-
রেডিও তেহরান অনলাইন কুইজ প্রতিযোগিতার ১২তম পর্বের ফল প্রকাশ
জুন ০৪, ২০২১ ১০:২৭রেডিও তেহরানের অনলাইন মাসিক কুইজ প্রতিযোগিতার ১২তম পর্বে মোট ১৬৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৭৬ জন (বাংলাদেশ ৫৩, ভারত ২১, অন্যান্য ২)। বাকি ৯০ জন ভুল (বাংলাদেশ ৮৫, ভারত ৫) উত্তর দিয়েছেন। প্রতিযোগিতায় লটারীর মাধ্যমে বিজয়ী পাঁচজনসহ অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
-
'ইরানের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জাতিসংঘ'
জুন ০৪, ২০২১ ০৩:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেশের ভোট দেয়ার অধিকার কেড়ে নিয়েছে এই বিশ্ব সংস্থা অথচ আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরান খাদ্য ও জরুরি ওষুধপত্র কিনতে পারছে না- সে বিষয়টি উপেক্ষা করে চলেছে জাতিসংঘ।
-
ইমাম খোমেনী (রহ.) ইসলামী প্রজাতন্ত্রের তত্ত্ব উদ্ভাবন ও বাস্তবায়ন করেছেন: ইরানের সর্বোচ্চ নেতা
জুন ০৪, ২০২১ ০৩:১৯ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের সাফল্যের চাবিকাঠি হচ্ছে এই দু'টি শব্দ: প্রজাতন্ত্র ও ইসলামী।
-
স্বাস্থ্যবিধি রক্ষায় ইরানে ভোটকেন্দ্রের সংখ্যা দশ হাজার বাড়ল
জুন ০৩, ২০২১ ১৪:৩৪ইরানের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষের সচিব সাইয়্যেদ ইসমাইল মুসাভি বলেছেন, তার দেশের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে স্বাস্থ্য-বিধিমালা রক্ষার জন্য ভোট-গ্রহণ কেন্দ্রের সংখ্যা দশ হাজার বাড়ানো হয়েছে।
-
আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে: ইরান
জুন ০৩, ২০২১ ১৪:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আব্বাস আরাকচি বলেছেন, এখনো কিছু গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে যা নিয়ে তেহরান ও অন্য পক্ষগুলোকে কাজ করতে হবে। তবে ২০১৫ সালের পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে হলে আমেরিকা ও পাঁচ জাতিগোষ্ঠীকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে।
-
ইমাম খোমেনী (রহ.)'র মৃত্যুুবার্ষিকী উপলক্ষে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা
জুন ০৩, ২০২১ ১৩:২৭ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল (শুক্রবার) রেডিও-টিভিতে সরাসরি ভাষণ দেবেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
-
ইমাম খোমেনী (রহ.)'র সামনে সেদিন অস্ত্র ও আমেরিকা ছিল অসহায়: ইরানের প্রেসিডেন্ট
জুন ০৩, ২০২১ ১২:১২ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)’র চিন্তা ও আদর্শের কাছে তৎকালীন স্বৈরাচারী সরকারের অস্ত্র ও আমেরিকা পরাজিত হয়েছে।
-
নতুন যুগের স্রষ্টা ইমাম খোমেনী (র.)
জুন ০৩, ২০২১ ০৭:৪৪ইসলামি বিপ্লবের মহান নেতা ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খোমেনী (রহ.)’র ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৯ সালের ৩ জুন তিনি ৮৭ বছর বয়সে তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর জানাযায় অংশ নিয়েছিল এক কোটিরও বেশি মানুষ।
-
রেডিও তেহরানের মে মাসের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
জুন ০২, ২০২১ ১৫:৪৫ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় মে মাসের ফল ঘোষণা করা হয়েছে।
-
ইরানের জাহাজটিকে রক্ষা করা গেল না
জুন ০২, ২০২১ ১৪:২৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর একটি জাহাজে আগুন লেগে তা সাগরে ডুবে গেছে। 'খার্গ' নামের জাহাজটি নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহার হয়ে আসছিল।