-
ইরানের সর্বোচ্চ নেতার হজবাণী: গাজা ট্র্যাজেডি সহ্যের সীমা ছাড়িয়ে গেছে
জুন ১৬, ২০২৪ ১৭:৪৪পবিত্র হজ-২০২৪ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বাণী দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, গাজা ট্র্যাজেডি এবং নিষ্ঠুরতা ও বর্বরতার মূর্ত প্রতীক পতনশীল ইহুদিবাদী ইসরাইলের ঔদ্ধত্য কোনো মুসলিম ব্যক্তি, দল, সরকার ও সম্প্রদায়ের সামনে এ ক্ষেত্রে পুনর্বিবেচনা ও সহ্যের সুযোগ অবশিষ্ট রাখে নি। ইরানের সর্বোচ্চ নেতার পূর্ণাঙ্গ হজবাণীর বাংলা অনুবাদ তুলে ধরা হলো:
-
ইরানি নাগরিকের কারাবাস; সুইডেনের মানবাধিকার বিরোধী আচরণ সম্পর্কে ১০ তথ্য
জুন ১৬, ২০২৪ ১৭:১৬পার্সটুডে- সুইডেনে বেআইনিভাবে গ্রেফতার হওয়া ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হামিদ নুরি মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন। হামিদ নুরিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আটক করেছিল সুইডেন। তিনি সম্পূর্ণ অন্যায়ভাবে ১,৬৮০ দিন সুইডেনের কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়েছেন। তিনি ২০১৯ সালের ৯ নভেম্বর ব্যক্তিগত কাজে সুইডেন সফরে গেলে তাকে আটক করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর চলতি ২০২৪ সালের ১০ জুন তিনি ইরানে ফিরে এসেছেন। সুইডেনে তাঁর তথাকথিত বিচার ঘিরে ঘটেছে নানা ঘটনা।
-
ইরানের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশের ব্যর্থ প্রচেষ্টা
জুন ১৬, ২০২৪ ১৬:০৮পার্সটুডে-একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ইরানের সীমান্তরক্ষী বাহিনীর সশস্ত্র সংঘর্ষের ঘটনায় ২ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে। সংঘর্ষে সন্ত্রাসী গোষ্ঠীর আরও ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভন উপশহরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
-
তোমরা দেশের মহাসম্পদ: অলিম্পিয়াড পদকজয়ীদের ইরানের সর্বোচ্চ নেতা
জুন ১৬, ২০২৪ ১৩:৫৯পার্সটুডে- জাতীয় ও আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী একদল কৃতি শিক্ষার্থী গতকাল (শনিবার) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সঙ্গে দেখা করেছেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা তরুণ মেধাবীদেরকে আশাজাগানিয়া তরুণদল হিসেবে অভিহিত করেন। বিজ্ঞানে ইরানের আরও উত্থান জরুরি এ কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণ মেধাবীরা জাতির এই প্রয়োজন মেটাতে প্রধান ভূমিকা পালন করতে পারে।
-
টাইমস ইমপ্যাক্ট র্যাঙ্কিং: সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩৩টি ইরানের
জুন ১৫, ২০২৪ ১৫:২১চলতি ২০২৪ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৭টি সূচকের ভিত্তিতে টাইমস যে র্যাঙ্কিং প্রকাশ করেছে তাতে ইরানের ৩৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্বের সেরা দেড় হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় এসব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থান করে নিতে সক্ষম হয়েছে।
-
ইরান বেশ কয়েকটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে
জুন ১৫, ২০২৪ ১১:৩৮ইরানের মহাকাশ সংস্থার প্রধান চলতি ফার্সি বছরেই বেশ কয়েকটি উপগ্রহ উৎক্ষেপণের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
-
ইতিহাসের সঠিক পক্ষে অবস্থান নেয়া এবং ইমাম খামেনেয়ীর চিঠি/ সত্য দীর্ঘজীবী হোক
জুন ১৪, ২০২৪ ১৭:৩৬পার্সটুডে-ইতিহাসের সঠিক পক্ষে অবস্থান নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইতিহাসজুড়ে এ বিষয়টির সম্মুখিন হয়েছে মানুষ। এরই মধ্যে মার্কিন ছাত্রদের উদ্দেশে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনেয়ীর সহৃদয় দরদমাখা চিঠি প্রতিবাদী ছাত্রদের হৃদয়ে আশার সঞ্চার করেছে।
-
ইরানে বিজ্ঞান-গবেষণা-ভিত্তিক কোম্পানিগুলির ২০% প্রবৃদ্ধি ও শিক্ষা আকর্ষণ প্রদর্শনী
জুন ১৪, ২০২৪ ১৭:২৫পার্সটুডে- তেহরান-বেইজিং সম্পর্ক জোরদার, ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞ থামাতে মুসলিম দেশগুলোর সব সামর্থ্য ব্যবহারের বিষয়ে ইরানের বিশেষ গুরুত্বারোপ, ইরানে বিজ্ঞান-গবেষণা-ভিত্তিক কোম্পানিগুলির সংখ্যা বৃদ্ধি এবং ইরানে বনাঞ্চল বৃদ্ধি- এসবই হচ্ছে সাম্প্রতিক দিনগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ।
-
অন্যদের নৈতিক শিক্ষা দেয়ার অধিকার নেই শিশু হত্যাকারী ইসরাইলি সমর্থকদের
জুন ১১, ২০২৪ ১৪:১৬ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের প্রেসিডেন্টদের ইরান বিরোধী যৌথ বিবৃতির নিন্দা জানিয়েছেন। যৌথ বিবৃতিতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেসব কিছু ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য অভিযোগ উত্থাপিত হয়েছে তা তেহরান প্রত্যাখ্যান করছে বলে নাসের কানায়ানি তার বিবৃতিতে উল্লেখ করেছেন।
-
ইরানের ২০২৪ সনের প্রেসিডেন্ট নির্বাচনের ৬ প্রার্থীর সংক্ষিপ্ত পরিচিতি
জুন ১০, ২০২৪ ১৬:৩৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্তভাবে ছয় প্রার্থীর নাম ঘোষণা করেছে সাংবিধানিক অভিভাবক পরিষদ।