ইরানের বিরুদ্ধে অনেক আগেই যুদ্ধের পরিকল্পনা করেছিল আমেরিকা-ইসরায়েল: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i154446-ইরানের_বিরুদ্ধে_অনেক_আগেই_যুদ্ধের_পরিকল্পনা_করেছিল_আমেরিকা_ইসরায়েল_লারিজানি
পার্সটুডে – ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি পাকিস্তানি চিন্তাবিদদের সঙ্গে সাক্ষাতে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ আরোপ করেছিল সেটার পরিকল্পনা তারা অনেক আগেই করে রেখেছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০২৫ ১৫:৫৩ Asia/Dhaka
  • আলী লারিজানি
    আলী লারিজানি

পার্সটুডে – ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি পাকিস্তানি চিন্তাবিদদের সঙ্গে সাক্ষাতে বলেছেন, ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ আরোপ করেছিল সেটার পরিকল্পনা তারা অনেক আগেই করে রেখেছিল।

আজ (বুধবার) ইসলামাবাদে ইরানি দূতাবাসে পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকটি থিংক ট্যাঙ্কের প্রধানদের সঙ্গে সাক্ষাতে আলী লারিজানি আরও বলেন, ১২ দিনের এই আরোপিত যুদ্ধ ছিল আমেরিকা ও ইহুদিবাদীদের ষড়যন্ত্রের ফসল, যেটার পরিকল্পনা তারা বহু বছর আগেই করে রেখেছিল।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধে ইরানের দৃঢ়তার প্রসঙ্গ টেনে বলেন, ইরানের সর্বোচ্চ নেতার দৃঢ় সিদ্ধান্ত এবং জনগণের ইচ্ছাশক্তি শত্রুর অস্ত্রের ওপর জয়লাভ করেছে। হাজার বছরের ইরানি সভ্যতার পটভূমিই ছিল এই বিজয়ের মূল রহস্য। এর বিপরীতে আজ ইহুদিবাদী ইসরায়েল মর্যাদাহানি ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলার মুখোমুখি।

ইরান–আমেরিকা আলোচনা প্রসঙ্গে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ইরান বাস্তবসম্মত আলোচনার পক্ষে, কিন্তু কৃত্রিম আলোচনা চায় না। সংলাপের ভিত্তি হতে হবে বাস্তবতার ওপর এবং সেটার ফলাফল আগে থেকে নির্ধারিত থাকা যাবে না।

ইরান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক প্রসঙ্গে লারিজানি বলেন, দুই দেশই সাংস্কৃতিক দিক থেকে পরস্পরের কাছাকাছি ও উভয়ের মধ্যে চিন্তাগত মিল রয়েছে।  

তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে ইরানের কোনো সীমাবদ্ধতা নেই এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নানা ক্ষেত্র রয়েছে।

পাকিস্তানি চিন্তকরা ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধের প্রশংসা করে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ও যৌথ শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন