• সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করুন: তুরস্ককে ফ্রান্স

    সিরিয়ায় বোমাবর্ষণ বন্ধ করুন: তুরস্ককে ফ্রান্স

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২২:৩৮

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার কুর্দি এলাকায় বোমাবর্ষণ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। প্যারিস বলেছে, তুর্কি বোমাবর্ষণে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পরিস্থিতি আরো খারাপ হবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ মন্তব্য করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের কুর্দি অধ্যুষিত এলাকায় তুর্কি বোমাবষর্ণে পরিস্থিতির অবনতি হওয়ায় প্যারিস উদ্বিগ্ন বলেও উল্লেখ করা হয়েছে।

  • পুতিনই সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারেন: ব্রিটেন

    পুতিনই সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারেন: ব্রিটেন

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২১:৫১

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, একমাত্র পুতিনই হচ্ছেন বিশ্বের সেই নেতা যিনি একটি ফোন কলের মাধ্যমে পাঁচ বছর ধরে চলা সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে পারেন। ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত গণমাধ্যম বিবিসি’র ‘দ্যা অ্যান্ড্রু মার শো’-তে হ্যামন্ড আজ (রোববার) এ মন্তব্য করেছেন।

  • আমেরিকার নির্দেশের অপেক্ষার আছি: সৌদি আরব

    আমেরিকার নির্দেশের অপেক্ষার আছি: সৌদি আরব

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ২১:২০

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েনের বিষয়ে তার দেশ আমেরিকার নির্দেশের অপেক্ষার রয়েছে। তিনি জানিয়েছেন, সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের ইচ্ছাকে অনুসরণ করবে সৌদি আরব। সে কারণে সিরিয়ায় সেনা মোতায়েনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না।

  • সন্ত্রাসীদের সমর্থন দিতেই তুর্কি গোলাবর্ষণ: সিরিয়া

    সন্ত্রাসীদের সমর্থন দিতেই তুর্কি গোলাবর্ষণ: সিরিয়া

    ফেব্রুয়ারি ১৪, ২০১৬ ১৭:৪৯

    ১৪ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়া অভিযোগ করেছে, উগ্র সন্ত্রাসীদের সমর্থন দিতেই তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে গোলাবর্ষণ করছে। এ নিয়ে সিরিয়া আজ (রোববার) একটি চিঠিও দিয়েছে জাতিসংঘকে। চিঠিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় “তুর্কি সরকারের এ অপরাধমূলক কর্মকাণ্ড” বন্ধ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

  • সিরিয়া মুক্ত করার প্রেসিডেন্ট আসাদের প্রতিশ্রুতিকে নিন্দা জানাল আমেরিকা

    সিরিয়া মুক্ত করার প্রেসিডেন্ট আসাদের প্রতিশ্রুতিকে নিন্দা জানাল আমেরিকা

    ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ০৯:৩৬

    ১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সন্ত্রাসীদের কাছ থেকে আবার তার পুরো দেশ মুক্ত করার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তার নিন্দা করেছে আমেরিকা। আমেরিকা দাবি করেছে, তার ভাষায়, দীর্ঘ দিনের সিরিয়া সংকটের কোনো সামরিক সমাধান নেই।

  • সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে ইরান

    সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে ইরান

    ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ০৮:৪০

    ১৩ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন। এ ছাড়া দেশটির পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোর মধ্যে বিরাজমান ‘ভুল ধারণা’কে বিপদজনক হিসেবে অভিহিত করেছেন তিনি।

  • সিরিয়া –ইরাকের দায়েশ বিরোধী অভিযানে যোগ দিবে ন্যাটো: অ্যাশ্টোন কার্টার

    সিরিয়া –ইরাকের দায়েশ বিরোধী অভিযানে যোগ দিবে ন্যাটো: অ্যাশ্টোন কার্টার

    ফেব্রুয়ারি ১২, ২০১৬ ১৩:১৪

    ১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার বলেছেন, সিরিয়া এবং ইরাকে দায়েশ বিরোধী কথিত হামলায় মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে ন্যাটোও যোগ দিতে পারে। ব্রাসেলসে ন্যাটো সদস্যের সঙ্গে বৈঠকের পর এ কথা ঘোষণা দেন তিনি।

  • সিরিয়ায় ১ সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে: ল্যাভরভ

    সিরিয়ায় ১ সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে: ল্যাভরভ

    ফেব্রুয়ারি ১২, ২০১৬ ০৯:৪৫

    ১২ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): রাশিয়ার পরারাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হবে। অবশ্য তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ এবং আল-কায়েদা সমর্থিত আন-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে এটি প্রযোজ্য হবে না। পাশাপাশি সৌদি সমর্থনপুষ্ট বিরোধীগোষ্ঠীকে অগঠনমূলক ভূমিকা পরিত্যাগ করার এবং পূর্ব শর্ত ছাড়া আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বানও জানান।

  • এক সপ্তাহে সন্ত্রাসীদের ১,৯০০ ঘাঁটি ধ্বংস করেছে রাশিয়া

    এক সপ্তাহে সন্ত্রাসীদের ১,৯০০ ঘাঁটি ধ্বংস করেছে রাশিয়া

    ফেব্রুয়ারি ১১, ২০১৬ ১২:২৮

    ১১ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সিরিয়ায় গত এক সপ্তাহে সন্ত্রাসীদের ১,৯০০টি আস্তানা ধ্বংস করেছে। রুশ বার্তা সংস্থা তাস আজ (বৃহস্পতিবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ জঙ্গিবিমানগুলো ৪ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এসব আস্তানা ধ্বংস করেছে।

  • সিরিয়া সংকট নিয়ে অনুষ্ঠেয় মিউনিখ বৈঠকের বিষয়ে আশাবাদী রাশিয়া

    সিরিয়া সংকট নিয়ে অনুষ্ঠেয় মিউনিখ বৈঠকের বিষয়ে আশাবাদী রাশিয়া

    ফেব্রুয়ারি ১০, ২০১৬ ১৪:৫২

    ১০ ফেব্রুয়ারি (রেডিও তেহরান): রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়া সংকট নিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর আসন্ন বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে। জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠেয় এ বৈঠকের ইতিবাচক ফলাফল হবে বলে প্রত্যাশা করছে রাশিয়া।