-
যৌথভাবে জাহাজ নির্মাণ করবে ইরান ও রাশিয়া
জুন ১৭, ২০২২ ০৬:২২ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া যৌথভাবে জাহাজ নির্মাণের বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। সূত্র অনুসারে, ইরান ও রাশিয়া কাস্পিয়ান সাগর অঞ্চলে যৌথ বিনিয়োগে জাহাজ নির্মাণ প্রকল্প শুরু করবে।
-
গ্যাস বাবদ ১৬০ কোটি ডলার পরিশোধ করেছে ইরাক: ইরানের তেলমন্ত্রী
জুন ১৬, ২০২২ ১৬:১০ইরাক গ্যাস কেনা বাবদ ১৬০ কোটি মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেছে বলে জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি। তিনি এক টুইটার বার্তায় এ তথ্য জানান।
-
পক্ষপাতমূলক আচরণের জন্য আইএইএ'র প্রধান গ্রোসিকে ইরানের হুঁশিয়ারি
জুন ১৬, ২০২২ ১৪:৫০ইরানের আণবিক শক্তির প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে কখনই তার দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল না এবং এখনো নেই।
-
নতুন স্যাটেলাইট ক্যারিয়ার দিয়ে আরও দু'টি উৎক্ষেপণ সম্পন্ন করবে ইরান
জুন ১৬, ২০২২ ১৪:২৬ইরানের স্যাটেলাইট ক্যারিয়ার 'জুল জানাহ'-এর সাহায্যে দু'টি গবেষণামূলক উৎক্ষেপণ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
কলা ও পেঁপে চাষ হচ্ছে ইরানে
জুন ১৬, ২০২২ ১১:৪৪ইরানের ইস্পাহানের দেহকানে এখন পরীক্ষামূলক ভাবে কলা ও পেঁপে চাষ হচ্ছে।
-
বিদেশী হস্তক্ষেপ আঞ্চলিক সমস্যাকে জটিল করে তুলেছে: প্রেসিডেন্ট রায়িসি
জুন ১৬, ২০২২ ১০:০৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, বিদেশি শক্তির উপস্থিতি এবং তাদের হস্তক্ষেপ মধ্যপ্রাচ্য অঞ্চলের বিদ্যমান সমস্যার সমাধান করতে পারবে না বরং তাদের হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরও বেশি জটিল হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেছেন, শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোই সংলাপের মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করতে পারে।
-
ইরান বহুবার ইসরাইলের ওপর গোপন আঘাত হেনেছে
জুন ১৬, ২০২২ ০৯:৩২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি জানিয়েছেন, তার দেশ বহুবার ইহুদিবাদী ইসরাইলের ওপর গোপনে হামলা চালিয়েছে যা ইসরাইলের জন্য বিপর্যয় সৃষ্টি করেছে কিন্তু দেশ তা কখনো বিস্তারিত প্রকাশ করে নি।
-
আইএইএ’র মহাপরিচালককে কঠোর ভাষায় সতর্ক করল ইরান
জুন ১৬, ২০২২ ০১:২৭রাজনৈতিক বিবৃতি দিয়ে পরিস্থিতিকে ‘আরো ঘোলাটে’ করার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বুধবার তেহরানে এক বক্তৃতায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
জ্বালানি ক্ষেত্রে সবাইকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তেহরান
জুন ১৫, ২০২২ ১৫:৩৬ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি তেহরান সফরকারী তুর্কমেনিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে বলেছেন, সম্প্রতি বিশ্বে তেলের দামের ঊর্ধ্বগতির কারণে যে সংকট তৈরি হয়েছে তা থেকে উদ্ধারের জন্য ইরান তেল, গ্যাস ও পেট্রোকেমিকেল খাতে সবাইকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। এ ছাড়া জ্বালানি উত্তোলন ও রপ্তানির বিষয়েও ইরান তার অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে পারে।
-
সহযোগিতা বিস্তৃত করতে ইরান-তুর্কমেনিস্তান বহুসংখ্যক চুক্তি সই
জুন ১৫, ২০২২ ১৪:৩৩ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুর্কমেনিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার জন্য বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে।