-
৮ বছর পর আরব দেশগুলোর বৈঠকে যোগ দিল সিরিয়া
মার্চ ০৪, ২০১৯ ০৩:২৯দীর্ঘ আট বছর পর আরব দেশগুলোর একটি বৈঠকে যোগ দিয়েছে সিরিয়া। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়ার পর থেকে আরব দেশগুলোর কেনো বৈঠকে সিরিয়াকে অংশ নিতে দেয়া হয়নি।
-
হোয়াইট ফসফরাস বোমা দিয়ে সিরিয়ায় হামলা চালালো মার্কিন জোট
মার্চ ০৩, ২০১৯ ১৫:৫৭মার্কিন নেতৃত্বাধীন দায়েশ-বিরোধী কথিত আন্তর্জাতিক জোট সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশের বাগুজ শহরে নিষিদ্ধ ঘোষিত হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমান বাগুজ শহরের একটি কৃষি ফার্মে হামলা চালায়। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি।
-
গোলানকে ইসরাইলি ভূখণ্ডের অন্তর্ভূক্ত করার বিরোধিতা করল জাতিসংঘ
মার্চ ০১, ২০১৯ ১৫:৪২জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি গেইর ও. পেডেরসেন বলেছেন, গোলান মালভূমির ওপর সিরিয়ার সার্বভৌম অধিকার রয়েছে। গোলান মালভূমির একাংশের ওপর ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে আনা প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি।
-
সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরানের অবদান অনস্বীকার্য: রাশিয়া
ফেব্রুয়ারি ২৭, ২০১৯ ১৪:০২২০১১ সালের মার্চ মাসে মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে নেয়ার জন্য সিরিয়ার ওপর বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেয়া হয়। আমেরিকা, সৌদি আরব ও তাদের আঞ্চলিক মিত্ররা সিরিয়ায় উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়ার কাজে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এ অবস্থায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে দামেস্ক ইরানের কাছে সহযোগিতা চায়।
-
ভবিষ্যত ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থাকতে হবে: বাশার আসাদকে ইরানের সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ১৬:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরান সিরিয়ার সরকার ও জনগণকে সহযোগিতা করাকে চলমান প্রতিরোধ সংগ্রামের প্রতি সমর্থন বলে মনে করে এবং তা ইরানের জন্য গর্বের বিষয়।
-
সিরিয়ার পুনর্গঠনে সহযোগিতা করতে প্রস্তুত ইরান: আসাদকে রুহানি
ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ০৩:৪৮ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশ সিরিয়ার পুনর্গঠন ও দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। সোমবার সন্ধ্যায় ইরান সফররত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে তেহরানে এক বৈঠকে এ প্রস্তুতির কথা জানান রুহানি।
-
সিরিয়ার গোলানের কাছে পরমাণু বর্জ্য ফেলছে ইসরাইল: জাতিসংঘ
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ১৪:৩৭সিরিয়ার গোলান মালভূমিতে পরমাণু বর্জ্য ফেলছে ইহুদিবাদী ইসরাইল। একথা জানিয়েছে জাতিসংঘ এবং বিষয়টি নিয়ে আজই একটি রিপোর্ট প্রকাশ করার কথা রয়েছে।
-
রিয়াদকে খুশি করতে গিয়ে ইরান বিরোধী বক্তব্য দিল আরব লীগ
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ০৬:৪৫সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে খুশি করার উদ্দেশ্যে আরব লীগের মহাসচিব আহমাদ আবুলগেইত অভিযোগ করেছেন, সিরিয়া, ইয়েমেন ও লিবিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ইরান।
-
সিরিয়ায় ভূমি মাইন বিস্ফোরণ: নিহত ২৪
ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ১৩:৩৯সিরিয়ার পশ্চিম-মধ্যাঞ্চলীয় হামা প্রদেশে ভূমি মাইন বিস্ফোরণে অন্তত ২৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামা থেকে উচ্ছেদ হওয়া তাকফিরি উগ্র দায়েশ সন্ত্রাসীরা এসব মাইন পেতে রেখেছিল।
-
একদিন পর পাল্টে গেল ট্রাম্প প্রশাসনের ঘোষণা
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ১৩:০১আমেরিকার একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ায় ৪০০ সেনা মোতায়েন রাখতে চান। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উপদেষ্টাদের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প প্রভাবিত হয়েই এখন ৪০০ সেনা রাখার কথা বিবেচনা করছেন।