• আমেরিকার স্বার্থে ওপেক’কে ব্যবহার করছে রিয়াদ ও আবু ধাবি: ইরান

    আমেরিকার স্বার্থে ওপেক’কে ব্যবহার করছে রিয়াদ ও আবু ধাবি: ইরান

    সেপ্টেম্বর ১৭, ২০১৮ ০৪:২৯

    সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আমেরিকার স্বার্থে ওপেক’কে ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকে নিযুক্ত ইরানের প্রতিনিধি হোসেইন কাজেমপুর আরদেবিলি এই অভিযোগ করেছেন।

  • সৌদি আগ্রাসন: গাছের পাতা খাচ্ছে ইয়েমেনিরা

    সৌদি আগ্রাসন: গাছের পাতা খাচ্ছে ইয়েমেনিরা

    সেপ্টেম্বর ১৬, ২০১৮ ১০:০৮

    সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সামরিক আগ্রাসনের কারণে দুর্ভিক্ষের কবলে পড়েছে ইয়েমেনের জনগণ এবং কোনো কোনো প্রদেশের লোকজন জীবন বাঁচানোর জন্য গাছের পাতা খাচ্ছে। এসব মানুষের সামনে স্বাভাবিক কোনো খাবার নেই।

  • হুদায়দা-সানা মহাসড়কে সৌদি বিমান হামলা: নিহত ১৫

    হুদায়দা-সানা মহাসড়কে সৌদি বিমান হামলা: নিহত ১৫

    সেপ্টেম্বর ১৫, ২০১৮ ১২:৪১

    ইয়েমেনের বন্দরনগরী হুদায়দা ও রাজধানী সানাকে সংযোগকারী কিলো-সিক্সটিন মহাসড়কের ওপর সৌদি বাহিনীর বর্বর বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।   

  • ইয়েমেনে সৌদি হেলিকপ্টার বিধ্স্ত; পাইলট নিহত

    ইয়েমেনে সৌদি হেলিকপ্টার বিধ্স্ত; পাইলট নিহত

    সেপ্টেম্বর ১৫, ২০১৮ ০৮:৩৮

    ইয়েমেনের পূর্বাঞ্চলীয় আল-মাহরান প্রদেশে সৌদি আরবের একটি গোয়েন্দা হেলিকপ্টার বিধ্স্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট ও কো-পাইলট নিহত হয়।  

  • ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন সৌদিফেরত নারীরা

    ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন সৌদিফেরত নারীরা

    সেপ্টেম্বর ১৪, ২০১৮ ২১:৩০

    দীর্ঘ অপেক্ষার পর সৌদি আরব থেকে দেশে ফিরে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা দিলেন নারী শ্রমিকরা। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া আটটায় ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই২৫৮ ফ্লাইটে আবুধাবি থেকে ঢাকার শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা। এই  ফ্লাইটে দেশে ফিরেছেন  অন্তত ৭৮ জন নারী শ্রমিক।

  • মহররমের শোক প্রকাশের তাঁবু ছিঁড়ে ফেলেছে সৌদি আরব

    মহররমের শোক প্রকাশের তাঁবু ছিঁড়ে ফেলেছে সৌদি আরব

    সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১৬:৩৪

    সৌদি আরবের শিয়া অধ্যুষিত কাতিফ অঞ্চলে পবিত্র মহররমের শোক প্রকাশের জন্য স্থাপিত শিয়া মুসলমানদের বহুসংখ্যক তাঁবু ছিঁড়ে ফেলেছে দেশটির সেনারা। সৌদি আরবের নাগরিকরা সামাজিক যোগাযোগের মাধ্যমে এ খবর জানিয়েছেন।

  • ইসরাইল থেকে আয়রন ডোম কিনেছে সৌদি আরব: রিপোর্ট

    ইসরাইল থেকে আয়রন ডোম কিনেছে সৌদি আরব: রিপোর্ট

    সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১৪:২৫

    ইহুদিবাদী ইসরাইল থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ কিনেছে সৌদি আরব। তেল আবিব ও রিয়াদ গোপনে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে বলে যখন নানামুখী খবর পাওয়া যাচ্ছে তখন নতুন এ সংবাদ প্রকাশ হলো।

  • ইরানের বিরুদ্ধে ৪ আরব দেশের অভিযোগ ব্যর্থতা ঢাকার চেষ্টা: তেহরান

    ইরানের বিরুদ্ধে ৪ আরব দেশের অভিযোগ ব্যর্থতা ঢাকার চেষ্টা: তেহরান

    সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১৪:১১

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, "চারটি আরব দেশ নিয়ে গঠিত চতুর্পক্ষীয় কমিটির তেহরান বিরোধী বক্তব্য ষড়যন্ত্রমূলক এবং মধ্যপ্রাচ্যের বাস্তব অবস্থান থেকে বিশ্বজনমতকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা। একইসঙ্গে তাদের ইরান বিরোধী বক্তব্য থেকে এ অঞ্চলে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থনের বিষয়টিও ফুটে উঠেছে।"

  • আবারো সৌদি বিমান হামলা: ১৫ ইয়েমেনি নিহত

    আবারো সৌদি বিমান হামলা: ১৫ ইয়েমেনি নিহত

    সেপ্টেম্বর ১৩, ২০১৮ ০৯:২১

    ইয়েমেনের বন্দরনগরী হুদায়দায় সৌদি আরবের বর্বর বিমান হামলায় অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে একটি শিশুও রয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনা সত্ত্বেও দেশটি এ হামলা চালালো।

  • সৌদি কমান্ড সেন্টারে ড্রোন হামলা করেছে হুথিরা

    সৌদি কমান্ড সেন্টারে ড্রোন হামলা করেছে হুথিরা

    সেপ্টেম্বর ১২, ২০১৮ ১৩:৩৫

    ইয়েমেনের উপকূলীয় হুদাইদা প্রদেশের একটি কৌশলগত সামরিক অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনারা। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট যে বর্বর হত্যাকাণ্ড চালিয়ে আসছে তার জবাবে এ হামলা চালিয়েছে ইয়েমেনের দেশপ্রেমিক সেনারা।