-
সামরিক ঘাঁটি তুরস্কের নিজের মাটিতে থাকতে পারে, সিরিয়ায় নয়: ইরান
অক্টোবর ২১, ২০১৯ ১৪:২৪সিরিয়ার ভেতরে তুরস্কের সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিরোধিতা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পাশাপাশি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর জন্য আঙ্কারার প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
-
সেইফ জোনে একটি কুর্দি গেরিলাকেও দেখতে চাই না আমরা: তুরস্ক
অক্টোবর ২১, ২০১৯ ১১:২৭তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার ভেতরে পরিকল্পিত নিরাপদ অঞ্চলে একটি কুর্দি গেরিলাকেও দেখতে চায় না আঙ্কারা। সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্ত থেকে ২০ কিলোমিটার ভেতর পর্যন্ত নিরাপদ অঞ্চল গঠনের পরিকল্পনা করেছে তুরস্ক এবং আমেরিকা।
-
আমেরিকার পথ অনুসরণ করে সিরিয়া থেকে ব্রিটিশ সেনাও প্রত্যাহার
অক্টোবর ২১, ২০১৯ ০৮:২৬সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর একই পথ অনুসরণ করেছে ব্রিটেন। ব্রিটিশ স্পেশাল ফোর্সকে সিরিয়া থেকে বাধ্যতামূলকভাবে প্রত্যাহার করা হয়েছে।
-
আলেপ্পো এবং রাকা থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করেছে আমেরিকা
অক্টোবর ২১, ২০১৯ ০৮:০৬সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো এবং রাকা প্রদেশ থেকে আমেরিকার সব সেনা প্রত্যাহার করা হয়েছে। গতকাল (রোববার) লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে একটি সূত্র মার্কিন সেনা প্রত্যাহার করার কথা নিশ্চিত করেছে।
-
সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেয়ার আলোচনা শুরু করেছে আরব লীগ
অক্টোবর ২১, ২০১৯ ০৬:০২জর্দান সফররত আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আস-সাফাদির সঙ্গে বৈঠকে সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফিরিয়ে দেয়ার বিষয়ে আলোচনা করেছেন। রোববার জর্দানের রাজধানী আম্মানে দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে এ বৈঠকে অনুষ্ঠিত হয়।
-
কুর্দি অধ্যুষিত এলাকায় সিরীয় সেনাদের প্রবেশ মানে যুদ্ধ ঘোষণা: তুরস্ক
অক্টোবর ২০, ২০১৯ ১৬:০১তুর্কি প্রেসিডেন্টের উপদেষ্টা ইয়াসিন আকতাই বলেছেন, সিরিয়ার যেসব এলাকা থেকে কুর্দিরা পিছু হটেছে সেসব এলাকায় সিরীয় সেনাদের প্রবেশের অর্থ হবে যুদ্ধ ঘোষণা।
-
সিরিয়ায় তৎপরতা চালানো ইসরাইলের মৌলিক অধিকার: পম্পেও
অক্টোবর ২০, ২০১৯ ০৯:৩৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, সিরিয়ার ভেতরে তৎপরতা চালানো এবং সেখানে অভিযান চালানোর স্বাধীনতা ইহুদিবাদী ইসরাইলের মৌলিক অধিকার।
-
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার ইসরাইলের জন্য কৌশলগত বিপর্যয়
অক্টোবর ২০, ২০১৯ ০৮:২০মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেল বলেছেন, সিরিয়া থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তা ওয়াশিংটনের মিত্র ইসরাইল এবং জর্দানের জন্য বড় ধরনের বিপদের কারণ।
-
কুর্দি বাহিনীর মাথা গুড়িয়ে দেয়ার হুমকি দিলেন এরদোগান
অক্টোবর ২০, ২০১৯ ০৬:৫৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুমকি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সম্পাদিত চুক্তি যদি সিরিয়ার কুর্দি গেরিলারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন না করে তাহলে কুর্দি গেরিলাদের মাথা গুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন।
-
উত্তর সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে: এসপার
অক্টোবর ১৯, ২০১৯ ০৪:০৪মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার বলেছেন, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনায় তার দেশ অংশগ্রহণ করবে না বরং ওই অঞ্চল থেকে মার্কিন সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হবে। মার্ক এসপার এমন সময় উত্তর সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহারের কথা বললেন যখন মার্কিন সেনারা কুর্দি গেরিলা অধ্যুষিত এলাকা থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ সন্ত্রাসীদের নিরাপদে পালিয়ে যাওয়া সুযোগ করে দিচ্ছে।