খবর
  • ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা সাখাওয়াত

    ভারতের অপতথ্য প্রচারে আমাদের ক্ষতি নেই: উপদেষ্টা সাখাওয়াত

    ডিসেম্বর ০৬, ২০২৪ ১৭:১৩

    নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা আছে, বাজারও আছে—সবই আছে।’ আজ শুক্রবার দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এসব কথা বলেন এম সাখাওয়াত হোসেন।

  • মুখ্যমন্ত্রীর শপথের পর জটিলতা মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে

    মুখ্যমন্ত্রীর শপথের পর জটিলতা মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে

    ডিসেম্বর ০৬, ২০২৪ ১৪:৩২

    ভারতের মহারাষ্ট্রের মন্ত্রিসভা নিয়ে জটিলতা এখনও কাটেনি। টানা ১২ দিনের টানাপোড়েনের পর গতকাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবিস। তার সঙ্গে শপথ নিয়েছেন শুধু দুই উপমুখ্যমন্ত্রী। মন্ত্রিসভার আর কোনও সদস্য শপথ নেননি। আসলে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী পদে ঐক্যমতে পৌঁছলেও মহাজোটের তিন শরিক মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

  • আমেরিকা কোনো প্রতিশ্রুতিই মেনে চলে নি: আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি

    আমেরিকা কোনো প্রতিশ্রুতিই মেনে চলে নি: আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি

    ডিসেম্বর ০৬, ২০২৪ ১৩:৫০

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকি বলেছেন, ইরানকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রক্ষা করে নি আমেরিকা। তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

  • আসামি চন্দন ৭ দিনের ও রিপন ৫ দিনের রিমান্ডে

    আসামি চন্দন ৭ দিনের ও রিপন ৫ দিনের রিমান্ডে

    ডিসেম্বর ০৬, ২০২৪ ১৩:৪৭

    বাংলাদেশের চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় দুই আসামি চন্দন দাস ও রিপন দাসকে রিমান্ডে দিয়েছেন আদালত।

  • নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রন

    নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রন

    ডিসেম্বর ০৬, ২০২৪ ১৩:৪৪

    ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর দ্রুতই মিশেল বার্নিয়ের জায়গায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

  • আজ সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

    আজ সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

    ডিসেম্বর ০৬, ২০২৪ ১২:৪৩

    বাংলাদেশের রাজধানী ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষে। আজ শুক্রবার ছুটির দিন। এ দিনে ঢাকার বায়ুদূষণের বড় উৎসগুলো যেমন যানবাহনের চলাচল কম, আবার অনেক কলকারখানাও বন্ধ রয়েছে। তারপরও আজ সকাল ১০টার দিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আছে ঢাকা।

  • আ.লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের ৭৭৮ অস্ত্রের লাইসেন্স বাতিল

    আ.লীগের সাবেক সংসদ সদস্য ও প্রভাবশালীদের ৭৭৮ অস্ত্রের লাইসেন্স বাতিল

    ডিসেম্বর ০৬, ২০২৪ ১২:২৯

    বাংলাদেশের অন্তবর্তী সরকার বেঁধে দেওয়া সময়ের মধ্যে জমা না দেওয়ায় সারা দেশে ৭৭৮টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে। অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য ও প্রভাবশালীরা রয়েছেন।

  • মহাকাশে স্পেস টাগ ও ন্যানো স্যাটেলাইট পাঠাল ইরান

    মহাকাশে স্পেস টাগ ও ন্যানো স্যাটেলাইট পাঠাল ইরান

    ডিসেম্বর ০৬, ২০২৪ ১১:৪৭

    মহাকাশ গবেষণায় নতুন সাফল্য পেয়েছে ইরান। আজ (শুক্রবার) দেশে তৈরি একটি স্পেস টাগ এবং ন্যানো স্যাটেলাইট মহাকাশে সফলভাবে পাঠানো হয়েছে। এই কাজে ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি 'সিমোর্গ' স্যাটেলাইট লঞ্চ ভেহিকল।

  • ‘যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে, ততক্ষণ বৈধ প্রতিরোধ চলবে’

    ‘যতক্ষণ পর্যন্ত দখলদারিত্ব থাকবে, ততক্ষণ বৈধ প্রতিরোধ চলবে’

    ডিসেম্বর ০৬, ২০২৪ ১১:১৭

    ওমানে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মুসা ফারহাঙ্গ বলেছেন, যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থাকবে ততক্ষণ বৈধ পন্থায় প্রতিরোধ চলবে।