-
দামেস্কের আকাশে গোলান থেকে আসা ড্রোন ভূপাতিত করেছে সিরিয়া
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ০৬:১৩ইহুদিবাদী ইসরাইল-অধিকৃত গোলান মালভূমি থেকে নিক্ষিপ্ত দু’টি ড্রোন গুলি করে ভূপাতিত করার কথা ঘোষণা করেছে সিরিয়া। দেশটির একটি সামরিক সূতের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির রাজধানী দামেস্কের আকাশে শুক্রবার গুলি করে ওই দু’টি ড্রোন ভূপাতিত করে।
-
সিরিয়ার হোমসে আবারো ইসরাইলি বিমান হামলা: নিহত ৫
ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ১১:৪৭সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে ইহুদিবাদী ইসরাইল নতুন করে বিমান হামলা চালিয়েছে এবং এতে অন্তত পাঁচ ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
-
১৩ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত
ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ০৭:৩৬সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো তার দেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়ে বলেছে, মঙ্গলবার প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র পেশ করেছেন রাষ্ট্রদূত হাসান আহমেদ আল-শেহহি।
-
আঞ্চলিক দেশগুলোর ‘ক্রোধের মাত্রা’ পরীক্ষা করবেন না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ০৬:৫৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের বিরুদ্ধে পাশ্চাত্যের আগ্রাসী তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আঞ্চলিক দেশগুলোর ‘ক্রোধের মাত্রা’ এর চেয়ে বেশি পরীক্ষা না করার জন্য আমেরিকা ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
-
ইয়েমেন-সিরিয়া ও ইরাকে ইঙ্গো-মার্কিন সন্ত্রাসী হামলা: ইরানের নিন্দা
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১০:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন সামরিক পন্থায় সমস্যা সমাধানের ভুল চিন্তা ও পদ্ধতির পরিণতি। গত রোববার জর্দানের সিরিয়া সীমান্তবর্তী এলাকার একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনের বেশি সেনা আহত হয়। এরপর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জর্দানে তাদের সেনাদের ওপর হামলার প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমের কাছে ঘোষণা করেন।
-
জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে আমেরিকা: হামাস
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ০৮:৫৪ইরাক ও সিরিয়ায় শুক্রবার রাতের মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, এই হামলার মাধ্যমে ওয়াশিংটন ‘জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে।’
-
মার্কিন হামলার নিন্দা জানালো ইরাক, বিপর্যয়কর পরিণতির হুঁশিয়ারি
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৩:৪৭ইরাক ও সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের যোদ্ধাদের ওপর মার্কিন বিমান হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরাক সরকার। প্রধানমন্ত্রী শিয়া আল-সুদানির মুখপাত্র জেনারেল ইয়াহিয়া রাসুল বলেন, এই বিমান হামলা সুস্পষ্টভাবে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।
-
মার্কিন হামলার লক্ষ্য ছিল দায়েশকে পুনরুজ্জীবিত করা: সিরিয়া
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৩:১১সিরিয়া ও ইরাকের কয়েকটি অঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দামেশক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে: তাদের সেনাবাহিনী আইএসআইএস-এর বিরুদ্ধে যেসব এলাকায় লড়া্ করছে মার্কিন সেনারা সেইসব এলাকাতেই হামলা চালিয়েছে। এ থেকে স্পষ্ট হয়ে যায় মার্কিন হামলার লক্ষ্য হলো আইএসআইএসকে পুনরুজ্জীবিত করা।
-
ইরাক ও সিরিয়ার মার্কিন অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে প্রতিরোধ আন্দোলন
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ০৬:৫৪ইরাকের সন্ত্রাস-বিরোধী আমব্রেলা গ্রুপ- ইসলামি প্রতিরোধ আন্দোলন ইরাক ও সিরিয়ার বেশি কয়েকটি মার্কিন অবস্থানে হামলা চালিয়েছে। গতকাল (শুক্রবার) ইরাক ও সিরিয়ায় এই গ্রুপের অবস্থানগুলোতে আমেরিকার বিমান হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালানো হয়েছে।
-
ইরাক ও সিরিয়ায় ‘প্রতিশোধমূলক হামলা’ চালিয়েছে আমেরিকা
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ০৫:৫৭ইরাক ও সিরিয়ায় ‘প্রতিশোধমূলক হামলা’ শুরু করার খবর দিয়েছে আমেরিকা। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাদের ভাষায় জর্দানে মোতায়েন মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলায় জড়িতদের বিরুদ্ধে এ হামলা চালানো হচ্ছে।