-
সিরিয় সেনাদেরকে সহায়তা করল রুশ বিমান বাহিনী
মার্চ ১৫, ২০১৬ ২৩:১২১৬ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার মধ্যাঞ্চলীয় পালমিরা শহরের পশ্চিমে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে দেশটির সেনাবাহিনী। শহরটিতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের শক্তিশালী অবস্থান রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে সিরিয়ার সেনাবাহিনীকে সহায়তার জন্য রাশিয়ার বিমান বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালায়।
-
আমাদের সঙ্গে সমন্বয় করেই রাশিয়া সৈন্য সরাচ্ছে: সিরিয়া
মার্চ ১৫, ২০১৬ ১৪:০৭১৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া বলেছে, দামেস্ক ও মস্কোর মধ্যে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে সিরিয়া থেকে রুশ সেনা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া, বিষয়টি নিয়ে বেশ কিছুদিন গভীর পর্যবেক্ষণ ও ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটি থেকে রাশিয়ার সেনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত দামেস্ক ও মস্কোর মধ্যে মতপার্থক্যের ফল নয়।
-
সিরিয়া থেকে অস্ত্রপাতি সরিয়ে নিচ্ছে রাশিয়া
মার্চ ১৫, ২০১৬ ১৩:৪৮১৫ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া থেকে অস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক লোকজন ও সরঞ্জাম বিমানে ভর্তি করা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে-রাশিয়ার বিমানঘাঁটিতে পাঠানোর জন্য দূরপাল্লার বিমানে এসব সরঞ্জাম ভর্তি করা হচ্ছে।
-
‘পূর্ব শর্ত দেয়া হলে তাতে সিরিয়ার শান্তি আলোচনা ব্যর্থ হবে’
মার্চ ১৪, ২০১৬ ০৮:৪৩১৪ মার্চ (রেডিও তেহরান): সিরিয়া বলেছে, শান্তি আলোচনার নিয়ে কোনো পূর্ব শর্ত দেয়া হলে তাতে আলোচনা ব্যর্থ হবে। সৌদি আরবের সমর্থনপুষ্ট সিরিয়ার বিরোধীগোষ্ঠী দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বাদ দিয়ে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনার যে দাবি করেছে, তা প্রত্যাখ্যান এ কথা জানিয়েছে দামেস্ক।
-
হামায় বিধ্বস্ত হলো সিরিয় বাহিনীর মিগ-২১
মার্চ ১৩, ২০১৬ ০৬:১৪১৩ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামায় দেশটির সরকারি বাহিনীর একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে। সিরিয় সরকার গতকাল এ ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে যুদ্ধবিমানটি।
-
সৌদি আরবকে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ১২, ২০১৬ ১৬:০৬১২ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মোয়াল্লেম সৌদি আরবের উদ্দেশে বলেছেন, যার ঘর কাঁচ দিয়ে তৈরি, সে নিজের ঘর রক্ষার জন্য হলেও অন্যের ঘরে ঢিল ছোড়ে না।
-
মার্কিন হামলায় ওমর আল-শিশানি নিহত হয়নি: সিরিয়ান অবজারভেটরি
মার্চ ১০, ২০১৬ ১০:১২মার্কিন বিমান হামলায় সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের শীর্ষস্থানীয় কমান্ডার ওমর আল-শিশানি’র নিহত হওয়ার খবর নাকচ করে দিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শিশানি মার্কিন হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন।
-
প্রক্সি যুদ্ধ সিরিয়ায় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে: মোগেরিনি
মার্চ ০৮, ২০১৬ ২২:৫০৮ মার্চ (রেডিও তেহরান): ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর প্রক্সি যুদ্ধ যেকোনো সময় সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে। তিনি বলেছেন, “গত সপ্তাহের ইতিবাচক পদক্ষেপ সত্ত্বেও আমাদের মনে রাখা দরকার যে, যেকোনো সময় নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে।”
-
সিরিয়ায় গোলাবর্ষণ করেছে তুরস্ক: কুর্দি সূত্র
মার্চ ০৮, ২০১৬ ০০:০২৮ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার একজন কুর্দি কর্মকর্তা বলেছেন, উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোয় আবারো কুর্দি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনারা। কুর্দি পিপল’স প্রোটেকশন ইউনিট বা ওয়াইপিজি’র কর্মকর্তা রেদুর জেলিল সোমবার জানান, তুর্কি সেনারা আলেপ্পোর তাল রিফাত শহরে গোলাবর্ষণ করে। এতে কয়েকজন কুর্দি যোদ্ধা আহত হয়েছে।
-
সিরিয়ার উত্তরে কুর্দি অঞ্চলে ২ বিমানঘাঁটি গড়ছে আমেরিকা
মার্চ ০৭, ২০১৬ ১৫:৩৮৭ মার্চ (রেডিও তেহরান): সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় দুটি বিমানঘাঁটি তৈরি করছে আমেরিকা। এর মধ্যে একটি ঘাঁটির কাজ প্রায় শেষ হয়েছে এবং নতুন আরেকটি ঘাঁটির নির্মাণ কাজ শুরু হবে। ইরাকের আরবিল-ভিত্তিক ওয়েবসাইট বাসনিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।