-
ইয়েমেনে সৌদি জোটের আরও এক ড্রোন ধ্বংস
এপ্রিল ১৯, ২০১৯ ১২:৪৯সৌদি জোটের আরও একটি ড্রোন ধ্বংস করেছে ইয়েমেনিরা। আজ (শুক্রবার) ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ঘোষণা করেছে, উত্তরাঞ্চলীয় সা'দা এলাকার আকাশে গুলি করে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।
-
‘ওমর আল-বাশির ক্ষমতাচ্যুত হলেও ইয়েমেনে থাকবে সুদানি সেনারা’
এপ্রিল ১৬, ২০১৯ ১০:১৯সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বাশিরকে ক্ষমাতচ্যুত করার পরও সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধে অংশ নেয়া অব্যাহত রাখবে সুদানের সেনারা। সুদানের জান্তা সরকার গতকাল (সোমবার) এক বিবৃতিতে একথা জানিয়েছে। সম্প্রতি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সুদানের সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বাশির।
-
ইয়েমেনি স্নাইপারদের হামলায় ৩ সৌদি সেনা নিহত
এপ্রিল ১৪, ২০১৯ ০৫:১৮ইয়েমেনের সেনাবাহিনীর স্নাইপার ইউনিটের হামলায় সৌদি আরবের তিন সেনা নিহত হয়েছে। গতকাল (শনিবার) সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরানে ওই ঘটনা ঘটে।
-
ইয়েমেন যুদ্ধের শুরু থেকেই ব্রিটেন সৌদি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে
এপ্রিল ১১, ২০১৯ ১৪:১০দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি সামরিক আগ্রাসন শুরুর প্রথম থেকেই ব্রিটেন সৌদি সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান পত্রিকা গতকাল (বুধবার) এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।
-
ইয়েমেনে সৌদি আগ্রাসনে মদদ বন্ধে কংগ্রেসের বিল! টিকবে কী?!
এপ্রিল ০৫, ২০১৯ ১৫:০২ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের আগ্রাসন একটানা পঞ্চম বছরের মত অব্যাহত থাকার প্রেক্ষাপটে এ আগ্রাসনে সৌদি জোটকে মার্কিন সরকারের সহায়তা বন্ধ করতে বলেছে মার্কিন কংগ্রেস। কিন্তু কংগ্রেসের এ সংক্রান্ত প্রস্তাবকে নাকচ করে দিতে পারে হোয়াইট হাউস।
-
সৌদির কাছে অস্ত্র বিক্রেতা ব্রিটেন মধ্যস্থতা করতে পারে না: ইয়েমেন
মার্চ ৩০, ২০১৯ ০৮:৩৩ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যে ব্রিটেন আগ্রাসী সৌদি সরকারের কাছে সমরাস্ত্র বিক্রি করে যাচ্ছে সে ইয়েমেন শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে পারে না। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট রিয়াদের কাছে লন্ডনের অস্ত্র বিক্রি অব্যাহত রাখার পক্ষে কথা বলার পর এ হুঁশিয়ারি দিল আনসারুল্লাহ।
-
ইয়েমেনি সেনাদের অভিযানে সৌদি জোটের ব্যাপক ক্ষয়ক্ষতি
মার্চ ২৯, ২০১৯ ১২:২৩ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি গতরাতে জানিয়েছে,তাদের সীমান্ত প্রদেশ সা'দায় সৌদি জোটের অন্তত ১৯০ জন হতাহত হয়েছে।
-
সৌদি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনে লাখ লাখ মানুষের বিক্ষোভ
মার্চ ২৬, ২০১৯ ১৫:০১সৌদি সামরিক আগ্রাসন শুরুর বার্ষিকী উপলক্ষে ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সানার বিক্ষোভে লাখ লাখ মানুষ অংশ নিয়েছে বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে। এছাড়া সা'দা, তায়িজ, ইব, বায়দা ও রায়মা শহরেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে এই বিক্ষোভ গতকাল থেকে শুরু হয়ে আজও অব্যাহত রয়েছে।
-
ইয়েমেনিরাই বিজয়ী হবে: ইরান
মার্চ ২৬, ২০১৯ ০৮:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইয়েমেনিরাই বিজয়ী হবে। গতরাতে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের চার বছর পূর্তি উপলক্ষে এক টুইটে তিনি এ কথা বলেছেন।
-
পঞ্চম বছরে ইয়েমেন যুদ্ধ: আগ্রাসন সহসাই বন্ধ হবে কি?
মার্চ ২৫, ২০১৯ ১৩:৩৩ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের চাপিয়ে দেয়া যুদ্ধের চার বছর পূর্ণ হয়েছে এবং আগামীকাল ২৬ মার্চ এ যুদ্ধ পঞ্চম বছরে পা দেবে। অথচ এ যুদ্ধের শুরুতে সৌদি আরব ঘোষণা করেছিল, আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটির বিরুদ্ধে এ যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহ স্থায়ী হবে এবং রিয়াদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হওয়ার মাধ্যমে শেষ হবে।