-
মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭ ভোটকেন্দ্র খুলবে ইরান
জুন ১৬, ২০২১ ১২:১৭মার্কিন যুক্তরাষ্ট্রে ২৭টি ভোটকেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আমেরিকা প্রবাসী ইরানি নাগরিকেরা যাতে সহজেই ভোট প্রদান করতে পারেন সে লক্ষ্যে এ ব্যবস্থা করা হচ্ছে।
-
ইরানের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন দুই প্রেসিডেন্ট প্রার্থী
জুন ১৬, ২০২১ ১১:৫১ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী মোহসেন মেহের আলীজাদে ও আলীরেজা যাকানি।
-
আমেরিকার চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে ইরানিরা রুখে দাঁড়িয়েছে: রুহানি
জুন ১৬, ২০২১ ১১:৪৩ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, গত সাড়ে তিন বছর ধরে আমেরিকার চাপিয়ে দেয়া অন্যায় এবং বর্বরোচিত অর্থনৈতিক যুদ্ধের ফলে তার দেশের জনগণ মারাত্বক ক্ষতির মুখে পড়েছে। তবে সাহসী ইরানি জনগণ শত্রুুুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
-
যে কারণে ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এতো গুরুত্বপূর্ণ
জুন ১৬, ২০২১ ১১:১৫আগামী শুক্রবার ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর যত প্রতিকুল পরিস্থিতিই বিরাজ করুক না কেন সুষ্ঠুভাবে এ পর্যন্ত সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি নির্বাচনেই নয়া পরিবর্তনের সূচনা হয়েছে এবং এসব পরিবর্তন আশা ও উদ্দীপনা নিয়ে সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।
-
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন কভার করবেন বিশ্বের ৫০০ সাংবাদিক
জুন ১৬, ২০২১ ০২:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের খবর কভার করবেন বিশ্বের প্রায় ৫০০ সাংবাদিক। ইরানের উপ সংস্কৃতিমন্ত্রী মোহাম্মদ খোদ্দাদি গতকাল (মঙ্গলবার) এই তথ্য জানিয়েছেন।
-
বোলচাল বাদ দিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলুন: জি৭’কে ইরান
জুন ১৬, ২০২১ ০১:৩৩ইরানের বিরুদ্ধে অহেতুক বোলচাল বাদ দিয়ে আন্তর্জাতিক আইন মেনে চলার জন্য ন্যাটো জোট ও সাত জাতিগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মঙ্গলবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান।
-
ইরান চূড়ান্ত পর্বে উন্নীত; ইরাক-ইরান খেলা নিয়ে দুই ব্রিটিশ রাষ্ট্রদূতের বাজি
জুন ১৬, ২০২১ ০১:০৯বিশ্বকাপ ফুটবল-২০২২-এর বাছাই পর্বের খেলায় ইরাককে হারিয়ে ‘সি’ গ্রুপের সেরা দল হিসেবে চূড়ান্ত পর্বে উন্নীত হয়েছে ইরান। মঙ্গলবার রাতে বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত এ খেলায় ইরানের পক্ষে একমাত্র গোলটি করেন স্ট্রাইকার সারদার অজমুন।
-
ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিতে একটি ভোটের প্রভাব
জুন ১৫, ২০২১ ১৬:২৮ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন: কখনো কখনো একটি ভোটও নির্বাচনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। সে কারণে কারও এরকম বলা ঠিক নয় যে, আমার 'একটি ভোটে' কীইবা এসে যাবে।
-
ইরানের বিরুদ্ধে ট্রাম্পের মানবতাবিরোধী অপরাধের সনদ প্রকাশ করবে ইরান: রুহানি
জুন ১৫, ২০২১ ১৩:৩৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধকে মানবতার বিরুদ্ধে নীরব অপরাধ হিসেবে গণ্য করতে হবে। অর্থনৈতিক সমন্বয় বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সদস্যদের এক বৈঠকে তিনি আজ (মঙ্গলবার) এ কথা বলেন।
-
দেশে তৈরি করোনা টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইরান
জুন ১৫, ২০২১ ১২:৫৭প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলার জন্য দেশে তৈরি টিকার জরুরি ব্যবহার শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের এই টিকা কোভ-ইরান বারেকাত নামে পরিচিত।