-
আন্তর্জাতিক পানিসীমায় দীর্ঘমেয়াদে নতুন নৌবহর পাঠাল ইরান
জানুয়ারি ২০, ২০২৪ ০৬:৫৩দীর্ঘমেয়াদি টহলের উদ্দেশ্যে আন্তর্জাতিক পানিসীমায় একটি নতুন যুদ্ধ ও প্রশিক্ষণ নৌবহর পাঠিয়েছে ইরানের নৌবাহিনী। শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস ঘাঁটি থেকে নৌবহরটিকে বিদায় জানান ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি।
-
ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা: আরব লীগের বিবৃতি প্রত্যাখ্যান করল ইরান
জানুয়ারি ২০, ২০২৪ ০৬:৪৮ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরব লীগের সর্বশেষ বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অপরাধীদের আবারও শাস্তি দিতে দেশটি মোটেও দ্বিধা করবে না।
-
০-১ গোলে হংকং পরাজিত; এশিয়া কাপের নক আউট পর্বে উন্নীত ইরান
জানুয়ারি ২০, ২০২৪ ০৫:৫৪কাতারে অনুষ্ঠানরত এশিয়া কাপ ফুটবলে ইরান তার দ্বিতীয় খেলায় হংকংকে পরাজিত করে নক আউট পর্বে উন্নীত হয়েছে। গতরাতে দোহার খলিফা স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় ইরান হংকংকে ১-০ গোলে পরাজিত করে।
-
ইরানে চলছে আকাশ প্রতিরক্ষা মহড়া; সাইবার হামলা ঠেকাতে সফল অভিযান
জানুয়ারি ১৯, ২০২৪ ১৬:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর বিশাল আকাশ প্রতিরক্ষা মহড়ার আজ দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) থেকে এই মহড়া শুরু হয়েছে।
-
সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরাইলকে বার্তা দেওয়া হয়েছে: ইরানের খতিব
জানুয়ারি ১৯, ২০২৪ ১৪:৩৪ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, এই অঞ্চলের বিভিন্ন দেশে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
-
“নিজেদের মাটিতে সন্ত্রাসীদের ঘাঁটি নিয়ন্ত্রণে রাখুন”
জানুয়ারি ১৯, ২০২৪ ১২:০২ইসলামী প্রজাতন্ত্র ইরান ভ্রাতৃপ্রতিম পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নিজেদের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যাতে ঘাঁটি গড়তে না পারে সে ব্যাপারে ইসলামবাদের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
-
নিহত কুর্দি তেল টাইকুন ছিলেন মোসাদের ‘মূল হোতা’
জানুয়ারি ১৯, ২০২৪ ১১:১৪ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের এরবিল শহরে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সোমবার যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে নিহত হয়েছেন কুর্দি তেল টাইকুন পেশরা মাজিদ অগা দিজায়ি। তিনি ছিলেন ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের গুরুত্বপূর্ণ এজেন্ট।
-
'আল্লাহ যেন পরকালে কাসেম সোলাইমানির সাথে সাক্ষাৎ করার তৌফিক দেন'
জানুয়ারি ১৮, ২০২৪ ১৫:৩০সম্প্রতি ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতের চতুর্থ বার্ষিকী পালিত হলো। এ সম্পর্কে রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা এবং বর্তমানে লন্ডনের স্থানীয় সরকারের কর্মকর্তা শামস রহমান। তিনি বলেছেন, শহীদরা কখনও মরেন না, শহীদ জেনারেল কাসেম সুলাইমানি একইভাবে জীবিত। উনি ইরানিদের হিরো। উনি জেগে আছেন ইরানিসহ সবার মনে। শাহাদাতের পর ওনার ওপর ন্যাস্ত মিশন আরও বেগবান হয়েছে।
-
কোনো দেশ থেকেই ইসরাইলের অভিযান সহ্য করবে না ইরান
জানুয়ারি ১৮, ২০২৪ ১১:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল বিশ্বের যেকোনো দেশ থেকেই অভিযানকে পরিচালনা করুক না কেন- তেহরান তা সহ্য করবে না। গতকাল (বুধবার) সন্ধ্যায় ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাসিম আল-আরাজির সাথে টেলিফোন আলাপে একথা বলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান।
-
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার কারণ ব্যাখ্যা করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৮, ২০২৪ ১০:৪০পাকিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ব্যাপক তোলপাড় হচ্ছে। অবশেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার কারণ এবং লক্ষ্যের কথা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন: ইরানের সন্ত্রাসী গোষ্ঠি জাইশ আজ-জুলমকে ধ্বংস করতেই ওই হামলা চালানো হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় তিনি ওই ঘোষণা দেন।