-
সৌদি সেই তরুণী ঠাঁই পেলেন কানাডায়
জানুয়ারি ১২, ২০১৯ ০৮:০৯দেশ থেকে পালিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়া সৌদি তরুণী রাহাফ মোহাম্মেদ আল-কুনুন শেষ পর্যন্ত কানাডায় ঠাঁই পেয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর কুনুনকে আশ্রয় দেয়ার অনুরোধ করেছিল এবং আমরা তা গ্রহণ করেছি।”
-
সৌদি সফর করলেন সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জানুয়ারি ০৯, ২০১৯ ২০:০৬সিরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল আলী মামলুক সৌদি আরব সফর করেছেন। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আরব দেশগুলোর যখন সম্পর্কের উন্নতি হচ্ছে তখন এ খবর বের হলো।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্ক: সৌদির পথ অনুসরণ করবে না কুয়েত
জানুয়ারি ০৯, ২০১৯ ১৪:৩১পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র সদস্য হিসেবে অনেক নীতিতে একমত হলেও ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে সৌদি আরবের নীতি অনুসরণ করবে না কুয়েত।
-
হিজাজকে 'সৌদি আরবে' রূপান্তর ও ইসরাইল গঠনে ইবনে সৌদের ভূমিকা
জানুয়ারি ০৮, ২০১৯ ২১:০৪৯৩ বছর আগের কথা। ১৯২৬ সালের ৮ জানুয়ারি নজদ্ অঞ্চলের একটি ওয়াহাবি গোত্রের প্রধান আবদুল আজিজ ইবনে সৌদ নিজেকে হেজাজের রাজা বলে ঘোষণা করেন।
-
খাশোগি হত্যার জন্য সৌদিকে শাস্তি পেতে হবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ০৮, ২০১৯ ১৪:৪১মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে নির্মমভাবে হত্যার জন্য সৌদি আরবকে শাস্তি পতে হবে। পম্পেওর এ বক্তব্যকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
-
কাতিফে সৌদি বাহিনীর প্রাণঘাতী অভিযান
জানুয়ারি ০৮, ২০১৯ ০৯:১৬সৌদি আরবের শিয়া মুসলিম অধ্যুষিত কাতিফ এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনী আবারো প্রাণঘাতী অভিযান চালিয়েছে। কাতিফের ছোট একটি গ্রামে হামলা চালিয়ে সৌদি বাহিনী অন্তত পাঁচজনকে হত্যা করেছে। অভিযানে আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক মানুষ।
-
মিয়ানমারে নয়, ১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাল সৌদি আরব
জানুয়ারি ০৮, ২০১৯ ০৭:৪৬অবৈধভাবে বসবাসের অভিযোগে ১৩ রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারের পরিবর্তে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার। জেদ্দা থেকে মঙ্গলবার রাত ২টায় সৌদি এয়ারলাইনের (এসভি ৮০২) বিমানযোগে ওই ১৩ জনকে বাংলাদেশে পাঠানো হয়। বর্তমানে তারা ঢাকা ইমিগ্রেশন হেফাজতে আছেন।
-
জাতিসংঘের তত্ত্বাবধানে থাইল্যান্ড ছাড়লো সৌদি তরুণী
জানুয়ারি ০৭, ২০১৯ ১৯:২৬অবশেষে জাতিসংঘের শারণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তত্ত্বাবধানে থাইল্যান্ড ছেড়েছে সৌদি আরবের ১৮ বছর বয়সী সেই তরুণী। থাইল্যান্ডের একজন সরকারি কর্মকর্তা আজ (সোমবার) একথা জানিয়েছেন।
-
‘সৌদি আরবের বৈঠকে যোগ দেবে না তালেবান’
জানুয়ারি ০৭, ২০১৯ ০৮:৫৩আমেরিকার সঙ্গে পরিকল্পিত শান্তি আলোচনায় যোগ দেবে না আফগানিস্তানের তালেবান। চলতি মাসে এ আলোচনা সৌদি আরবে হওয়ার কথা ছিল। কিন্তু তার বদলে আলোচনা কাতারে সরিয়ে নেয়ার ইচ্ছা ব্যক্ত করেছে তালেবান।
-
শিগগিরি আরব লীগে যোগ দিতে পারে সিরিয়া: তিউনিশিয়া
জানুয়ারি ০৭, ২০১৯ ০৬:০৭তিউনিশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা লাজহার আল-কোরাভি আল-চাবি বলেছেন, সিরিয়াকে আরব লীগের সদস্য পদ ফিরিয়ে দেয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে। যখন আরব বিশ্বের কয়েকটি দেশ প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করছে তখন এ খবর বের হলো।