-
‘আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা’
এপ্রিল ২৯, ২০১৬ ০৯:০২সিরিয়ায় নতুন করে মার্কিন সেনা পাঠানোর বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের জন্য সেনা পাঠিয়েছে আমেরিকা। তিনি মার্কিন সেনা পাঠানোর এ ঘটনাকে অবৈধ বলে ঘোষণা করেন। সুইডেনের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ পরিষ্কার করে বলেছেন, সেনা পাঠানোর আসল লক্ষ্য হচ্ছে আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করা।
-
ভূ-রাজনৈতিক খেলা বন্ধ করুন: ইউরোপকে রাশিয়া
মার্চ ২৪, ২০১৬ ০৬:৩০২৪ মার্চ (রেডিও তেহরান): পশ্চিমা দেশগুলোকে ‘ভূ-রাজনৈতিক খেলা’ বন্ধ করে সন্ত্রাস বিরোধী যুদ্ধে আন্তরিক ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় অন্তত ৩৪ জন নিহত হওয়ার একদিন পর এ আহ্বান জানাল মস্কো।
-
সিরিয়ার যুদ্ধবিরতিকে দুর্বল করছে তুরস্ক: রাশিয়া
মার্চ ১৬, ২০১৬ ২০:৪০১৬ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরির সঙ্গে রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে আজ (বুধবার) এ কথা বলেছেন ল্যাভরভ। তিনি বলেন, সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় গোলাবর্ষণের মাধ্যমে তুরস্ক যুদ্ধবিরতি বিনষ্ট করছে।
-
ইউক্রেনে রুশ দূতাবাসে হামলার ঘটনায় আমেরিকার নিন্দা জানাল মস্কো
মার্চ ১১, ২০১৬ ০৯:৩০ইউক্রেনে রুশ দূতাবাসে দু’টি সহিংস হামলার নিন্দা না জানানোয় মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “আমাদের ক্ষেত্রে আমাদের পশ্চিমা মিত্রদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না...এবং এখানে অবশ্যই ভণ্ডামি ও দ্বৈত নীতি কাজ করেছে।”
-
তুর্কি-সিরিয়া সীমান্ত বন্ধ করুন: রাশিয়া
মার্চ ০১, ২০১৬ ২১:১৫১ মার্চ (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তুরস্ক ও সিরিয়ার ম্যধবর্তী সীমান্ত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করার জন্য এ সীমান্ত ব্যবহার করা হচ্ছে। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে দেয়া বক্তৃতায় তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেছেন।
-
কেরির ‘প্ল্যান বি’ প্রত্যাখ্যান করলেন ল্যাভরভ
ফেব্রুয়ারি ২৬, ২০১৬ ০০:০৬২৬ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কথিত ‘প্ল্যান বি’ প্রত্যাখ্যান করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার কেরি বলেছেন, সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর ও রাজনৈতিক সমাধান না হলে আমেরিকার সামনে সামরিক হামলার পথ খোলা রাখা হয়েছে। একে তিনি ‘প্ল্যান বি’ বলে অভিহিত করেছেন।
-
ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে রাশিয়া: ল্যাভরভ
জানুয়ারি ২৭, ২০১৬ ১৬:০৬২৭ জানুয়ারি (রেডিও তেহরান): লন্ডনে একজন সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তার রসহস্যজনক মৃত্যুর তদন্তকে ঘিরে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেছেন, ওই মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করা মস্কো-লন্ডন সম্পর্ককে ‘মারাত্মকভাবে জটিল’ করে তুলবে।