-
রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে যাচ্ছেন ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১৪:৫৫রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের দেখতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ত্রাণ নিয়ে আগামী শুক্রবার বাংলাদেশ সফর করবেন। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম রাহিমপুর ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (বুধবার) বার্তাসংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
-
রোহিঙ্গাদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মানিকের হৃদয়স্পর্শী গান
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১২:১৮মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের জুলুম-নির্যাতনের কারণে রোহিঙ্গা মুসলমানদের আবাসভূমি রাখাইন এখন বিভীষিকায় পরিপূর্ণ। মুসলমান অধ্যুষিত রাজ্যটিকে নরক বানিয়ে ফেলেছে বার্মিজ সেনাবাহিনী ও তাদের দোসর বৌদ্ধ উগ্রবাদীরা। তারা রোহিঙ্গা মুসলমানদের গুলি করে, কুপিয়ে, পুড়িয়ে কিংবা পানিতে ডুবিয়ে মারছে। ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। নারীদের ধর্ষণ করছে। তাদের কাপুরুষোচিত হামলায় ইতোমধ্যে ৩০০০ থেকে ৬০০০ রোহিঙ্গা নিহত হয়েছে।
-
'আমরা সন্ত্রাসী নই, গরীব মুসলিম হওয়ার কারণেই টার্গেটের শিকার'
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১১:২২জম্মুতে অবস্থানরত রোহিঙ্গা মুসলিমদের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে এক আবেদনে বলা হয়েছে, সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কেবলমাত্র মুসলিম হওয়ার জন্যই তাদের টার্গেট করা হচ্ছে।
-
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মন্তব্য গ্রহণযোগ্য নয়: ভারত
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১০:৩৪রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ভারত। সোমবার জেনেভায় জাতিসংঘের ৩৬তম সম্মেলনের শুরুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল হুসেইন নয়াদিল্লির সমালোচনা করে বলেছিলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলা বর্বর অত্যাচার ও গণহত্যার মধ্যে তাদের আশ্রয় না দিয়ে ভারত থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত ঠিক নয়।
-
মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করুন: সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৯:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের বর্বর গণহত্যা ও ভয়াবহ দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
-
সমালোচনা এড়াতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন না সুচি
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৭:৫২মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি নিউ ইয়র্কে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে যোগ দেবেন না বলে জানিয়েছে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন-ধর্ষণ নিয়ে যখন বিশ্বব্যাপী প্রতিবাদ ও সমালোচনা চলছে তখন সুচি এ সিদ্ধান্ত নিলেন।
-
নাফ নদীতে নৌকাডুবি, আরও ৬ রোহিঙ্গা শিশু-নারীর সলিল সমাধি
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ০৭:০১মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতন থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় আরও ছয় রোহিঙ্গা মারা গেছে।
-
বাংলাদেশে পৌনে ৪ লাখ রোহিঙ্গার প্রবেশ, স্বাস্থ্য ঝুঁকিতে ২ লাখ শিশু
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১৬:৫০জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত ২৫ আগস্ট মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরুর পর গত তিন সপ্তাহে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
-
খাদ্যসহ নানা সংকটে রোহিঙ্গা শরণার্থীরা, শিশুরা আক্রান্ত হচ্ছে ঠাণ্ডাজনিত রোগে
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১৫:৪৮মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শিশু, নারী ও বৃদ্ধরা খাদ্য ও পানি সংকট, আবাসন এবং পয়ঃসুবিধার অভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
-
মিয়ানমার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিন: ইরানের সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ১২, ২০১৭ ০৭:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের বর্বর গণহত্যা ও ভয়াবহ দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।