ড্রোন হামলার পর লড়াইয়ের ধরণ পাল্টে যাচ্ছে: ইয়েমেনের আনসারুল্লাহ
-
মোহাম্মাদ আব্দুস সালাম
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বলেছেন, আগ্রাসী সৌদি জোটের সঙ্গে আমাদের লড়াইয়ের ধরণে পরিবর্তন আসবে। সৌদি আরবের ভেতরে ড্রোন হামলার পর এই পরিবর্তনের ইঙ্গিত দিলেন তিনি।
গত মঙ্গলবার ইয়েমেনের সেনাবাহিনীর ড্রোন হামলায় সৌদি আরবের ইয়ানবু এলাকার কাছে তেলের দু'টি পাম্পিং স্টেশনে আগুন ধরে গেলে হতভম্ব হয়ে পড়ে রিয়াদ। এর ফলে সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপ লাইন বন্ধ হয়ে যায়।
সৌদি আরবের কয়েকশ' কিলোমিটার ভেতরে ড্রোনের সাহায্যে সফল হামলাকে বড় সাফল্য হিসেবে দেখছে ইয়েমেনিরা। এর ফলে ইয়েমেনিদের সক্ষমতা সম্পর্কে সৌদি আরব ও তার মিত্ররা স্পষ্ট বার্তা পেয়েছে বলে মনে করা হচ্ছে।
আনসারুল্লাহ মুখপাত্র বলেছেন, সৌদি আরব ও আরব আমিরাত ইয়েমেনে আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত পাল্টা জবাব অব্যাহত থাকবে। তবে ইয়েমেনে হামলায় আমেরিকা সার্বিক সহযোগিতা দিচ্ছে বলে তিনি জানান। আব্দুস সালাম বলেন, আমেরিকার সহযোগিতায় টানা পাঁচ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর বোমা ফেলছে সৌদি আরব ও তার সহযোগী দেশগুলো।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯