ইরান বহুবার ইসরাইলের ওপর গোপন আঘাত হেনেছে
https://parstoday.ir/bn/news/iran-i109306-ইরান_বহুবার_ইসরাইলের_ওপর_গোপন_আঘাত_হেনেছে
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি জানিয়েছেন, তার দেশ বহুবার ইহুদিবাদী ইসরাইলের ওপর গোপনে হামলা চালিয়েছে যা ইসরাইলের জন্য বিপর্যয় সৃষ্টি করেছে কিন্তু দেশ তা কখনো বিস্তারিত প্রকাশ করে নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০২২ ০৯:৩২ Asia/Dhaka
  • মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি
    মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র সাবেক কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফারি জানিয়েছেন, তার দেশ বহুবার ইহুদিবাদী ইসরাইলের ওপর গোপনে হামলা চালিয়েছে যা ইসরাইলের জন্য বিপর্যয় সৃষ্টি করেছে কিন্তু দেশ তা কখনো বিস্তারিত প্রকাশ করে নি।

ইরানের তাসনিম বার্তা সংস্থাকে জেনারেল আলী জাফারি বলেন, ইহুদিবাদী ইসরাইলের কর্তৃপক্ষ ভালো করে জানে ইরান তাদের জন্য কি বিপর্যয় সৃষ্টি করেছে। এই ধরনের আঘাত ইসরাইলের জন্য এখনও অব্যাহত রয়েছে। এই সমস্ত আঘাতের মাধ্যমে ইসলামি প্রতিরোধ আন্দোলনগুলো মধ্যপ্রাচ্য অঞ্চলে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ বিপর্যস্ত করে তুলেছে এমনকি ইসরাইলের ভেতরেও এমন আঘাত হয়েছে।

ইরানের অভ্যন্তরের সম্প্রতি কিছু হত্যাকাণ্ডের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তারা দায়-দায়িত্ব গ্রহণের ইঙ্গিতমূলক বিবৃতি দেয়ার পর মেজর জেনারেল জাফারি এসব তথ্য জানালেন।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে যে সমস্ত গুপ্তহত্যা চালিয়েছে তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান কোন অংশেই কম জবাব দেয় নি কিন্তু ইরান সেগুলো প্রকাশ করবে না; গোপন রাখবে। ইসরাইল এও জানে যে, তারা যখন ইরানবিরোধী কোনো অপরাধমূলক তৎপরতা চালায় তখন তার পাল্টা জবাব অবধারিতভাবে আসবে।#

পার্সটুডে/এসআইবি/১৬