সৌদি আরব ভূখণ্ডের আরো গভীরে হামলা চলতে থাকবে: আল-হুমায়রি
https://parstoday.ir/bn/news/west_asia-i88968-সৌদি_আরব_ভূখণ্ডের_আরো_গভীরে_হামলা_চলতে_থাকবে_আল_হুমায়রি
ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের উপ তথ্যমন্ত্রী বলেছেন: ইয়েমেনের ওপর সৌদি জোটের আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে সৌদি আরবের অভ্যন্তরে, আরও গভীরে হামলা চলতে থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২১, ২০২১ ১৪:৪৮ Asia/Dhaka
  • সৌদি আরব ভূখণ্ডের আরো গভীরে হামলা চলতে থাকবে: আল-হুমায়রি

ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের উপ তথ্যমন্ত্রী বলেছেন: ইয়েমেনের ওপর সৌদি জোটের আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে সৌদি আরবের অভ্যন্তরে, আরও গভীরে হামলা চলতে থাকবে।

বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, তাওফিক আল হোমায়রি সানায় আজ আরও বলেছেন: সৌদি ভূখণ্ডে হামলা করার বৈধ অধিকার রয়েছে ইয়েমেনের। স্বদেশ রক্ষার স্বার্থে এবং ইয়েমেনের মজলুম জনগোষ্ঠির ওপর সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন ও অবরোধের জবাব দেওয়ার অধিকার রাখে সানা।

আল-হুমায়রি আরও বলেন: আমেরিকা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনি জনগণের ওপর আগ্রাসন অব্যাহত রেখেছে। সৌদি জোট যখন প্রতিদিন ইয়েমেনের ওপর অসংখ্যবার আগ্রাসন চালিয়ে তেল ট্যাংকারগুলো জব্দ করছে, সেই পরিস্থিতির মধ্যে আমেরিকা আবার যুদ্ধবিরতির ফাঁকা বুলি আওড়াচ্ছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের আগ্রাসন সপ্তম বছরে পড়তে যাচ্ছে। আগ্রাসন ও অবরোধের জেরে এ পর্যন্ত ১৭ হাজার ইয়েমেনি নিহত হয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, প্রায় ৪০ লাখ মানুষ গৃহহীন হয়েছে এবং শতকরা পঁচাশি ভাগেরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে।#

পার্সটুডে/এনএম/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।