দামেস্ক দখলের উসকানি
সিরিয়ায় সন্ত্রাসীদের জন্য ‘শুভ কামনা’ করলেন এরদোগান
সিরিয়ায় উগ্র তাকফির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চলমান তাণ্ডবের প্রতি সমর্থন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সিরিয়ার রাজধানী দামেস্ক দখলের জন্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি সন্ত্রাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল (শুক্রবার) বিভিন্ন গণমাধ্যম তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের এসব বক্তব্য নিয়ে প্রতিবেদন করেছে। এরদোগান গতকাল আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে তার ভাষায় বলেন, “আমি আশা করি সিরিয়ার আসাদ-বিরোধী জিহাদিরা কোনো সমস্যা ছাড়াই অগ্রযাত্রা অব্যাহত রাখবে।”
তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে সাংবাদিকরা জানিয়েছেন যে, তুর্কি প্রেসিডেন্ট বলেছেন ইদলিব, হামা, হোমস এবং দামেস্ক হলো লক্ষ্যবস্তু। বিরোধীদের যাত্রা অব্যাহত থাকবে। কোনো ধরনের বিপর্যয় বা দুর্ঘটনা ছাড়াই সিরিয়ায় এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল।”
এর আগে আঙ্কারা সরকার দামেস্কের প্রতি আহ্বান জানিয়েছিল যে, ঐক্যবদ্ধভাবে তারা সিরিয়ার ভাগ্য নির্ধারণ করবেন কিন্তু বাশার আল-আসাদ সরকার তাতে ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া, চলতি সপ্তাহে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দামেস্ক সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, গত ১৩ বছর ধরে আন্তঃসম্পর্কযুক্ত সমস্যাগুলো অমীমাংসিত থাকার কারণে সিরিয়ার বিদ্রোহীরা এই হত্যাকাণ্ড শুরু করেছে।
গত সপ্তাহে হায়াতে তাহরির আশ-শাম নামে একটি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ায় নতুন করে তাণ্ডব শুরু করে এবং আকস্মিকভাবে উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব ও আলেপ্পো প্রদেশে হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে নেয়।
সিরিয়া, রাশিয়া, ইরান এমনকি আমেরিকা হায়াতে তাহরির আশ-শামকে সন্ত্রাসী গোষ্ঠী বলে তালিকাভুক্ত করেছে। কিন্তু তুরস্ক সরকার এদের প্রতি সমর্থন দেয় এবং তাদেরকে জিহাদি বলে থাকে।#
পার্সটুডে/এসআইবি/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।