-
অশান্ত মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের দায়িত্বে অমিত শাহ
নভেম্বর ১৮, ২০২৪ ১০:৫২ভারতের মণিপুর রাজ্যে অস্থিরতা ও সহিংসতা বাড়ছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাছে। এ অবস্থায় মণিপুরের নিরাপত্তা পরিস্থিতি যাচাইয়ের দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
-
ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধাপরাধের নিন্দা জানালো ওআইসি
নভেম্বর ১৮, ২০২৪ ১০:২৩ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ করে চলেছে তার কঠোর নিন্দা জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অপরাধযজ্ঞ ও আগ্রাসন থামানোর জন্য সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
-
বিষাক্ত ধোঁয়াশার চাদরে ছেয়ে আছে নয়াদিল্লি, স্কুল বন্ধ ঘোষণা
নভেম্বর ১৮, ২০২৪ ০৯:৪৬ভারতের রাজধানী নয়াদিল্লি গত বেশ কিছুদিন ধরেই চরম মাত্রার বিষাক্ত ধোঁয়াশায় ছেয়ে আছে। প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে। শহরটিতে বিরাজমান স্বাস্থ্য সংকটের মাঝে সব স্কুলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চালু রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
-
রাশিয়ার গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে বাইডেনের অনুমতি
নভেম্বর ১৮, ২০২৪ ০৯:২৪রাশিয়ার গভীর অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগেই মার্কিন প্রশাসন ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে।
-
হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ
নভেম্বর ১৮, ২০২৪ ০৯:১৬বাংলাদেশে শিক্ষার্থী-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের 'গণহত্যা' মামলার তদন্ত আগামী এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
-
অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম হতে পারে, পুরো সরকারব্যবস্থা সংস্কার হবে
নভেম্বর ১৮, ২০২৪ ০৮:৫৫বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হবে। তবে মানুষ কী চায়, রাজনৈতিক দলগুলো কী চায়, তার ওপর পুরো বিষয়টা নির্ভর করছে বলে জানিয়েছেন দেশটিরঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
বিমান হামলা চালিয়ে লেবাননের ২ সৈন্যকে হত্যা করল ইহুদবিাদী ইসরাইল
নভেম্বর ১৮, ২০২৪ ০৬:৪৮ইহুদিবাদী ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে অবস্থিত দেশটির একটি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে। হামলায় লেবাননের দুই সৈন্য নিহত ও অপর কয়েকজন আহত হয়েছেন।
-
ইরানের সঙ্গে ইউরোপের আচরণের কোনো নৈতিক ভিত্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ১৮, ২০২৪ ০৬:৪০ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইরানের শিপিং লাইন্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরিকল্পনা করেছে বলে যে খবর বেরিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
-
বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফের শাহাদাত
নভেম্বর ১৮, ২০২৪ ০৬:৩৭লেবাননের রাজধানী বৈরুতে সিরিয়ার বাথ পার্টির দপ্তরে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফ শহীদ হয়েছেন বলে সংগঠনটি নিশ্চিত করেছে।
-
ট্রাম্পের প্রত্যাবর্তনের সাথে ইউক্রেন যুদ্ধ 'শিগগিরি' শেষ হবে
নভেম্বর ১৭, ২০২৪ ১৭:২৫ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ আশা করে ২০২৫ সালে আমেরিকার নতুন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতাগ্রহণের পর কূটনৈতিক উপায়ে রাশিয়ার সাথে যুদ্ধ "দ্রুতই" শেষ হবে।