-
রহস্যে ঘেরা ইসরাইল-তুরস্ক সম্পর্ক এখন প্রকাশ্যে এলো
আগস্ট ১৮, ২০২২ ১৪:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ টেলিফোনালাপে দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। এরই মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী তুরস্কের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং এরই অংশ হিসেবে তুরস্ক ও ইসরাইল পরস্পরের রাজধানীতে রাষ্ট্রদূত পাঠানোর খবর দিয়েছেন।
-
ইসরাইল ও তুরস্কের রাষ্ট্রদূত বিনিময়কে ছুরিকাঘাত বলছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ
আগস্ট ১৮, ২০২২ ১৩:০৭তুরস্ক ও দখলদার ইসরাইলের মধ্যে রাষ্ট্রদূত বিনিময়ের কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।
-
দখলদার ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
আগস্ট ১৮, ২০২২ ১১:৩২মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও অপপ্রচারে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে দখলদার ইসরাইলকে সতর্ক করে দিয়েছে চীন।
-
সিরিয়া সফরে যাচ্ছেন এরদোগানের মিত্র রাজনীতিক
আগস্ট ১৮, ২০২২ ০৬:০০চলতি মাসের শেষের দিকে তুরস্কের বামপন্থী পেট্রিয়টিক পার্টির চেয়ারম্যান দোগু পেরিনসেক সিরিয়ার রাজধানী দামেস্ক সফরে যাবেন এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করবেন। পেরিনসেকের সম্ভাব্য সফরের মধ্যদিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, তুরস্ক সিরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছে।
-
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন পর্যালোচনা করবে জাতিসংঘ
আগস্ট ১৭, ২০২২ ১৩:১০জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন, ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন ইস্যুতে আলোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে।
-
তুরস্কের বিমান হামলার পাল্টা জবাব দিল সিরিয়ার সামরিক বাহিনী
আগস্ট ১৭, ২০২২ ০৮:৪১উত্তর সিরিয়ায় তুরস্কের সেনাদের কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক বাহিনী। সিরিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটি স্থানে তুরস্ক অন্তত দুই দফা বিমান হামলা চালানোর পর পাল্টা জবাব দিল সিরিয়ার সামরিক বাহিনী।
-
ইসরাইলকে শিক্ষা দিতে মুখিয়ে আছেন হিযবুল্লাহর নতুন কমান্ডাররা! কেবল সুযোগের অপেক্ষায়!
আগস্ট ১৬, ২০২২ ১৬:২৯ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি বলেছেন, ঐতিহাসিক অভিজ্ঞতায় দেখা গেছে মুক্তিকামী বা স্বাধীনতাকামী জাতিগুলো যখন আধিপত্যকামী ও দাম্ভিক শক্তিগুলোর আগ্রাসনের মোকাবেলায় প্রতিরোধের পথ বেছে নেয় তখন তারা সফল হয় এবং তারা মর্যাদা ও স্বাধীনতা বা মুক্তি অর্জন করে।
-
ইসরাইলের সঙ্গে সম্পর্কের বিরোধী ৯৫ শতাংশ কুয়েতি: জরিপ
আগস্ট ১৬, ২০২২ ১৩:৪২ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যেকোনো ধরণের সম্পর্ক ও যোগাযোগের সম্ভাবনা সরাসরি প্রত্যাখ্যান করেছে কুয়েতের জনগণ। এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
-
ইসরাইলি সেনাদের গুলিতেই নিহত হলো আরেক সেনা
আগস্ট ১৬, ২০২২ ১০:২২অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে তুলকারম শহরের কাছে ইহুদিবাদী ইসরাইলের সেনাদের গুলিতেই মারা গেছে নিজেদের আরেক সেনা। পশ্চিম তীরের উত্তর সেক্টরে ফ্রেন্ডলি ফায়ারের এই ঘটনা ঘটেছে।
-
হিজবুল্লাহর প্রিসিশন গাইডেড মিসাইল ইসরাইলের যেকোন জায়গায় আঘাত হানতে পারে
আগস্ট ১৬, ২০২২ ০৭:৫৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর নির্বাহী সহকারী মোহাম্মদ ইয়াকি বলেছেন, তার সংগঠনের হাতে এমন প্রিসিশন গাইডেড মিসাইল রয়েছে যা ইহুদিবাদী ইসরাইলের জল-স্থল যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, এ বিষয়ে তেল আবিবের কর্মকর্তারাও খুব ভালোভাবে সচেতন।