-
তাড়াহুড়ো করে শ্রম আইন সংশোধন নয়: আইনমন্ত্রী প্রতি আইএলও
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১৪:০৩বাংলাদেশের শ্রম আইনের সংশোধন নিয়ে তাড়াহুড়ো না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। আজ (মঙ্গলবার) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানায় সংস্থাটি। বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
-
মিয়ানমারের বিজিপি-সেনাসহ ২৬৪ জন বাংলাদেশে; রোহিঙ্গা ঢুকতে দেবে না বিজিবি
ফেব্রুয়ারি ০৬, ২০২৪ ১৩:৫৬বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার কয়েক সপ্তাহ ধরে অনেক বেশি অস্থিতিশীল হয়ে উঠেছে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষের ঘটনা বেড়ে গেছে কয়েকগুণ। বলা যেতে পারে সেখানে গৃহযুদ্ধ চলছে।
-
বিএনপিকে সাহায্য করার আর কেউ নাই: ওবায়দুল কাদের
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১৫:৫২প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একসাথে কাজ করার আগ্রহ দেখানোয়, বিএনপিকে সাহায্য করার আর কেউ রইলো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
উত্তপ্ত মিয়ানমার, গুলিতে নিহত ২, আতঙ্কে সীমান্তের বাসিন্দারা; সশস্ত্রবাহিনীকে ধৈর্য ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১৫:২৯মিয়ানমারজুড়ে চলমান সংঘাতে গত তিন দিনে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে কয়েকটি সেনা ঘাঁটি এবং ৬২ জন সৈন্য হারিয়েছে জান্তা। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ড-ভিত্তিক মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতি। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে হোসনে আরা (৪৫) নামে এক বাংলাদেশি নারী এবং নবী হোসেন নামে এক রোহিঙ্গা (৬৫) নিহত হয়েছেন।
-
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি; নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোই চ্যালেঞ্জ
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৫:১৩মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের লড়াইয়ের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির অন্তত ৩০ সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে মুহুর্মুহু গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপে রাতভর যুদ্ধের পর মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের ফাঁড়ি দখলে নেয় আরাকান আর্মির যোদ্ধারা।
-
'বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তবুও কিছু ইস্যুতে ঢাকার সঙ্গে কাজ করবে ওয়াশিংটন'
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৫:১৩যদিও বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, তারপরও কিছু ইস্যুতে ঢাকার সঙ্গে একত্রে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
-
সন্ত্রাস করছে বিএনপি-নাসিম; রাষ্ট্র-যন্ত্র দিয়ে বিএনপি নেতাকর্মী আটক করছে সরকার-ফারুক
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৫:২১বিএনপি কালো পতাকা মিছিল নতুন করে সন্ত্রাস ও নৈরাজ্যের তৎপরতা বাড়িয়ে দিচ্ছে- বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
-
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজে ধীরগতি, দুশ্চিন্তায় হাওরের ৪ লাখ কৃষক
ফেব্রুয়ারি ০৩, ২০২৪ ১৫:০১সুনামগঞ্জে আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষায় নির্মাণ করা হয় ফসল রক্ষা বাঁধ। একমাস পেরিয়ে গেলেও পুরোদমে শুরু হয়নি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। ফলে দুশ্চিন্তা নিয়ে বোরোধান রোপন করছেন কৃষকরা। বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি তাদের।
-
বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা বাড়লেও কমছে রেমিটেন্স; রামরু’র শঙ্কা প্রকাশ
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৫:২৫বাংলাদেশ থেকে গত বছর বিদেশে গেছেন ১৩ লাখের বেশি কর্মী, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। বছরটিতে ২০২২ এর তুলনায় প্রবাসে কর্মসংস্থান বেড়েছে ১৩ শতাংশ। তবে প্রবাসী আয় বেড়েছে মাত্র ২ দশমিক ৮৮ শতাংশ।
-
'দ্রব্যমূল্য নিয়ন্ত্রণই প্রধান লক্ষ্য, নির্বাচন ঘিরে বিএনপির প্রতিক্রিয়ায় সরকার বিচলিত নয়'
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ১৫:১০বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'নির্বাচনকে ঘিরে বিএনপি কী প্রতিক্রিয়া দেখাল তা নিয়ে বিচলিত নয় সরকার। এখন মূল লক্ষ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা।'