-
'ইরান ইস্যুতে পাশ্চাতের বিবেক-বুদ্ধি কিছুটা কাজ করতে শুরু করেছে'
জুন ২৩, ২০২৩ ১৫:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের খতিব সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তোরাবিফার্দ বলেছেন, ইসলামি ইরান ইস্যুতে পাশ্চাত্যের বিবেক-বুদ্ধি কিছুটা কাজ করতে শুরু করেছে। ইরানের দৃঢ়তার কারণেই এটা সম্ভব হয়েছে।
-
সাগরে সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ইরান ও পাকিস্তান
জুন ২৩, ২০২৩ ১২:১৯সাগরে সন্ত্রাসবাদ মোকাবেলায় ইসলামি প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করবে। এ তথ্য জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।
-
'ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ২০০০ কি.মি. করা হতে পারে'
জুন ২৩, ২০২৩ ০৭:৫৩ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র শীর্ষস্থানীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, তার দেশের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ'র দ্বিতীয় সংস্করণে এর পাল্লা এক হাজার ৪০০ কিলোমিটার থেকে বাড়িয়ে দুই হাজার কিলোমিটার করা হতে পারে।
-
ফিলিস্তিনিদের সামনে নতজানু হতে বাধ্য হবে ইসরাইল: সর্বোচ্চ নেতা
জুন ২২, ২০২৩ ০৫:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের উল্লেখযোগ্য সাফল্যের ভুয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনিদের সামনে নতজানু হতে বাধ্য হবে।
-
পরমাণু স্থাপনায় নজরদারি ক্যামেরা বসানোর অভিযোগ অস্বীকার করল ইরান
জুন ২১, ২০২৩ ১৬:১৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই ইস্ফাহানের পরমাণু স্থাপনায় নজরদারি ক্যামেরা বসানোর অভিযোগ অস্বীকার করেছে। সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, এইওআই ইরানের জাতীয় সংসদে পাস হওয়া ‘নিষেধাজ্ঞা বিরোধী আইন ২০২০’ মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
-
‘পরমাণু আলোচনার সঙ্গে ইরানের উন্নয়ন সম্পর্কযুক্ত নয়’
জুন ২১, ২০২৩ ০৭:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ৫ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে যে আলোচনা চলছে তার ওপরে ইরানের উন্নয়নের বিষয়টি নির্ভর করে না এবং আলোচনার ফলাফলের উপর ইরান নির্ভরশীল নয়। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের উপর আমেরিকা যে অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা অবশ্যই প্রত্যাহার করতে হবে।
-
‘তেহরানের সঙ্গে সম্পর্কের পূর্ণাঙ্গ উন্নয়ন চায় দোহা’
জুন ২১, ২০২৩ ০৬:৫৩কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তার দেশ সম্পর্কের পূর্ণাঙ্গ উন্নয়ন চায়। দুই দেশের মধ্যে বর্তমানে যে শক্তিশালী সম্পর্ক রয়েছে তারও প্রশংসা করেন তিনি।
-
শহীদ পরিবারের এক সদস্যের বিয়ে পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা
জুন ২০, ২০২৩ ১৭:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (মঙ্গলবার) এক শহীদের বোনের বিয়ে পড়িয়েছেন। হজরত আলী (আ.) ও হজরত ফাতিমা (সা. আ.)'র বিয়ে বার্ষিকী উপলক্ষে তিনি শহীদ পরিবারের ঐ সদস্যের বিয়ে পড়ান।
-
ইরানের জিডিপি গত ফারসি বছরে ৪ শতাংশ বেড়েছে
জুন ২০, ২০২৩ ১০:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত ফারসি বছরে দেশের অর্থনীতি শতকরা চার ভাগ বেড়েছে। মার্কিন নিষেধাজ্ঞা, অব্যাহত চাপ এবং তেল বিক্রির ক্ষেত্রে নানা প্রতিকূলতা সত্ত্বেও এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।
-
গুরুত্বপূর্ণ আলোচনা করতে দোহায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জুন ২০, ২০২৩ ০৬:৫৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জাসিম আলে সানির আমন্ত্রণে আজ (মঙ্গলবার) সকালে তিনি দোহায় পৌঁছান।