-
আবু উবায়দার বিবৃতি: যুদ্ধের ময়দানে হামাসের জয়ের পাল্লা ভারী
ডিসেম্বর ০৯, ২০২৩ ০৭:২৯ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে গাজা উপত্যকার যুদ্ধে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের জয়ে পাল্লা ভারী হয়ে উঠছে। দুই মাসেরও বেশি সময়ের ইসরাইলি পাশবিকতা সত্ত্বেও গতকাল (শুক্রবার) ইসরাইলের রাজধানী তেল আবিবে তিন দফা রকেট বর্ষণ করেছে হামাস। এছাড়া গাজার বিভিন্ন ফ্রন্টেও দখলদার সেনাদের চরম বেকায়দায় ফেলেছে তারা।
-
হামাসের হাতে আটক সেনাদের মুক্ত করতে গিয়ে ইসরাইলি সেনা হতাহত
ডিসেম্বর ০৯, ২০২৩ ০৫:৫৩অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক একজন ইসরাইলি সেনাকে মুক্ত করার ব্যর্থ অভিযান চালাতে গিয়ে কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। এ সময় দখলদার বাহিনীর বোমাবর্ষণে আটক ইসরাইলি সেনাও নিহত হয়েছে।
-
গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাস হয়নি
ডিসেম্বর ০৯, ২০২৩ ০৫:৪৯অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে চলমান ইসরাইলি গণহত্যা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির যে প্রস্তাব তোলা হয়েছিল তাতে ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে মানবতার শত্রু ইসরাইলকে বাঁচাতে গিয়ে নিজেকে আরো বেশি একঘরে করে ফেলল ওয়াশিংটন।
-
ইসরাইলি মন্ত্রীর ছেলের শেষকৃত্য অনুষ্ঠানে নেতানিয়াহু
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৬:৫৯গতকাল গাজা উপত্যকার উত্তরে তাল আজ-জাতার এলাকার একটি টানেলের মুখে বোমা পেতে রেখেছিল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। ইসরাইলি সেনারা টানেল মুখে গিয়ে এটির ঢাকনা উত্তোলন করার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়।
-
ইহুদিবাদী সেনাদের বোমাবর্ষণ অব্যাহত; চলছে ইসরাইলি সেনা নিধন
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৬:০৭অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত বিমান হামলা এবং কামান ও ট্যাংকের গোলাবর্ষণ চলছে। এতে আজও শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
-
ইসরাইলি বিমান হামলায় শহীদ হলেন ফিলিস্তিনি কবি রেফাত আলারির
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৫:০০ফিলিস্তিনের তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি ও শিক্ষাবিদ রেফাত আলারির গতরাতে ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন। তিনি ফিলিস্তিনবাসীর দুঃখ-কষ্ট ও স্বপ্নের কথা ইংরেজিতে লিখে বিশ্ববাসীকে জানাতেন।
-
ইরাক ও সিরিয়ায় আমেরিকার ঘাঁটিতে হামলা, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ
ডিসেম্বর ০৮, ২০২৩ ১৩:০৮ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে অবস্থিত আমেরিকার আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মার্কিন মদদে ইসরাইল আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরাকের প্রতিরোধ সংগঠন এই হামলা চালায়।
-
গাজা থেকে ফিলিস্তিনি যুবকদের আটক করে লাঞ্ছিত করল ইসরাইলি সেনারা
ডিসেম্বর ০৮, ২০২৩ ১১:০৯ইহুদিবাদী ইসরাইলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চীয় বেইত লাহিয়া শহর থেকে অত্যন্ত অবমাননাকর পন্থায় শত শত ফিলিস্তিনি যুবককে আটক করেছে।
-
গাজায় এক বাড়িতেই ৩০ ফিলিস্তিনি শহীদ; প্রচণ্ড সংঘর্ষে বহু ইসরাইলি যান ধ্বংস
ডিসেম্বর ০৭, ২০২৩ ১৭:৪২গাজা সিটিতে এক বাড়িতে দখলদার ইসরাইলের জঙ্গি বিমানের হামলায় ৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজার হালাব স্কুলেও জঙ্গি বিমান থেকে বোমা ফেলা হয়েছে।
-
ইসরাইলে আবার বিক্ষোভ, গাজা পরিস্থিতিতে উদ্বিগ্ন পুতিন ও সৌদি যুবরাজ
ডিসেম্বর ০৭, ২০২৩ ১৬:১৬ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের হাতে যেসব ইসরাইলি বন্দী রয়েছে তাদের মুক্তির দাবিতে আবারো তেল আবিবসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বিমান হামলা ভয়াবহ আকারে বাড়ানোর পর বন্দী মুক্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল হলো।