-
পারস্য উপসাগরকে ইসরাইলের জন্য উন্মুক্ত করা কৌশলগত ভুল: ইরান
সেপ্টেম্বর ১৬, ২০২০ ০১:২৫পারস্য উপসাগরে যেকোন ধরনের নিরাপত্তাহীনতার জন্য সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন দায়ী থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। তেহরান বলেছে, আমিরাত ও বাহরাইনসহ যেসব দেশ পারস্য উপসাগরকে ইহুদিবাদী ইসরাইলের জন্য উন্মুক্ত করে দিয়েছে তাদের সবাই সম্ভাব্য যেকোনো নিরাপত্তাহীনতার জন্য দায়ী থাকবে।
-
ভেনিজুয়েলায় পৌঁছেছে ইরানের তরলীকৃত গ্যাসবাহী জাহাজ
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৭:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে প্রথমবারের মতো একটি কার্গো জাহাজে করে তরলীকৃত গ্যাস নেয়া হয়েছে ভেনিজুয়েলায়। এরইমধ্যে কার্গো জাহাজ থেকে এই গ্যাস ভেনিজুয়েলার পোর্টো হোসে বন্দরে খালাস করা হয়েছে।
-
দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূত হত্যা প্রচেষ্টার অভিযোগ: তেহরানের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৩:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা বহুদিন ধরে এ অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে ইরানের কথিত হস্তক্ষেপ, ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তিকে হুমকি হিসেবে তুলে ধরা, সন্ত্রাসবাদের প্রতি দেশটির কথিত সমর্থন, মানবাধিকার লঙ্ঘন, দেশটির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে বিপজ্জনক হিসেবে তুলে ধরা প্রভৃতির মাধ্যমে ইরান আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে আসছে।
-
ইরানি নৌ কমান্ডোদের অভিযান পরিচালনার কিছু দৃশ্য
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৩:১২ইরানের নৌ কমান্ডোদের সামরিক অভিযান পরিচালনার কিছু ছবি এখানে দেয়া হলো:
-
বালির টিলা ও উদ্ভিদে সমৃদ্ধ ইরানের মারঞ্জাব মরুভূমি
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১২:৪০প্রাচীন সভ্যতার নিদর্শন আর বহুমাত্রিক সংস্কৃতির দেশ ইরান। নদী, সাগর, পাহাড়, মরুভূমি এবং হিমবাহ- এই দেশটির প্রকৃতিকে করেছে সমৃদ্ধ ও আকর্ষণীয়। ইরানের ইস্ফাহান প্রদেশের এরান ও বিডগোল শহরের উত্তরে অবস্থিত একটি দৃষ্টিনন্দন মরুভূমির নাম মারাঞ্জাব।
-
আরব রাষ্ট্রগুলো অপমানিত হবে: সর্বোচ্চ নেতার উপদেষ্টা
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১০:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কারণে প্রতিক্রিয়াশীল আরব রাষ্ট্রগুলো অপমানিত এবং অনুতপ্ত হবে।
-
নীল থেকে ফোরাত পর্যন্ত ইসরাইলের ষড়যন্ত্র কখনো বাস্তবায়িত হবে না: ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০৬:১৬ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কয়েকটি বিশ্বাসঘাতক আরব দেশ যে চুক্তি করেছে তার কঠোর নিন্দা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, নীল নদ থেকে ফোরাত পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল তার সাম্রাজ্য বিস্তারের যে ষড়যন্ত্র করছে তা কখনো বাস্তবায়িত হবে না। এ ক্ষেত্রে ইসরাইলকে আরব দেশগুলোর সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
-
স্থিতিশীল আইসোটপ সমৃদ্ধ করার প্রযুক্তি অর্জন করেছে ইরান: সালেহি
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০৩:০০ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ইরান বিশ্বের হাতেগোণা কয়েকটি দেশের অন্তর্ভুক্ত হতে পেরেছে যে দেশগুলো স্থিতিশীল আইসোটপ সমৃদ্ধ করতে পারে।
-
বহু পুরনো মিত্রদের মধ্যে ‘শান্তিচুক্তি’ স্বাক্ষর করিয়ে দিচ্ছেন ট্রাম্প: ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০২:২৯ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মধ্যপ্রাচ্যের কিছু দেশের সম্পর্ক স্বাভাবিক করে দেয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে তীব্র কসরত করছেন তাকে ভর্ৎসনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
জার্মান দূতাবাসকে শিষ্টাচার বহির্ভূত আচরণের ব্যাপারে সতর্ক করল ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০১:৪৫ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার কারণে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানস্থ জার্মান দূতাবাসের টুইটার একাউন্ট থেকে ইরানের আইন ও বিচার প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করার পর এ পদক্ষেপ নেয়া হয়।