-
প্রকৃতি দিবস: প্রকৃতির সাথে নিবিড় আত্মীয়তার দিন
এপ্রিল ০১, ২০২১ ১১:৪৩নওরোজ ইরানের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। নওরোজ হচ্ছে ইরানের নববর্ষ। মহাকবি ফেরদৌসির শাহনামাতেও এই নওরোজের উল্লেখ রয়েছে। তবে সে সময়কার নওরোজ উদযাপন রীতি আর ইসলাম পরবর্তীকালের উদযাপন রীতিতে ব্যাপক পার্থক্য রয়েছে। ইসলামের আবির্ভাবের পর ইসলামী আচার-অনুষ্ঠান যুক্ত হয় এ উৎসবের সাথে। নওরোজের শেষ দিনটিকে তখন বলা হতো সিজদাহ বেদার।
-
ইরানে ইসলামি প্রজাতন্ত্র দিবস পালিত
এপ্রিল ০১, ২০২১ ১১:৪০ফার্সি ১২ ফারভারদিন বা পয়লা এপ্রিল ইরানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণার ৪০ তম বার্ষিকী। দেশটির ও বিশ্ব-ইতিহাসের এক অনন্য দিন এই বার্ষিকী তথা ইসলামি প্রজাতন্ত্র দিবস। আজ ইরানে জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়েছে এ দিবস। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারিতে হযরত ইমাম খোমেনীর (রহ) নেতৃত্বে ইসলামি বিপ্লবের বিজয়ের মাত্র দুই মাস পর দেশটিতে ৩০ মার্চ এক ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়।
-
৯৪ স্বেচ্ছাসেবীর দেহে করোনার ইরানি টিকা ‘কোভ পার্স’ প্রয়োগ
এপ্রিল ০১, ২০২১ ০১:২৭ইরানের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ‘কোভ পার্স’ ৯৪ জন স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়েছে। এই টিকার গবেষণা বিভাগের প্রধান সাঈদ কালান্তারি এ খবর জানিয়ে বলেছেন, এখন পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের শরীরে এমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি যার কারণে এটির প্রয়োগ স্থগিত বা এতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়।
-
ইরানের কাছে ভ্যাকসিন পৌঁছাতেও বাধা দিচ্ছে আমেরিকা: প্রেসিডেন্ট রুহানি
মার্চ ৩১, ২০২১ ১০:৫৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকা যদি ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তরিক হয় তাহলে একদিনেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব। আর আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সেদিনই ইরানও তার প্রতিশ্রুতি পালন শুরু করবে। তিনি আজ (বুধবার) মন্ত্রী পরিষদের বৈঠকে এ কথা বলেন।
-
চাপ প্রয়োগের নীতি বাদ দিন: আমেরিকাকে জারিফ
মার্চ ৩১, ২০২১ ০৬:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের পথ অনুসরণ করছে এবং তারা ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে।
-
ইরানের ইসফাহান শহরের ফুল বাগানের কিছু অপরূপ দৃশ্য
মার্চ ৩০, ২০২১ ১৬:৪৫অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ইরানের ইসফাহান শহরে জায়ান্দে নদীর তীরে বোজর্গমেহের স্কয়াার এবং ব্রিজের কাছে অবস্থিত ৬৭ হাজার বর্গমিটার ব্যাপি ফুল বাগান ইসফাহানের অন্যতম দর্শনীয় স্থান। এখানে হাজার রকমের ফুলের চাষাবাদ করা হয় এবং প্রদর্শন করা হয়। ভ্রমণবিলাসী এবং গবেষকদের জন্য ইসফাহানের এই ফুল বাগানটি আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।#
-
জামকারান মসজিদে ইবাদত-বন্দেগীতে পালিত হলো ১৫ শাবান
মার্চ ৩০, ২০২১ ১৫:২০যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারো জামকারান মসজিদে পালিত হলো ১৫ই শাবান। এ রাতের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না।
-
অন্য কোনো দেশ হলে ৩ বছরে অর্থনীতি ভেঙে পড়তো: প্রেসিডেন্ট রুহানি
মার্চ ৩০, ২০২১ ১৪:২৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানি জাতির বিরুদ্ধে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও নজিরবিহীন অপরাধযজ্ঞ এখনও অব্যাহত রয়েছে। তিনি আজ (মঙ্গলবার) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন।
-
ইরানের সঙ্গে যুদ্ধের কথা স্বপ্নেও ভাবে না শত্রুরা: আইআরজিসি প্রধান
মার্চ ৩০, ২০২১ ১২:০২ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুরা স্বপ্নেও ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবে না। কারণ তারা ইরানি জাতির দৃঢ়তা প্রত্যক্ষ করেছে, ইরানিরা যে শত্রুকে পরাজিত করতে সব দিক থেকে প্রস্তুত তারা তা ভালো করেই জানে।
-
‘হার্ট অব এশিয়া’ সম্মেলনে আঞ্চলিক সহযোগিতা বিস্তারে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন জারিফ
মার্চ ৩০, ২০২১ ১০:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ তাজিকিস্তানের রাজধানী দোশাম্বেতে 'হার্ট অব এশিয়া' সম্মেলনে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বিস্তারের বিষয়ে ইরানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এ ছাড়া তিনি এ সম্মেলনে আফগানিস্তানের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং ওই দেশটির শান্তি প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখার উপায় নিয়ে বক্তব্য তুলে ধরেছেন।