-
রিয়াদে আরামকোর তেল স্থাপনায় আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন
মার্চ ২০, ২০২১ ০২:২৩সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘আরামকো’র একটি স্থাপনায় আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সেনাবাহিনী বলেছে, দেশটির ওপর গত ছয় বছর ধরে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের প্রতিশোধ নিতে এ হামলা চালানো হয়েছে।
-
সৌদি হামলা প্রতিহত করল ইয়েমেন, পুরো দেশ মুক্ত করার অঙ্গীকার
মার্চ ১৪, ২০২১ ১৫:৫৭ইয়েমেনের হুথিরা আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সফলতার সঙ্গে পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন আরব জোটের একটি হামলা প্রতিহত করেছে।
-
সময়মতো আমেরিকার হাড়গোড় ভাঙার শব্দ শোনা যাবে: জেনারেল কায়ানি
মার্চ ১৩, ২০২১ ০২:৩১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, আমেরিকা হাড়গোড় ভেঙে যাওয়ার শব্দ সময়মতো শুনতে পাওয়া যাবে। তিনি শুক্রবার তেহরানে ইরান-ইরাক যুদ্ধের ‘খায়বার’ ও ‘বদর’ অভিযানে অংশগ্রহণ করে শহীদ হয়ে যাওয়া যোদ্ধাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।
-
ইয়েমেন ইস্যুতে পাশ্চাত্য ও জাতিসংঘের ভণ্ডামি; ইরানের সর্বোচ্চ নেতার যৌক্তিক প্রতিবাদ
মার্চ ১২, ২০২১ ১৭:০৭বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি মাত্রায় মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে যেসব জাতির তাদের অন্যতম হল দরিদ্র ইয়েমেনি জাতি।
-
সৌদি তেল স্থাপনায় ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় তেলের দামে ঊর্ধ্বগতি
মার্চ ০৯, ২০২১ ০৫:৩০আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বেড়ে ব্যারেল প্রতি ৭০ ডলার ছাড়িয়ে গেছে। সৌদি আরবের তেল স্থাপনাগুলোর পাশাপাশি দেশটির সামরিক অবস্থানে ইয়েমেনের সর্বশেষ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর প্রকাশিত হওয়ার পর তেলে দাম বেড়ে গেল।
-
ইয়েমেন সংকট: অ্যান্টনি ব্লিঙ্কেনের বক্তব্যের জবাব দিল ইরান
মার্চ ০৪, ২০২১ ০২:৪৯ইরান বলেছে, অপর দেশের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করার আগে আমেরিকার উচিত গত ছয় বছর ধরে ইয়েমেনে যে অপরাধযজ্ঞের অংশীদার হয়েছে তার জবাবদিহী করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইয়েমেন পরিস্থিতি নিয়ে ইরানের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তার জবাবে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
-
সৌদি বিমানবন্দরে ইয়েমেনিদের ড্রোন হামলা
মার্চ ০৩, ২০২১ ১৫:৩০সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনারা।
-
ইয়েমেন সংকট নিয়ে আলোচনা করলেন জারিফ এবং জাতিসংঘ মহাসচিব
মার্চ ০৩, ২০২১ ০৬:৪৪ইয়েমেনের চলমান সংকট নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আলোচনা করেছেন। আলোচনায় দু’জনই ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত পোষণ করেন এবং এজন্য শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে অবরোধ দিয়ে রেখেছে তারও অবসান ঘটানোর কথা বলেছেন।
-
ইয়েমেনকে জড়িয়ে আবার ইরানবিরোধী বক্তব্য দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ০৩, ২০২১ ০৩:১৮মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানের বিরুদ্ধে তার দেশের ভিত্তিহীন ও অমূলক অভিযোগগুলোর পুনরাবৃত্তি করেছেন। তিনি মঙ্গলবার ইয়েমেনের ওপর সৌদি আরবের গত ছয় বছরের আগ্রাসনের বিষয়টি চেপে গিয়ে দাবি করেছেন, ইরানের কারণে ইয়েমেনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
-
ইয়েমেনের নিরাপরাধ মানুষ হত্যাকারীদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: ইরান
মার্চ ০২, ২০২১ ১০:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইয়েমেনের নিরাপরাধ জনগণকে যারা হত্যা করছে তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে।