-
মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়িয়ে চলা আমাদের অপরিবর্তনীয় নীতি: আমির-আব্দুল্লাহিয়ান
ডিসেম্বর ২১, ২০২২ ০৬:৪৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার উন্নয়নে কাজ করার ব্যাপারে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেছেন, এই কৌশলগত অঞ্চলের নিরাপত্তা শুধুমাত্র এখানকার দেশগুলোর মাধ্যমেই রক্ষা করা সম্ভব।
-
সন্ত্রাসী গোষ্ঠী আইএস সৃষ্টিতে আমেরিকার ভূমিকা সবাইকে জানাতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ডিসেম্বর ২০, ২০২২ ১৭:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শাহচেরাগে সন্ত্রাসী হামলার ঘটনার মূল হোতা দায়েশ বা আইএস ছাড়াও এর মূল পৃষ্ঠপোষকরা ও আইএস’র প্রতিষ্ঠাতারা অর্থাৎ আমেরিকা ও এর সহযোগীরা এই অপরাধের সঙ্গে জড়িত। তারা এতোটাই মিথ্যাবাদী ও ভণ্ড যে, মুখে মানবাধিকারের শ্লোগান দেয়, কিন্তু বাস্তবে বিভিন্ন বিপজ্জনক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলে।
-
পরমাণু সমঝোতা কার্যকর করতে হলে আমেরিকাকে কূটনীতির আশ্রয় নিতে হবে: ইরান
ডিসেম্বর ২০, ২০২২ ০৯:৩৩ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে আমেরিকাকে চাপ প্রয়োগ ও সংঘাতের পথ পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
-
ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে
ডিসেম্বর ২০, ২০২২ ০৬:২১ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি নিজের সম্মান প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করেছে চীন সরকার। বেইজিং-এ নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মাদ কেশাভার্জ-জাদে গতকাল (সোমবার) এক টুইটার বার্তায় এ খবর জানিয়ে বলেছেন, ইরান ও চীনের মধ্যে বর্তমানে কৌশলগত সম্পর্ক বিরাজ করছে।
-
‘সতর্কভাবে পাশ্চাত্যের হস্তক্ষেপমূলক তৎপরতা পর্যবেক্ষণ করছে ইরান’
ডিসেম্বর ২০, ২০২২ ০৬:০৯ইরানের অভ্যন্তরীণ বিষয়গুলোতে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, পশ্চিমারা ইরানকে অস্থিতিশীল ও নিরাপত্তাহীন করতে চায়।
-
সৌদি আরব প্রস্তুত থাকলে ইরান সেদেশে দূতাবাস খুলবে: পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান
ডিসেম্বর ১৯, ২০২২ ১৪:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তেহরান প্রস্তুত রয়েছে। সৌদি আরব এ বিষয়ে প্রস্তুত থাকলে এটা সম্ভব। তেহরান ডায়ালগ ফোরামে তিনি আজ (সোমবার) এ কথা বলেন।
-
নিজেদের মধ্যে সহযোগিতার মাধ্যমে আমেরিকার চাপ ব্যর্থ করে দেয়া সম্ভব
ডিসেম্বর ১৯, ২০২২ ০৭:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বন্ধুভাবাপন্ন দেশগুলোর মধ্যে সহযোগিতা বিস্তার বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর ওপর মার্কিন-নেতৃত্বাধীন চাপ ব্যর্থ করে দিতে পারে। তিনি গতকাল (রোববার) তেহরান সফররত নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী ডেনিস কোলিনড্রেসের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ইরান কারো অনুমতি নেবে না: মুখপাত্র
ডিসেম্বর ১৯, ২০২২ ০৭:৩০ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে সহযোগিতা করছে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি এ অভিযোগকে ‘ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রচারণা যুদ্ধের অংশ’ হিসেবে বর্ণনা করেছেন।
-
শিগগিরই ২ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে ইরান
ডিসেম্বর ১৮, ২০২২ ১৬:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রী ঈসা যারেপুর বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যেই অন্তত দু'টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে। এরপর পর্যায়ক্রমে আরও কয়েকটি স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে।
-
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে: মুখপাত্র
ডিসেম্বর ১৮, ২০২২ ০৭:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, তার দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এখন আনুষ্ঠানিকভাবে শতকরা ৬০ মাত্রায় পৌঁছেছে। তিনি আরো বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরে ইরানের সংসদে পাস হওয়া একটি আইনের সঙ্গে সঙ্গতি রেখেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।