-
বাংলাদেশে দুই কোটি মানুষ ভুগছে নানা ব্যথায়, ফিজিও থেরাপিস্টের অভাব
এপ্রিল ১০, ২০২৩ ১২:৩১বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ শারীরিক নানা ধরনের ব্যথা, ব্যথাজনিত উপসর্গ ও প্রতিবন্ধিতার শিকার। তাদের সুস্থ, স্বাভাবিক ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি অন্যতম চিকিৎসাসেবা। আর এই ফিজিওথেরাপি পাওয়া তাদের অধিকার।
-
আ. লীগ এককভাবে দেশ শাসন করতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে: ফখরুল
এপ্রিল ০৯, ২০২৩ ১৩:৪৩আওয়ামী লীগ বাংলাদেশকে এককভাবে শাসন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীন, নর্থ কোরিয়া ও ভিয়েতনামের মত এখানেও আওয়ামী লীগ এক দলীয় ও এক দলের শাসন চালু করতে চায়। তারা একদলীয় বাকশাল করতে চায়।
-
ভূমিকম্প প্রতিরোধে ভবন তদারকি শুরু জরুরি; দেশেই স্থাপিত যাচ্ছে ভবন পরীক্ষার ল্যাব
এপ্রিল ০৯, ২০২৩ ১৩:৩১সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে আতঙ্ক তৈরি হয়েছে এ অঞ্চলের মানুষের মাঝে। পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্পের ক্ষেত্রে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে। ১৮৯৭ সালে আসামে একবার বড় ভূমিকম্প হয়। বাংলাদেশে এর প্রভাব পড়েছিল। কোনো এলাকায় বড় ভূমিকম্প হলে এর ১০০ বছরের মধ্যে আবার সেখানে বড় ভূমিকম্প হতে পারে। তবে এই ভূমিকম্প প্রতিরোধে ও ঝুঁকির মাত্রা নিয়ন্ত্রণে বাংলাদেশে ৪০ থেকে ৫০টি কোম্পানির ভবন তদারকের ভালো সক্ষমতা আছে। তাদের দুই সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
-
জমকালো অনুষ্ঠানের মাধ্যমে 'আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী'র যাত্রা শুরু
এপ্রিল ০৯, ২০২৩ ১২:১৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগের শ্রোতাদের উদ্যোগে বাংলাদেশের নরসিংদীতে ‘আইআরআইবি ফ্যান ক্লাব নরসিংদী নামে একটি শ্রোতা ক্লাবের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল (শনিবার) বিকেলে নরসিংদী শহরের একটি রেস্টুরেন্টে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবটির যাত্রা শুরু হয়।
-
বাংলাদেশে অটিজম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে; প্রয়োজন পারিবারিক সচেতনতা
এপ্রিল ০৮, ২০২৩ ১৪:৩০দেশে হাজারে অটিজম শিশু ১ দশমিক ৭ জন আর আর ৯ শতাংশ অটিজম শিশু নির্যাতনের শিকার হচ্ছে বলে এক গবেষণায় প্রকাশ। এছাড়াও গ্রামের চেয়ে শহওে বাড়ছে অটিজম শিশুর সংখ্যাও। ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরো ডিজঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা) এর পরিচালিত গবেষণায় এ তথ্য জানা যায়।
-
দেশেই আছেন ছিনিয়ে নেওয়া জঙ্গিরা, আশ্রয় নেন ‘আনসার হাউসে’: সিটিটিসি
এপ্রিল ০৮, ২০২৩ ১৩:৪০আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গিরা দেশেই আছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
-
ভোট বাতিলে নির্বাচন কমিশনকে ক্ষমতা দেয়ার প্রস্তাব মন্ত্রীসভায় !
এপ্রিল ০৭, ২০২৩ ১৬:১৩ভোট গ্রহণের পর ফলাফলের গেজেট প্রকাশ হলেও অনিয়ম পাওয়া গেলে নির্বাচন কমিশনকে সেই ভোট বাতিলের ক্ষমতা দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ -১৯৭২ সংশোধনের খসড়া প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশের মন্ত্রীসভা।
-
ঈদকে সামনে রেখে বাস,ট্রেনের টিকিট বিক্রি শুরু;এক ঘন্টার মধ্যেই ট্রেনের টিকিট শেষ
এপ্রিল ০৭, ২০২৩ ১৪:৩১পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার ৭ এপ্রিল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।তবে প্রথম দিনেই অনেকটা নিরাশ যাত্রীরা। এদিন সকাল ৮টার পর বাংলাদেশ রেলওয়ের টিকেটিং ওয়েবসাইটে ঢুকে দেখা গেছে,ঈদযাত্রায় যেসব রুটে টিকিটের চাহিদা বেশি থাকে,সেগুলোতে কয়েক মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে গেছে। আজ প্রথম দিন বিক্রি হয়েছে ১৭এপ্রিলের টিকিট।
-
দ্বাদশ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সমঝোতাকে মূল চ্যালেঞ্জ বলছে ইসি
এপ্রিল ০৬, ২০২৩ ১৩:২৫বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক সমঝোতাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
-
আবারো বাড়ছে ঢাকার যানজট: 'সংকট সমাধানে নগর বিকেন্দ্রীকরণ জরুরি'
এপ্রিল ০৬, ২০২৩ ১২:৪১বাংলাদেশের রাজধানী ঢাকায় আবারো তীব্র হচ্ছে যানজট। যদিও রাজধানীতে যানজট দীর্ঘদিনের চিত্র। গত দুই বছর কিছুটা কম ছিল করোনা মহামারি, স্কুল–কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। কিন্তু চলতি রমজানে যানজটের নগরী ঢাকা আবার তার নিজস্ব রূপে ফিরেছে। অফিসমুখী মানুষদের ভোগান্তি বাড়ছে।