গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i134418-গাজা_যুদ্ধই_শেষ_যুদ্ধ_নয়_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, চলমান গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়। ফিলিস্তিনি ভূখণ্ড দখলে চলে যাওয়ার পর থেকেই ফিলিস্তিনি জাতি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে এবং এই ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১৫:১৭ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান
    আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, চলমান গাজা যুদ্ধই শেষ যুদ্ধ নয়। ফিলিস্তিনি ভূখণ্ড দখলে চলে যাওয়ার পর থেকেই ফিলিস্তিনি জাতি দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করে এসেছে এবং এই ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি গতরাতে (রোববার রাত) এ কথা বলেন। গতরাতে দামেস্কে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ১৫ জন প্রতিনিধি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

তিনি আরও বলেন,৭ অক্টোবরের আল আকসা তুফান অভিযানের পর ইসরাইল পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। আমেরিকার সাহায্য-সহযোগিতা না থাকলে এই বিপর্যয় আরও স্পষ্ট হয়ে উঠত।

বৈঠকে ফিলিস্তিনের সংগ্রামী নেতারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য ইরানের প্রশংসা করে বলেন, আমেরিকার সর্বাত্মক সহযোগিতা সত্ত্বেও গাজা যুদ্ধে ইসরাইল নারী ও শিশুসহ নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। গাজায় এ পর্যন্ত ফিলিস্তিনিরাই বিজয়ী পক্ষ বলে তারা মন্তব্য করেছেন। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক দেশগুলো সফরের অংশ হিসেবে রোববারই বৈরুত থেকে দামেস্কে উড়ে যান। সিরিয়া সফর শেষে তিনি আজ কাতারে গেছেন।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।