-
'ইরানে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আছে তবে নৈরাজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়'
অক্টোবর ০৩, ২০২২ ১৫:৫২ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুদের উসকানিতে গত দুই সপ্তাহে দেশটির কয়েকটি শহরে বিশৃঙ্খলা ও গোলযোগের ফলে সৃষ্ট মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির কারণে আবারও প্রতিবাদ ও বিক্ষোভ জানানোর জন্য যে আইন রয়েছে তা কঠোরভাবে মেনে চলা বর্তমান প্রেক্ষাবটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
-
ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা নস্যাত করা হবে
অক্টোবর ০৩, ২০২২ ০৩:৩৬ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরের একটি থানায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনীর গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, যারাই দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
-
শত্রুরা ইরানের অগ্রগতি থামিয়ে দিতে চায় কিন্তু ব্যর্থ হবে: রায়িসি
অক্টোবর ০৩, ২০২২ ০৩:০০ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের অগ্রগতি থামিয়ে দেয়ার লক্ষ্যে শত্রুদের সর্বশেষ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি রোববার তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে ইরানের বিরুদ্ধে পশ্চিমা গণমাধ্যমগুলোর অপপ্রচারের প্রতি ইঙ্গিত করে বলেন, [নিরাপত্তা হেফাজতে নিহত] মাহসা আমিনির মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।
-
পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়: ইরানি সংসদ
অক্টোবর ০২, ২০২২ ১৫:৫৫ইরানের বিভিন্ন এলাকায় সহিংসতা ও নৈরাজ্য মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করে বিবৃতি প্রকাশ করেছে দেশটির জাতীয় সংসদ মজলিশে শূরায়ে ইসলামি।
-
প্রতারণার শিকার তরুণরা ফিরে আসবে, দাঁড়াবে সম্মুখ সারিতে: জেনারেল সালামি
অক্টোবর ০২, ২০২২ ১৩:৩৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, দেশের তরুণদের একটা ক্ষুদ্র অংশ শত্রুদের প্রতারণার শিকার হয়েছে। তবে এসব তরুণও এক পর্যায়ে ঐ পথ পরিত্যাগ করবে এবং তারাই শত্রুদের মোকাবেলায় সম্মুখ সারিতে দাঁড়াবে।
-
জাহেদান শহরে সহিংসতায় জড়িত ৮ অস্ত্রধারীকে আটক করা হয়েছে: ইরান
অক্টোবর ০১, ২০২২ ১৫:৩৭ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের প্রসিকিউটর জেনারেল মাহদি শামসাবাদি বলেছেন, জাহেদান শহরে সহিংসতায় জড়িত আট সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
-
ইরানের জাহেদান শহরের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে: গভর্নর
অক্টোবর ০১, ২০২২ ১৩:৪৮ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর জাহেদানের গভর্নর আবুজার মাহদি নাখায়ি বলেছেন, নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় শহরে এখন শান্তি বিরাজ করছে, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
-
বিশ্বের যেকোনা স্থান থেকে হামলা হোক না কেন জবাব দেবে ইরান
অক্টোবর ০১, ২০২২ ০৪:০৩ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসী ঘাঁটিগুলোতে ইরান সম্প্রতি যে হামলা চালিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, ইরানের জাতীয় নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করার অপচেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার তেহরান সংরক্ষণ করে; তা সেই অপচেষ্টাকারীরা বিশ্বের যেখানেই অবস্থান করুক না কেন।
-
জাহেদান শহরে সন্ত্রাসী হামলায় আইআরজিসির কমান্ডার নিহত
অক্টোবর ০১, ২০২২ ০৩:২৪ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র গোয়েন্দা কমান্ডার আলী মুসাভি বিপ্লব-বিরোধী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।
-
সাম্প্রতিক দাঙ্গায় আমেরিকা ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল
অক্টোবর ০১, ২০২২ ০২:৫৪ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির সাম্প্রতিক দাঙ্গা ও গোলযোগে আমেরিকা ও ব্রিটেন সরাসরি জড়িত ছিল। ওই মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছে, গত কয়েকদিনের দাঙ্গার সময় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট ও ইরানের ইসলামি বিপ্লব-বিরোধী গোষ্ঠীগুলোর বহু সন্ত্রাসীকে আটক করা হয়েছে।