-
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ১৫:১৯চলতি মাসের শুরুতে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে শুধুমাত্র তুরস্কেই মারা গেছেন ৪৪ হাজার ২১৮ জন। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শুক্রবার রাতে মৃতের এই সর্বশেষ সংখ্যা জানিয়েছে। অন্যদিকে সিরিয়ায় সর্বশেষ ঘোষিত মৃতের সংখ্যা ৫ হাজার ৯১৪ জন। এছাড়া দুই দেশে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ আহত হয়েছেন।
-
সিরিয়াকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘খোরদাদ-১৫’ দিতে সম্মত হয়েছে ইরান
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০৬:০৯সিরিয়াকে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে সম্মত হয়েছে ইরান। সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা বেড়ে যাওয়ায় দু’দেশের সামরিক কর্মকর্তারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে।
-
তুরস্ক-সিরিয়া সীমান্তে নতুন ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১৬:২৫তুরস্ক ও সিরিয়া সীমান্তে গতরাতের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে আট জন হয়েছে। দুই সপ্তাহ আগের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই গতরাতে (সোমবার রাতে) ফের ভূমিকম্প আঘাত হানে দুই দেশের সীমান্তবর্তী এলাকায়।
-
সিরিয়া-তুরস্ক সীমান্তে আবারো শক্তিশালী ভূমিকম্প
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১১:৫৪সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী যে বিস্তীর্ণ অঞ্চল দুই সপ্তাহ আগে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে, সেখানে গতকাল (সোমবার) সন্ধ্যায় আবার দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত তিনজন নিহত ও ২১৩ জন আহত হয়েছেন।
-
সিরিয়া সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ওমান সফরে প্রেসিডেন্ট আসাদ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ১০:০৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ওমান সফর করেছেন। গতকাল (সোমবার) তিনি দামেস্ক থেকে রাষ্ট্রীয় সফরে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছান। ২০১১ সালে সিরিয়ায় সহিংসতা শুরুর পর এই প্রথম তিনি ওমান সফর করলেন। মাস্কাট পৌঁছে বাশার আসাদ ওমানের সুলতান হাইসাম বিন তারিক আল সাঈদের সঙ্গে বৈঠক করেন।
-
ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ইসরাইল ও আইএস জঙ্গিদের সমন্বিত হামলা
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০৯:৫১ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে ফের হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ২০ জন হতাহত হয়েছে। তবে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
-
ইসরাইলি আগ্রাসন বন্ধের জন্য ‘জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ’ প্রয়োজন
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০৬:৩৯সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি রোধ করার জন্য ‘জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক পদক্ষেপ’ নেয়ারও আহ্বান জানিয়েছে ওই মন্ত্রণালয়।
-
ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ডাক্তার, প্রকৌশলী ও ফার্মাসিস্ট
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ০৬:৩৫সিরিয়ার রাজধানী দামেস্কে রোববারের ইসরাইলি হামলায় যে পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন তাদের মধ্যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন নারী ফার্মাসিস্ট এবং একজন প্রকৌশলী রয়েছেন। রোববার ভোররাতে দামেস্কের বেশ কয়েকটি আবাসিক ভবনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় আগ্রাসী ইহুদিবাদী ইসরাইল।
-
ইসরাইল ও আইএস সমন্বয়ের ভিত্তিতে সিরিয়ায় হামলা চালাচ্ছে: ইরান
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১৫:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের বিষয়ে পশ্চিমাদের নীরবতা লজ্জাজনক। সিরিয়ায় আজকের ইসরাইলি বিমান হামলার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
-
ভূমিকম্পের ১২ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে আরো ৩ জনকে জীবিত উদ্ধার
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ০৭:৩২ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। দেশ দুটিতে এখনো ধ্বংসস্তূপের নিচেই জীবিত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। তুরস্কে এ পর্যন্ত নিহত হয়েছে ৪০ হাজার ৬৪২ জন এবং সিরিয়ায় মারা গেছে ৫,৮০০ মানুষ। গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় পরপর দুই দফা ভূমিকম্প আঘাত হানে যার মাত্রা ছিল ৭.৮ ও ৭.৬।