-
এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করলেন মার্কিন সেনাপ্রধান
মার্চ ২৬, ২০১৯ ০০:০২রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে তুরস্ককে সতর্ক করে দিয়েছেন মার্কিন সেনাপ্রধান জেনারেল জোসেফ ড্যানফোর্ড।
-
'বুদ্ধিমান' ট্যাংক, পতঙ্গ পালের মতো ঝাঁকে ঝাঁকে রোবট: পাল্টে যাবে রণাঙ্গণ(ভিডিও)
মার্চ ২৫, ২০১৯ ১২:৪৮আগামী দিনের রণাঙ্গনের চেহারা পুরোপুরি পাল্টে যাবে। চালকহীন 'বুদ্ধিমান' ট্যাংক এবং পতঙ্গ পালের মতো ঝাঁকে ঝাঁকে রোবট শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়বে। সম্প্রতি প্রকাশিত রুশ একটি ভিডিও ফুটেজে এমনটি দেখা গেছে।
-
এস-৪০০ কেনার বিষয়ে কখনোই পিছু হটবে না তুরস্ক: এরদোগান
মার্চ ২৫, ২০১৯ ১১:১৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার প্রতিশ্রুতি থেকে আঙ্কারা সরে আসবে না। তুর্কি বার্তা সংস্থা টিজিআরটিকে এ কথা বলেছেন তিনি।
-
রাশিয়ার আকাশসীমার কাছে মার্কিন গোয়েন্দা বিমানের আনাগোনা
মার্চ ২৫, ২০১৯ ০৫:৪৫আমেরিকার একটি সামরিক গোয়েন্দা বিমান আবারো গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যে রাশিয়ার সীমান্ত এলাকায় টহল দিয়েছে বলে রুশ গণমাধ্যম খবর দিয়েছে। রাশিয়ার সেনা সূত্রের বরাত দিয়ে দেশটির একাধিক গণমাধ্যম খবর দিয়েছে, আমেরিকার একটি আরসি-১৩৫ভি মডেলের সামরিক গোয়েন্দা বিমানকে রাশিয়ার পশ্চিম সীমান্তবর্তী কালিনিনগ্রাদের আকাশে ৩৫ হাজার মিটার উচ্চতায় টহল দিতে দেখা গেছে।
-
ভেনিজুয়েলায় অবতরণ করল রাশিয়ার সৈন্য ও ত্রাণবাহী ২ বিমান
মার্চ ২৫, ২০১৯ ০৫:১৭ভেনিজুয়েলার জনগণের জন্য ত্রাণবাহী রাশিয়ার বিমানবাহিনীর দু’টি বিমান কারাকাস বিমানবন্দরে অবতরণ করেছে। দুই বিমানে ৩৫ টন জরুরি সাহায্য ছাড়াও একজন কমান্ডারের নেতৃত্বে ১০০ সৈন্য পাঠিয়েছে রাশিয়া।
-
রুশ যুদ্ধবিমান বহরের তাড়ার মুখে হটে গেল মার্কিন একাধিক বি-৫২ (ভিডিও)
মার্চ ২১, ২০১৯ ১৩:০২রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ যুদ্ধবিমান বহরের তাড়ার মুখে মার্কিন একাধিক বি-৫২ স্ট্রাটোসফোর্টেস কৌশলগত বোমারু বিমান দেশটির সীমান্তের কাছাকাছি আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। বাল্টিক সাগরের আকাশসীমায় এ ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে(নিচে)।
-
বাশার আসাদের ইরান সফরে রাশিয়া চিন্তিত ছিল না: রুশ রাষ্ট্রদূত
মার্চ ২১, ২০১৯ ১২:৩৫ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লেভান ডিগারিয়ান বলেছেন, সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট তেহরান সফরে গেলে মস্কো অসন্তুষ্ট হয়েছে বলে গণমাধ্যমে যে খবর বের হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বন্ধুপ্রতীম দু দেশের মধ্যে ফাটল ধরানোর জন্য এ ধরনের রিপোর্ট প্রচার করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
-
পরমাণু যুদ্ধের জল্পনা ছড়ানো বন্ধ করুন: আমেরিকাকে রাশিয়া
মার্চ ২১, ২০১৯ ০৭:৫৮পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে দ্বিপক্ষীয় প্রচেষ্টা শুরুর জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে সম্ভাব্য সীমিত পর্যায়ে পরমাণু যুদ্ধ সম্পর্কে জল্পনা ছড়ানো বন্ধ করার কথাও বলেছে মস্কো।
-
একটি বিমান ঘাঁটিতে প্রথম এস-৪০০ মোতায়েন করবে তুরস্ক
মার্চ ২১, ২০১৯ ০৬:৫২তুরস্কের একটি বিমান ঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০কে প্রথম মোতায়েন করা হবে। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তুর্কি দৈনিক ইয়েনি সাফাক এ খবর দিয়েছে।
-
আসাদের কাছে পুতিনের বার্তা পৌঁছে দিলেন রুশ মন্ত্রী
মার্চ ২০, ২০১৯ ০৮:৪১সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের বিষয়ে কয়েকটি দেশ দ্বৈত নীতি গ্রহণ করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে গতকাল (মঙ্গলবার) রাজধানী দামেস্কে বৈঠকের সময় তিনি একথা বলেন। তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও আমরিকা ও তার মিত্রদের কথা বোঝাতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।