সৌদি ভাড়াটে সেনাদের সমাবেশে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলা
-
যিলযাল-১ ক্ষেপণাস্ত্র
সৌদি ভাড়াটে সেনা সমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনি সেনারা। আর-রাবুয়া এলাকার রেকাবাতুস সাহনে এবং আলাব ক্রসিং পয়েন্টের সামনে সৌদি ভাড়াটে সেনারা সমবেত হলে ইয়েমেনি সেনারা ৫টি যিলযাল-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
আল-মাসিরা টিভি নেটওয়োর্কের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, জিযান অঞ্চলে সৌদি সেনাদের সামরিক সরঞ্জামেও ইয়েমেনি সেনারা ড্রোন এবং মর্টারের সাহায্যে হামলা চালিয়েছে।
সৌদি আরবের আল খৌরি সেনাঘাঁটিতেও তাদের সামরিক যান এবং বুলডোজার ইয়েমেনিদের মর্টার হামলার শিকার হয়। তার আগে আদ্ন শহরের আল-বোরাইকা এলাকাতেও সৌদি আগ্রাসী বাহিনীর অবস্থানে ইয়েমেনিরা কাসেফ-২ ড্রোনের সাহায্যে হামলা চালিয়েছে।
আমেরিকা ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের সহযোগিতায় ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। তাদের হামলায় এ পর্যন্ত শিশুসহ ১৪ হাজারের বেশি ইয়েমেনি নিহত হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোটকে আমেরিকা ও তাদের মিত্র দেশগুলো সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/২৬