জামকারান মসজিদে ইবাদত-বন্দেগীতে পালিত হলো ১৫ শাবান
https://parstoday.ir/bn/news/iran-i89386-জামকারান_মসজিদে_ইবাদত_বন্দেগীতে_পালিত_হলো_১৫_শাবান
যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারো জামকারান মসজিদে পালিত হলো ১৫ই শাবান। এ রাতের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ৩০, ২০২১ ১৫:২০ Asia/Dhaka
  • জামকারান মসজিদে ইবাদত-বন্দেগীতে পালিত হলো ১৫ শাবান
    জামকারান মসজিদে ইবাদত-বন্দেগীতে পালিত হলো ১৫ শাবান

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারো জামকারান মসজিদে পালিত হলো ১৫ই শাবান। এ রাতের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে না।

ধর্মীয় নগরী কোম থেকে ৬ কিলোমিটার দূরে জামকারান গ্রামের কাছে এই মসজিদ অবস্থিত। অতীতে এই মসজিদটি ‘কাদামগাহ’ মসজিদ নামে পরিচিত ছিল। পরবর্তীতে জামকারান গ্রামের নিকটবর্তী হওয়ার কারণে ধীরে ধীরে এর নাম হয় জামকারান মসজিদ। এ ছাড়া, শিয়া মাজহাবের ১২তম ইমাম, ইমাম মাহদি (আ.)’র সঙ্গে সম্পর্কিত বলে এই মসজিদকে ‘সাহেবুজ্জামান মসজিদ’ও বলা হয়। কোনো কোনো ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, ইমাম মাহদি (আ.)’র আবির্ভাবের পর তাঁর শাসনকার্য পরিচালনার অন্যতম কেন্দ্র হবে এই মসজিদ।#

পার্সটুডে/আবুসাঈদ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।