-
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হাসপাতাল উদ্বোধন হলো তেহরানে
মার্চ ০৯, ২০২৩ ১১:৪৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার কারণে সংকটে পড়ার পরও অসম্পন্ন প্রকল্পগুলো সফলতার সঙ্গেই শেষ করা হবে।
-
ইরান-ইরাক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করলেন রায়িসি ও সুদানি
মার্চ ০৯, ২০২৩ ০৫:৫৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল সুদানি দু’দেশের মধ্যে সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। দুই নেতা গতকাল (বুধবার) এক টেলিফোনালাপে এ আগ্রহ প্রকাশ করেন।
-
ককেশাস অঞ্চলে ইসরাইলের উপস্থিতির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করল ইরান
মার্চ ০৮, ২০২৩ ১৫:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ককেশাস অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি এ অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। আজ (বুধবার) আঙ্কারা সফরে গিয়ে স্বাগতিক তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ইরান ও ইরাকের বিরুদ্ধে অতীতের লজ্জাজনক আচরণের জন্য জার্মানির ক্ষমা চাওয়া উচিত
মার্চ ০৮, ২০২৩ ১২:১২ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: জার্মান পররাষ্ট্রমন্ত্রীর উচিত সবকিছুর আগে ইরান ও ইরাকের জনগণের বিরুদ্ধে তাদের অতীতের লজ্জাজনক কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়া।
-
এসসিওতে ইরানের অন্তর্ভুক্তি এই সংস্থাকে আরো শক্তিশালী করবে: প্রেসিডেন্ট রায়িসি
মার্চ ০৮, ২০২৩ ১০:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র বিস্তার এবং এটির সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে এই সংস্থার সক্ষমতা ও সামর্থ্য বেড়েছে। তেহরান সফররত এসসিও’র মহাসচিব ঝাং মিং-এর সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট রায়িসি এ মন্তব্য করেন।
-
পশ্চিমাদের মতো আফ্রিকার সম্পদ দখলে লালায়িত নয় ইরান
মার্চ ০৭, ২০২৩ ১৫:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, পশ্চিমা দেশগুলো যেভাবে আফ্রিকার সম্পদ কব্জা করার জন্য লালায়িত, ইরান তা করতে চায় না বরং দারিদ্র পীড়িত এই মহাদেশের উন্নয়নে কাজ করতে চায়। এজন্য ইরান আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় যাতে তাদের উন্নতিতে ভূমিকা রাখা সম্ভব হয়।
-
সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান
মার্চ ০৭, ২০২৩ ১০:২৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, সমুদ্রে চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে তার দেশ।
-
ইরানে স্কুল ছাত্রীদের ওপর বিষপ্রয়োগ জঘন্যতম অপরাধের দৃষ্টান্ত
মার্চ ০৭, ২০২৩ ০৮:০৯ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা স্কুলে ছাত্রীদের ওপর বিষ প্রয়োগের ঘটানকে একটি বড় ধরনের অপরাধ হিসেবে উল্লেখ করে বলেছেন, এর কোনো ক্ষমা নেই। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন অপরাধীদের অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে।
-
ইরান ও রাশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার
মার্চ ০৭, ২০২৩ ০৬:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু’দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার সম্ভাব্য উপায়গুলো নিয়ে টেলিফোনে কথা বলেছেন। বিশেষ করে তারা আন্তর্জাতিক ট্রানজিট এবং যৌথ অবকাঠামোগত প্রকল্পগুলো নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন।
-
ইরান কূটনৈতিক প্রক্রিয়ায়ই নিজের ন্যায়সঙ্গত অধিকার আদায় করবে: মুখপাত্র
মার্চ ০৭, ২০২৩ ০৬:১৩ইরান নিজের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে অমীমাংসিত বিষয়গুলো সমাধানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি একথা জানিয়েছেন।