• ইরান ও সিরিয়া ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে চলবে: জেনারেল বাকেরি

    ইরান ও সিরিয়া ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে চলবে: জেনারেল বাকেরি

    ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ১২:২০

    সিরিয়ায় ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে চলার ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি আজ (রোববার) বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ইরান ও সিরিয়া যুদ্ধবিরতি মেনে চলবে। গতকাল (শনিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সিরিয়ায় অনতিবিলম্বে ৩০ দিনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে।

  • সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় নিরাপত্তা পরিষদে সর্বসম্মত প্রস্তাব গৃহিত

    সিরিয়ায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় নিরাপত্তা পরিষদে সর্বসম্মত প্রস্তাব গৃহিত

    ফেব্রুয়ারি ২৫, ২০১৮ ০৩:৫০

    সিরিয়ায় ‘অনতিবিলম্বে’ ৩০ দিনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গৃহিত হয়েছে। সংঘর্ষে আটকে পড়া বেসামরিক নাগরিকদের কাছে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে শনিবার রাতে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

  • সিরিয়ায় রুশ সেনারা শেষ পর্যন্ত লড়াই করবে: পুতিন

    সিরিয়ায় রুশ সেনারা শেষ পর্যন্ত লড়াই করবে: পুতিন

    ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৮:৪১

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় মোতায়েন রুশ সেনারা শেষ পর্যন্ত নির্ভয়ে লড়াই চালিয়ে যাবে। রুশ সেনারা এ ধরনের পরিস্থিতির জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে। তিনি একটি অনুষ্ঠানে এ কথা বলেছেন।

  • সিরিয়ার গৌতায় অবিলম্বে যুদ্ধবিরতি পালন করুন: ইউরোপীয় ইউনিয়ন

    সিরিয়ার গৌতায় অবিলম্বে যুদ্ধবিরতি পালন করুন: ইউরোপীয় ইউনিয়ন

    ফেব্রুয়ারি ২৪, ২০১৮ ১৭:২৩

    ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলীয় গৌতা এলাকায় অবিলম্বে যুদ্ধবিরতি পালনের জন্য কার্যকরী ব্যবস্থা নিতে সংঘর্ষে জড়িত সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি আজ শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

  • গৌতায় সন্ত্রাসী তৎপরতার প্রতি পাশ্চাত্যের নীরবতা: সমালোচনায় সিরিয়া

    গৌতায় সন্ত্রাসী তৎপরতার প্রতি পাশ্চাত্যের নীরবতা: সমালোচনায় সিরিয়া

    ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ১২:৪২

    সিরিয়ার গৌতা এলাকায় সন্ত্রাসীদের তৎপরতার প্রতি আমেরিকা এবং ইউরোপের সমর্থনের কঠোর সমালোচনা করেছে দামেস্ক। কয়েক হাজার সন্ত্রাসীকে রক্ষা করতে যেয়ে দামেস্কের প্রায় ৮০ লাখ মানুষের জীবনকে বিপন্ন করে তোলার তৎপরতা মেনে নেয়া যায় না বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার- আল- জাফরি।

  • পুরো সিরিয়ায় যুদ্ধবিরতি: একমত হতে পারে নি নিরাপত্তা পরিষদ

    পুরো সিরিয়ায় যুদ্ধবিরতি: একমত হতে পারে নি নিরাপত্তা পরিষদ

    ফেব্রুয়ারি ২৩, ২০১৮ ০০:১৬

    পুরো সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে একমত হতে পারে নি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের বৈঠকের পর রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

  • সিরিয়ায় বেসামরিক এলাকায় আবারও মার্কিন হামলা; নিহত ১২

    সিরিয়ায় বেসামরিক এলাকায় আবারও মার্কিন হামলা; নিহত ১২

    ফেব্রুয়ারি ২২, ২০১৮ ০৯:১৯

    সিরিয়ার দেইর আজ-জৌর প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল (বুধবার) প্রদেশের ‘হাজিন’ এলাকায় এ হামলা চালানো হয়। এতে আহত হয় আরও অনেকে।

  • সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানাল রাশিয়া

    সিরিয়া নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার আহ্বান জানাল রাশিয়া

    ফেব্রুয়ারি ২২, ২০১৮ ০৪:১৭

    সিরিয়ার পূর্ব ঘোউতা পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্যাসেলি নেবেনজিয়া বলেছেন, নিরাপত্তা পরিষদে উন্মুক্ত আলোচনা হলে পূর্ব ঘোতা পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষ তাদের দৃষ্টিভঙ্গি পেশ করতে এবং এ অবস্থার অবসান ঘটানোর উপায়গুলো বর্ণনা করতে পারবে।

  • দামেস্কে বেসামরিক ব্যক্তিদের ওপর হামলায় পশ্চিমা কর্মকর্তারা জড়িত: সিরিয়া

    দামেস্কে বেসামরিক ব্যক্তিদের ওপর হামলায় পশ্চিমা কর্মকর্তারা জড়িত: সিরিয়া

    ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৩:৪০

    সিরিয়ার রাজধানী দামেস্ক এবং এর আশপাশে বেসামরিক ব্যক্তিদের ওপর সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের কাছে লিখিত অভিযোগ করেছে সিরিয় সরকার। একই সঙ্গে সিরিয়ায় তৎপর সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যেসব দেশ মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দামেস্ক।

  •  আসাদ সরকারের বিরুদ্ধে ফের সাজানো হচ্ছে 'রাসায়নিক হামলা'র নাটক

    আসাদ সরকারের বিরুদ্ধে ফের সাজানো হচ্ছে 'রাসায়নিক হামলা'র নাটক

    ফেব্রুয়ারি ২০, ২০১৮ ১৭:১৮

    সিরিয়ায় আসাদ সরকারের বদনাম করার জন্য আবারও 'রাসায়নিক হামলা ঘটার' সাজানো নাটক বা প্রহসনের ব্যবস্থা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে।