-
‘নাসরুল্লাহ হত্যাকাণ্ডের জবাব হবে, ইরান ও প্রতিরোধকামীদের জন্য অপেক্ষা কর’
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১৫:৩২ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে ইরান এবং আঞ্চলিক প্রতিরোধকামী সংগঠনগুলো। তিনি এজন্য ইহুদিবাদী ইসরাইলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
-
ইসরাইলের স্থল আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহ প্রস্তুত: শেখ নাঈম কাসেম
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১৫:০৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, "ইসরাইল স্থল আগ্রাসন চাইলে তা মোকাবেলায় আমাদের প্রতিরোধ বাহিনী প্রস্তুত এবং এতে হিজবুল্লাহই জয়ী হবে। ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর চলমান লড়াইও অব্যাহত থাকবে।"
-
‘আমেরিকা ইসরাইলের কাছে জিম্মি’
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ০৭:৪৯তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোতে ইসরাইল লবিং করতে এতটাই সফল হয়েছে যে, ওয়াশিংটন মূলত তেল আবিবের আনুগত্য করে চলে।
-
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতির পৃষ্ঠপোষক শহীদ নাসরুল্লাহ
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ০৬:৫৯পার্সটুডে- বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন।
-
‘ফিলিস্তিন ও আল-কুদসকে মুক্ত না করা পর্যন্ত আমরা হিজবুল্লাহর পাশে থাকব’
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ০৬:৪৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিন এবং পবিত্র আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত ইরান লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর পাশে থাকবে।
-
'বিশ্বের কাপুরুষ নেতারা এখন নীরব'
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ১৫:০৪ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো লেবাননের হিজবুল্লাহর নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হিটলারের সমতুল্য ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে তাকে হত্যার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে বর্বরোচিত এই হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থাকার জন্য 'কাপুরুষ' বিশ্ব নেতাদেরও নিন্দা জানান তিনি।
-
লেবানন থেকে ৫০ হাজারের বেশি মানুষ সিরিয়ায় পালিয়ে গেছে: জাতিসংঘ
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ০৯:৪৯জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, দক্ষিণ বৈরুতে ইহুদিবাদী ইসরাইলের রক্তক্ষয়ী গণহত্যার মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ লেবানন ছেড়ে সিরিয়ায় পালিয়ে গেছে।
-
নিউ ইয়র্ক থেকে নাসরুল্লাহকে হত্যার নির্দেশের কথা বিশ্ব ভুলে যাবে না: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ০৮:১৫ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যা করার সন্ত্রাসী নির্দেশ যে নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল তা আন্তর্জাতিক সমাজ ভুলে যাবে না। তিনি শনিবার এক শোকবার্তায় আরো বলেছেন, হিজবুল্লাহ নেতাকে হত্যা করার অপরাধে জড়িত থাকার বিষয়টি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে মুক্ত রাখতে পারবে না।
-
প্রতিরোধ নেতার আদর্শ ও পথচলা অব্যাহত থাকবে: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ০৬:২৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের খবর নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে এক শোকবাণী দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। বাণীতে তিনি বলেছেন, তাঁর শাহাদাতের ফলে প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে যাবে না বরং ইহুদিবাদী ইসরাইলের পতনোন্মুখ ও ক্ষয়িষ্ণু শবদেহে প্রতিরোধ ফ্রন্টের আঘাত আরো কঠোর হবে।
-
শাহাদাতের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ: হিজবুল্লাহর বিবৃতি
সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১৩:৫৯লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে গতকাল (শুক্রবার) ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ শাহাদাতের অমীয় সুধা পান করেছেন এবং তিনি তাঁর চূড়ান্ত অভিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছেন।