিক আচরণ রুখে দিত তাহলে আজ ইউরোপকে ওয়াশিংটনের ধ্বংসাত্মক তৎপরতার মুখোমুখি হতে হতো না। রাশিয়া থেকে ইউরোপমুখি গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম-টু’র ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে তেহরান এ মন্তব্য করেছে।
-
জারিফের তুরস্ক সফর: আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনাই লক্ষ্য
জুন ১৫, ২০২০ ১৪:৫১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ একটি প্রতিনিধি দল নিয়ে তুরস্ক সফর করেছেন। গতকাল তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাণিজ্যিক উন্নয়নসহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবার ব্যাপারে ইঙ্গিত দেওয়া হয়েছে।
-
বর্ণবাদ-বিরোধী আন্দোলন আমেরিকার গভীর সঙ্কটের বহিঃপ্রকাশ: পুতিন
জুন ১৫, ২০২০ ০৯:২৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমেরিকায় চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে দেশটির অভ্যন্তরীণ নানা গভীর সঙ্কটের চিত্র বেরিয়ে এসেছে। তিনি বলেন, আমেরিকায় যা ঘটছে তার মধ্যদিয়ে দেশটির অভ্যন্তরীণ গভীর সংকটের কথা স্পষ্ট হচ্ছে।
-
৭,৪০০ কোটি ডলারের সামরিক বাজেট পাস করল মার্কিন সিনেট কমিটি
জুন ১৪, ২০২০ ১৩:৩৫মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটি ৭,৪০০ কোটি ডলারের সামরিক বাজেট পাস করেছে। বাজেট প্রস্তাবনায় চীনকে মোকাবেলার জন্য এর একটি বড় অংশ ব্যয় করার আহ্বান জানানো হয়েছে। এজন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে মার্কিন সরকার।
-
আমেরিকার ইরানবিরোধী হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখাল চীন ও রাশিয়া
জুন ১০, ২০২০ ১১:২৯ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালের যে হুমকি আমেরিকা দিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও রাশিয়া। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে লেখা এক চিঠিতে আমেরিকার এ প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন।
-
‘ইরানের শিপিং নেটওয়ার্কে নিষেধাজ্ঞা আমেরিকার বুদ্ধিবৃত্তির অভাবের প্রমাণ’
জুন ১০, ২০২০ ০২:১৪ইরানের শিপিং নেটওয়ার্কের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। মস্কো বলেছে, এ ঘটনায় ওয়াশিংটনের ‘কৌশলগত বুদ্ধিবৃত্তির অভাব’ লক্ষ্য করা গেছে।
-
এস-৪০০'র নতুন চালানের ব্যাপারে রাশিয়ার সঙ্গে চুক্তিতে পৌঁছাল তুরস্ক
জুন ০৯, ২০২০ ০১:৪৭রাশিয়া থেকে অত্যাধুনিক এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নতুন চালান গ্রহণের ব্যাপারে তুরস্ক এবং রাশিয়া চুক্তিতে পৌঁছেছে। তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
-
ইরান, রাশিয়া, চীন ও কিউবা হচ্ছে সত্যিকারের বন্ধু: ভেনিজুয়েলা
জুন ০৮, ২০২০ ১২:৪০ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া, চীন এবং কিউবা হচ্ছে তার দেশের প্রকৃত বন্ধু। কিউবার জনগণের জন্য এইসব দেশ যে মানবিক সহায়তা পাঠিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই মন্তব্য করেছেন মাদুরো।
-
সিরিয়ায় দখলদারিত্ব বাদ দিয়ে নিজের সমস্যার সমাধান করুন: আমেরিকাকে রাশিয়া
জুন ০৭, ২০২০ ১৪:১৩সিরিয়ায় মার্কিন অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, আমেরিকার অভ্যন্তরে যে সমস্যা আছে সিরিয়ার দখলদারিত্ব বাদ দিয়ে ওয়াশিংটনের উচিত নিজের সেই সমস্যা সমাধানের দিকে মনোনিবেশ করা।