-
মার্কিন হুমকির মুখে ‘সর্বোচ্চ সতর্ক’ অবস্থায় সিরিয়ার সেনারা
এপ্রিল ১১, ২০১৮ ০৮:৩৩মার্কিন সরকারের হুমকির মুখে সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে সিরিয়ার সরকার। ৭২ ঘণ্টার জন্য দেশের সমস্ত সামরিকঘাঁটি ও বিমানবন্দরকে এ সতর্কতার আওতায় আনা হয়েছে বলে জার্মান বার্তা সংস্থা ডিপিএ’র বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে।
-
সম্ভাব্য হামলা: সিরিয়ার আশপাশে ইউরোপীয় বিমান চলাচলে সতর্কতা
এপ্রিল ১১, ২০১৮ ০২:৪৭সিরিয়ায় সম্ভাব্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিবেচনা করে ইউরোপীয় দেশগুলোর বিমান চলাচলের ব্যাপারে সতর্কতা জারি করেছে ইউরোপীয় বেসামরিক বিমান চলাচল সংস্থা। এটি বলেছে, আগামী ৭২ ঘণ্টা ইউরোপীয় বেসামরিক বিমান যেন পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলের আকাশসীমা এড়িয়ে চলে।
-
জাতিসংঘে সিরিয়া বিরোধী প্রস্তাবে ভেটো দিল রাশিয়া
এপ্রিল ১১, ২০১৮ ০১:২৮জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকা ও তার মিত্রদের পক্ষ থেকে আনা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। ওই প্রস্তাবের খসড়ায় সিরিয়ার পূর্ব গৌতা এলাকার দুমা শহরে কথিত রাসায়নিক হামলার ব্যাপারে তদন্তের আহ্বান জানানো হয়েছিল।
-
সিরিয়ার ওপর হামলা বিনা জবাবে পার পাবে না: ইরান
এপ্রিল ১০, ২০১৮ ১৬:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সিরিয়ার একটি সামরিক বিমান ঘাঁটিতে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি যে হামলা চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না।
-
বিপজ্জনক প্রতিক্রিয়া দেখবে ইসরাইল: সিরিয়া
এপ্রিল ১০, ২০১৮ ০৬:৪৪সিরিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, হোমস প্রদেশের সামরিক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইহুদিবাদী ইসরাইলকে বিপজ্জনক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে। দামেস্ক আরো বলেছে, আমেরিকার সমর্থন ছাড়া ইহুদিবাদী ইসরাইলের পক্ষে সাম্প্রতিক হামলা চালানো সম্ভব হয় নি।
-
সিরিয়ায় হামলা চালালে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে: আমেরিকাকে রাশিয়া
এপ্রিল ১০, ২০১৮ ০৫:৪০রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, রাসায়নিক হামলার কথিত অজুহাতে সিরিয়ায় সামরিক হামলা চালালে আমেরিকাকে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
সিরিয়ার বিমানবন্দরে হামলার দায় ইঙ্গিতে স্বীকার করল ইসরাইল
এপ্রিল ০৯, ২০১৮ ১১:৫৫ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান সিরিয়ার হোমসে সামরিক বিমানবন্দরে হামলার দায় ইঙ্গিতে স্বীকার করেছেন। ইসরাইলি দৈনিক 'ইয়েদিয়োথ অহরোনোথ'-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, "ইসরাইলি বিমান বাহিনী সিরিয়ায় অভিযান শেষে আজ (সোমবার) সকালে দেশে ফিরেছে।"
-
সিরিয়ার বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা; দায় নিচ্ছে না কেউ
এপ্রিল ০৯, ২০১৮ ০৪:৫৯সিরিয়ার হোমস প্রদেশের 'টি-ফোর' সামরিক বিমানবন্দরে আজ (সোমবার) ভোরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে আটটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। এরপরও সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, আমেরিকা ওই হামলা চালিয়েছে।
-
রাসায়নিক হামলার অভিযোগ ‘ষড়যন্ত্রমুলক ও অযৌক্তিক’: ইরান
এপ্রিল ০৯, ২০১৮ ০১:৪৮বিশ্বের যেকোনো দেশে যে কারো পক্ষ থেকে রাসায়নিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরান বলেছে, সিরিয়ার পূর্ব গৌতা এলাকায় রাসায়নিক হামলার জন্য দেশটির সেনাবাহিনীকে দায়ী করা ‘ষড়যন্ত্রমুলক ও অযৌক্তিক।’
-
সিরিয় সেনাদের সাফল্য ম্লান করতে রাসায়নিক হামলার কথা বলা হচ্ছে: রাশিয়া
এপ্রিল ০৮, ২০১৮ ১০:২৭সিরিয়ার পূর্ব গৌতার দুমা শহরে রাসায়নিক হামলার কথা অস্বীকার করেছে দেশটির সরকার। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার বলেছে, উগ্রবাদী সন্ত্রাসীদের ঠেকানোর জন্য রাসায়নিক হামলার প্রয়োজন নেই।