-
একদিনে নিহত ২১০; গাজায় ৬৪ দিনে মোট নিহত ১৭,৭০০ ফিলিস্তিনি
ডিসেম্বর ১০, ২০২৩ ০৭:২১অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল (শনিবার) একদিনের ইসরাইলি নির্বিচার বোমাবর্ষণে অন্তত ২০০ মানুষ নিহত ও কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে অবরুদ্ধ এই উপত্যকার ওপর ইসরাইলি আগ্রাসনের ৬৪তম দিনের পরিসংখ্যান তুলে ধরেন।
-
‘ইসরাইল অভিমুখী যেকোনো দেশের জাহাজকে টার্গেট করা হবে’
ডিসেম্বর ১০, ২০২৩ ০৬:২৩ইয়েমেন উপকূল দিয়ে যাতায়াতকারী সকল ইসরাইলি জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে অন্যান্য রুটে চলাচল শুরু করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহনীর হুমকির পরিপ্রেক্ষিতে ইসরাইলি জাহাজগুলো এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
-
‘সিরিয়ার সঙ্গে সর্বাত্মক বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে দৃঢ় প্রতিজ্ঞ তেহরান’
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৬:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়ার মধ্যে "কৌশলগত ও বন্ধুত্বপূর্ণ" সম্পর্কের ওপর জোর দিয়েছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। তিনি বলেন, দামেস্কের সঙ্গে তেহরান অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে দৃঢ়প্রতিজ্ঞ।
-
‘গাজা উপত্যকায় দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করা জরুরি’
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৬:০৮জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গাজা উপত্যকার মানবিক পরিস্থিতিকে "বিপর্যয়কর" বলে নিন্দা করে সেখানে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ অঞ্চলে উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।
-
বিশ্ব নেতারা বলছেন এটা আমেরিকার দ্বিচারিতা, অপরাধে সহযোগিতার অভিযোগ
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৫:৩৫ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদবাদী ইজরাইলি সেনাদের যে বর্বর আগ্রাসন চলছে তা বন্ধের দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে আমেরিকা ভেটো দেয়ার পর দেশটির সমালোচনায় মুখর হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
-
বন্দী ফিলিস্তিনিদের 'জ্যান্ত কবর' দেয়ার আহ্বান জানালেন জেরুজালেমের মেয়র
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৫:২৩ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেম শহরের ডেপুটি মেয়র ইৎজাক কিং ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের জীবিত কবর দেয়ার আহ্বান জানিয়েছেন।
-
চলমান যুদ্ধে ৫ হাজার ইসরাইলি সেনা আহত হয়েছে: সামরিক সূত্র
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৩:১৭চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত দখলদার ইসরাইলের পাঁচ হাজার সেনা আহত হয়েছে। আহত পাঁচ হাজার সেনার মধ্যে দুই হাজারেরই অঙ্গহানি ঘটেছে। এ তথ্য জানিয়েছে ইসরাইলি দৈনিক ইয়েদিউত আহরোনোত।
-
গাজার ক্ষমতা এখনও হামাসের হাতে: ইহুদিবাদী গণমাধ্যম
ডিসেম্বর ০৯, ২০২৩ ১৩:০৬ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমগুলো স্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস দুর্বল হয় নি। গাজার ক্ষমতা এখনও তাদেরই হাতে।
-
লাখ লাখ ইহুদির ইসরাইল ত্যাগের হিড়িক: পছন্দের তালিকায় ইউরোপের তিনটি দেশ
ডিসেম্বর ০৯, ২০২৩ ১১:০৯অবৈধভাবে প্রতিষ্ঠিত ইসরাইল থেকে ইহুদি অভিবাসীদের পলায়নের ঘটনা যদিও অনেক আগে থেকে শুরু হয়েছিল কিন্তু সম্প্রতি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদিদের ইসরাইল ত্যাগের ঘটনা বহুগুণে বেড়ে গেছে।
-
নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকে ইসরাইলকে ‘ধুয়ে দিল’ রাশিয়া
ডিসেম্বর ০৯, ২০২৩ ০৯:৪৭ইহুদিবাদী ইসরাইল যদি সত্যিই গাজা উপত্যকায় হামাসের টানেল পানি দিয়ে ভরে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে তা হবে সরাসরি যুদ্ধাপরাধ। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রথম উপ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি গতকাল (শুক্রবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে একথা বলেছেন। গাজায় ইহুদিবাদী বর্বর সেনাদের নারকীয় তাণ্ডব শুরুর পর চীন, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত চলতি ডিসেম্বরের শুরুতে এই জরুরী বৈঠকের আহ্বান জানিয়েছিল।